ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Category Ads 1

দুর্ঘটনা

Category Ads 2

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে ডাইং কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুই শ্রমিকের একজন মারা গেছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় পাশা (৪০) নামে ওই শ্রমিকের মৃত্যু হয়।চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাশার শরীরের ৮৭ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ছাড়া বিস্ফোরণ ও আগুনে তাঁর শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল।একই ঘটনায় দগ্ধ অপর শ্রমিক রঞ্জিত (৪৫) এখনো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাঁর শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছে এবং শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসক জানান, রঞ্জিতকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা চলছে।এর আগে শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকায় রতন ডাইং কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানাটির দুই শ্রমিক দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, রাত ২টার দিকে কারখানায় বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তাঁরা কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান। পরে দগ্ধ দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।এদিকে বিস্ফোরণের ঘটনায় শুক্রবার কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এবং গ্যাস লাইনের লিকেজের বিষয়টি কীভাবে ঘটেছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু
Category Ads 3
Category Ads 8