ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Category Ads 1

শিক্ষাঙ্গন

Category Ads 2

ইংলিশ মিডিয়াম স্কুলের ৭০ শতাংশের অনুমোদন নেই

দেশের ইংলিশ মিডিয়াম ও আন্তর্জাতিক কারিকুলামে পরিচালিত প্রায় ৭০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের যথাযথ নিবন্ধন বা সরকারি অনুমোদন নেই। একই সঙ্গে দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকসহ মোট ২ লাখ ৫৩ হাজার ৯৪৫টি পদ শূন্য রয়েছে। জাতীয় সংসদে এসব তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানার এক প্রশ্নের জবাবে ইংলিশ মিডিয়াম স্কুলের অনুমোদনসংক্রান্ত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানানো হয়।শিক্ষামন্ত্রী বলেন, দেশে ইংলিশ মিডিয়াম বা বিদেশি কারিকুলামে পরিচালিত অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের যথাযথ নিবন্ধন ও অনুমোদন নেই। এসব প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে দীর্ঘদিন কার্যকর ও সমন্বিত নীতিমালার অভাব ছিল। ফলে অনেক প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছে।তিনি জানান, শিক্ষা খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং এসব প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিয়েছে। বিদেশি কারিকুলাম ও ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য একটি অভিন্ন নীতিমালা তৈরির কাজ চলছে। পাশাপাশি অনুমোদনহীন ও নিবন্ধনবিহীন প্রতিষ্ঠানগুলোকে আইনি কাঠামোর আওতায় আনতে বাধ্যতামূলক নিবন্ধন ব্যবস্থা চালুর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।শিক্ষাপ্রতিষ্ঠানে ২ লাখ ৫৩ হাজার ৯৪৫টি পদ শূন্যসংসদে শিক্ষামন্ত্রী জানান, দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২ লাখ ৫৩ হাজার ৯৪৫টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাদ্রাসায় বিপুলসংখ্যক শিক্ষক পদ খালি রয়েছে।মন্ত্রী দেওয়া তথ্য অনুযায়ী, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক পদ শূন্য রয়েছে ৩ হাজার ৪৮টি। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ সংখ্যা ৮৫ হাজার ৩৩৩টি। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৪ হাজার ৬৯৭টি এবং মাদ্রাসায় ১ লাখ ১ হাজার ৮৭৩টি শিক্ষক পদ খালি রয়েছে।এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ১০ হাজার ২৪৭টি এবং প্রধান শিক্ষকের ৩৮ হাজার ৭৪৭টি পদ শূন্য রয়েছে বলে সংসদকে জানান তিনি।সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলামের প্রশ্নের জবাবে মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসার শূন্য পদের তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী। ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লার প্রশ্নের জবাবে প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদের হিসাব জানান তিনি।বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের উদ্যোগবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, এসব প্রতিষ্ঠানে ৭৫ হাজার ৭৩৮টি শিক্ষক পদের শূন্যতার চাহিদা পাওয়া গেছে। সংশ্লিষ্ট বিধিমালা ও পরিপত্র সংশোধনের মাধ্যমে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হচ্ছে।এ ছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানের ১১ হাজার ১৫১টি পদ পূরণের কার্যক্রম চলমান রয়েছে বলে সংসদে জানান তিনি।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আদালতে রিট পিটিশন নিষ্পত্তি হওয়ায় পদোন্নতিযোগ্য শূন্য পদ পূরণের কার্যক্রম শুরু হয়েছে। সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদ পূরণের জন্য সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চাহিদাপত্র পাঠানো হয়েছে। সহকারী শিক্ষকের শূন্য পদের তথ্যও সংগ্রহ করা হয়েছে। এসব পদ পূরণে নিয়োগপ্রক্রিয়া শুরু করা হবে।শহর-গ্রামে শিক্ষার সুযোগে বৈষম্যসংসদ সদস্য জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী স্বীকার করেন, দেশের শিক্ষাব্যবস্থায় শহর ও গ্রামের শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার ক্ষেত্রে এখনো কিছুটা অসমতা রয়েছে।তিনি জানান, শহরের তুলনায় গ্রামীণ অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভৌত অবকাঠামো, দক্ষ ও বিষয়ভিত্তিক শিক্ষকের পর্যাপ্ততা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে সীমাবদ্ধতা রয়েছে। এ বৈষম্য কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।অন্যদিকে যশোর-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আজীজুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসার সংযুক্ত ইবতেদায়ি শাখায় প্রায় ১৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। এ ছাড়া অনুদানপ্রাপ্ত ও অনুদানবিহীন ৭ হাজার ৭৭টি ইবতেদায়ি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১০ লাখ শিক্ষার্থী রয়েছে।ক্যাডেট কলেজে শিক্ষার্থীপ্রতি মাসিক ব্যয় ৪৪ হাজার ৫০৪ টাকাজাতীয় সংসদে ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের পেছনে সরকারের ব্যয়ের হিসাবও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের ক্যাডেট কলেজগুলোতে প্রত্যেক শিক্ষার্থীর পেছনে সরকারের বার্ষিক ব্যয় ৫ লাখ ৩৪ হাজার ৪৩ টাকা।হিসাব অনুযায়ী, একজন শিক্ষার্থীর পেছনে সরকারের মাসিক ব্যয় ৪৪ হাজার ৫০৪ টাকা। ক্যাডেট কলেজগুলো সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণাধীন আবাসিক প্রতিষ্ঠান হওয়ায় শিক্ষার্থীদের খাবার, আবাসন, শিক্ষা, খেলাধুলা এবং অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের ব্যয়ও সরকার বহন করে।সব মিলিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্যে দেশের শিক্ষাব্যবস্থায় অনুমোদনহীন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক সংকট, নিয়োগপ্রক্রিয়া এবং শহর-গ্রামের শিক্ষার সুযোগের বৈষম্যের বিষয়গুলো উঠে এসেছে।

ইংলিশ মিডিয়াম স্কুলের ৭০ শতাংশের অনুমোদন নেই
Category Ads 3
Category Ads 8