ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম
পাঠক: ৩১ জন
প্রিন্ট

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভয়াবহ পরিস্থিতির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে চার শতাধিক সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অস্ত্র উদ্ধার করেছে ফরিদপুরের সালথা থানা পুলিশ। সাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া ওসি মো. বাবলুর রহমান খানসহ তাঁর দলের সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে ফরিদপুর জেলা পুলিশ।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়। পরে উদ্ধার করা অস্ত্রগুলো ফরিদপুর পুলিশ লাইনে নিয়ে নিরাপদে সংরক্ষণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ১৯ নভেম্বর সকাল থেকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। কয়েক ঘণ্টার তাণ্ডবে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। আগুনে থানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এ পরিস্থিতিতে থানার অস্ত্রাগারে সংরক্ষিত বিপুলসংখ্যক সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অস্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

খবর পেয়ে ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে দুইটি গাড়িতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যের একটি দল মুকসুদপুর থানায় পৌঁছায়। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেই তাঁরা থানার ভেতরে প্রবেশ করেন। পরে অস্ত্রাগারের তালা ভেঙে চার শতাধিক অস্ত্র উদ্ধার করেন। উদ্ধার করা অস্ত্রগুলো নিরাপদে ফরিদপুর পুলিশ লাইনে নেওয়া হয়।

সালথা থানার ওসি বাবলুর রহমান খান জানান, ১৯ নভেম্বর সকালে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে থানার সম্পদ ও গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়। অস্ত্রাগারে থাকা অস্ত্রের নিরাপত্তা বিবেচনায় তিনি সঙ্গীয় কর্মকর্তা ও পুলিশ সদস্যদের নিয়ে সেখানে যান। পরে চার শতাধিক সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অস্ত্র উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনে সংরক্ষণের ব্যবস্থা করেন।

এদিকে প্রতিকূল পরিস্থিতিতে সাহসিকতা, পেশাদারিত্ব, বিচক্ষণতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় ওসি বাবলুর রহমান খানসহ তাঁর দলের সদস্যদের প্রশংসা করেছে ফরিদপুর জেলা পুলিশ।

জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো অভিনন্দনবার্তায় তাঁদের ভূমিকার প্রশংসা করে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।

ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, প্রতিকূল পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত, কর্তব্যনিষ্ঠা ও সমন্বিত কার্যক্রমের মাধ্যমে ওসি ও তাঁর দল বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব এবং জননিরাপত্তা রক্ষার অঙ্গীকারের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হবে।

এ ছাড়া ওসি বাবলুর রহমান খান ও তাঁর দলের সাহসিকতার প্রশংসা করেছে ২৭তম আউটসাইড ক্যাডেট ২০০৫ ব্যাচ। ব্যাচটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের দুঃসাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের এমন দৃষ্টান্ত পুরো ব্যাচের জন্য গর্বের।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভয়াবহ পরিস্থিতির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে চার শতাধিক সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অস্ত্র উদ্ধার করেছে ফরিদপুরের সালথা থানা পুলিশ। সাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া ওসি মো. বাবলুর রহমান খানসহ তাঁর দলের সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে ফরিদপুর জেলা পুলিশ।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়। পরে উদ্ধার করা অস্ত্রগুলো ফরিদপুর পুলিশ লাইনে নিয়ে নিরাপদে সংরক্ষণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ১৯ নভেম্বর সকাল থেকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। কয়েক ঘণ্টার তাণ্ডবে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। আগুনে থানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এ পরিস্থিতিতে থানার অস্ত্রাগারে সংরক্ষিত বিপুলসংখ্যক সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অস্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

খবর পেয়ে ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে দুইটি গাড়িতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যের একটি দল মুকসুদপুর থানায় পৌঁছায়। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেই তাঁরা থানার ভেতরে প্রবেশ করেন। পরে অস্ত্রাগারের তালা ভেঙে চার শতাধিক অস্ত্র উদ্ধার করেন। উদ্ধার করা অস্ত্রগুলো নিরাপদে ফরিদপুর পুলিশ লাইনে নেওয়া হয়।

সালথা থানার ওসি বাবলুর রহমান খান জানান, ১৯ নভেম্বর সকালে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে থানার সম্পদ ও গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়। অস্ত্রাগারে থাকা অস্ত্রের নিরাপত্তা বিবেচনায় তিনি সঙ্গীয় কর্মকর্তা ও পুলিশ সদস্যদের নিয়ে সেখানে যান। পরে চার শতাধিক সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অস্ত্র উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনে সংরক্ষণের ব্যবস্থা করেন।

এদিকে প্রতিকূল পরিস্থিতিতে সাহসিকতা, পেশাদারিত্ব, বিচক্ষণতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় ওসি বাবলুর রহমান খানসহ তাঁর দলের সদস্যদের প্রশংসা করেছে ফরিদপুর জেলা পুলিশ।

জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো অভিনন্দনবার্তায় তাঁদের ভূমিকার প্রশংসা করে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।

ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, প্রতিকূল পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত, কর্তব্যনিষ্ঠা ও সমন্বিত কার্যক্রমের মাধ্যমে ওসি ও তাঁর দল বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব এবং জননিরাপত্তা রক্ষার অঙ্গীকারের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হবে।

এ ছাড়া ওসি বাবলুর রহমান খান ও তাঁর দলের সাহসিকতার প্রশংসা করেছে ২৭তম আউটসাইড ক্যাডেট ২০০৫ ব্যাচ। ব্যাচটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের দুঃসাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের এমন দৃষ্টান্ত পুরো ব্যাচের জন্য গর্বের।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x