ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম
পাঠক: ৩ জন
প্রিন্ট

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে ডাইং কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুই শ্রমিকের একজন মারা গেছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় পাশা (৪০) নামে ওই শ্রমিকের মৃত্যু হয়।

চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাশার শরীরের ৮৭ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ছাড়া বিস্ফোরণ ও আগুনে তাঁর শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল।

একই ঘটনায় দগ্ধ অপর শ্রমিক রঞ্জিত (৪৫) এখনো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাঁর শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছে এবং শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসক জানান, রঞ্জিতকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা চলছে।

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকায় রতন ডাইং কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানাটির দুই শ্রমিক দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, রাত ২টার দিকে কারখানায় বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তাঁরা কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান। পরে দগ্ধ দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এদিকে বিস্ফোরণের ঘটনায় শুক্রবার কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এবং গ্যাস লাইনের লিকেজের বিষয়টি কীভাবে ঘটেছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে ডাইং কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুই শ্রমিকের একজন মারা গেছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় পাশা (৪০) নামে ওই শ্রমিকের মৃত্যু হয়।

চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাশার শরীরের ৮৭ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ছাড়া বিস্ফোরণ ও আগুনে তাঁর শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল।

একই ঘটনায় দগ্ধ অপর শ্রমিক রঞ্জিত (৪৫) এখনো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাঁর শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছে এবং শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসক জানান, রঞ্জিতকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা চলছে।

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকায় রতন ডাইং কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানাটির দুই শ্রমিক দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, রাত ২টার দিকে কারখানায় বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তাঁরা কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান। পরে দগ্ধ দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এদিকে বিস্ফোরণের ঘটনায় শুক্রবার কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এবং গ্যাস লাইনের লিকেজের বিষয়টি কীভাবে ঘটেছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x