ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Author Ads 1

অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

যোগদান: 3 সেপ্টেম্বর, 2026

Author Ads 2

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ফরাসি তারকার ব্যর্থতা শেষ পর্যন্ত জয়ের পথে বাধা হতে পারেনি রিয়াল মাদ্রিদের। কার্লোস এসপির শেষ মুহূর্তের গোলে সেল্টা ভিগোকে ২-১ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।শনিবার (২১ নভেম্বর) রাতে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত লা লিগার ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল। ম্যাচের ষষ্ঠ মিনিটেই উইলিওট সোয়েডবার্গের নিচু ক্রস থেকে কাছাকাছি দূরত্বে বল জালে পাঠান পাবলো দুরান। এতে এগিয়ে যায় সেল্টা ভিগো।গোল শোধে মরিয়া রিয়াল প্রথমার্ধেই সমতায় ফেরার সুযোগ পায়। সেল্টার ডিফেন্ডার হাভিয়ের রদ্রিগেজের হাতে টান খেয়ে বক্সের মধ্যে পড়ে যান এমবাপ্পে। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। কিন্তু স্পটকিক থেকে নেওয়া এমবাপ্পের শট ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়। ফলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা।এ নিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বশেষ ছয়টি পেনাল্টির মধ্যে তিনটিতেই গোল করতে ব্যর্থ হলেন এমবাপ্পে। এর আগে সেপ্টেম্বরে রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচেও পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি। মরক্কোর বিপক্ষে ফ্রান্সের হয়ে খেলতে গিয়েও একই অভিজ্ঞতা হয়েছিল তার।বিরতির পর আক্রমণের গতি বাড়ায় রিয়াল। অবশেষে ৬৬ মিনিটে সমতায় ফেরে দলটি। বক্সের সামান্য ভেতর থেকে নিচু শটে বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম।ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার আগে জয়সূচক গোলের জন্য চেষ্টা চালিয়ে যায় রিয়াল। শেষ দিকে কার্লোস এসপির হেড গোলরক্ষক আইওনুত রাদু প্রথমে ফিরিয়ে দিলেও ফিরতি বলে জাল খুঁজে নেন তিনি। তার এই গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।এই জয়ে ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সমান পয়েন্ট অর্জন করেছে রিয়াল মাদ্রিদ। তবে বার্সেলোনার চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে তারা। রবিবার ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।এদিকে সেভিয়া ডার্বিতে রিয়াল বেতিস ও সেভিয়া ১-১ গোলে ড্র করেছে। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে সফরকারী বেতিসকে এগিয়ে দেন অ্যান্টনি। চলতি মৌসুমে এটি তার প্রথম গোল। তবে যোগ করা সময়ে কিকে সালাসের গোলে সমতায় ফেরে সেভিয়া। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।অন্য ম্যাচে দেপোর্তিভো আলাভেস ৩-১ গোলে দেপোর্তিভো লা করুনাকে হারিয়ে টানা আট ম্যাচ জয়হীন থাকার ধারা ভেঙেছে। আর রায়ো ভায়েকানোর মাঠে হোসে কোপেতের প্রথমার্ধের হেডে করা গোলে ১-০ ব্যবধানে জিতেছে ভ্যালেন্সিয়া। এই জয়ে অবনমন অঞ্চলের বাইরে উঠে এসেছে দলটি।

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়
Author Ads 3
Author Ads 8