ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

গোবিপ্রবিতে শহীদ হাদী চত্বরের ব্যানার ভেঙে ফেললেন শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২২ পিএম
পাঠক: ১৮ জন
প্রিন্ট

গোবিপ্রবিতে শহীদ হাদী চত্বরের ব্যানার ভেঙে ফেললেন শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শহীদ হাদী চত্বরের নামসংবলিত ব্যানার খুলে পা দিয়ে মাড়িয়ে ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। স্থানীয় কয়েকজন সাবেক ও বর্তমান শিক্ষার্থী ব্যানারটি খুলে ফেলে ভাঙচুর করেন। পরে একই স্থানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামে নতুন একটি ব্যানার টাঙানো হলেও কিছুক্ষণ পর সেটিও খুলে ফেলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা ও শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, সকাল থেকেই গোপালগঞ্জের বিভিন্ন স্থানে চলমান আন্দোলন ও মিছিলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হাদী চত্বরের ব্যানারটি সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন গোপালগঞ্জের স্থানীয় কয়েকজন সাবেক ও বর্তমান শিক্ষার্থী।

তারা ব্যানারটি খুলে মাটিতে ফেলে পা দিয়ে মাড়ান। একপর্যায়ে সেটি ভেঙে ছুড়ে ফেলা হয়। পরে ওই স্থানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা একটি নতুন ব্যানার স্থাপন করা হয়।

তবে নতুন ব্যানার টাঙানোর উদ্যোগ নিয়েও শিক্ষার্থীদের মধ্যে আপত্তি দেখা দেয়। এ নিয়ে বিরোধিতা করা হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানান। তাদের দাবি, এ উদ্যোগের সঙ্গে আওয়ামী লীগ বা ছাত্রলীগের রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই।

পরবর্তী সময়ে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা ব্যানারটিও খুলে ফেলা হয়। এ সময় ঘটনাস্থলে ছাত্রদলের নেতাকর্মী ও ছাত্রশিবিরের সমর্থকেরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। একপর্যায়ে উপস্থিত ব্যক্তিদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। তবে পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই ব্যানারটি সরিয়ে নেওয়া হয়।

সংঘাত এড়াতে ব্যানার সরানোর দাবি শিক্ষার্থীর

ব্যানার অপসারণের কারণ ব্যাখ্যা করে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুর রহমান দূর্জয় বলেন, বিষয়টির সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়। গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯০০ শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১ হাজার ২০০ মানুষের পরিবার রয়েছে। এ বিষয়ে তারা আগেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করেছিলেন।

তিনি জানান, ঘটনার দিন গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় মিছিল চলছিল। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ওই স্থানেও হামলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছিল। সে কারণে আগাম সতর্কতা হিসেবে ব্যানারটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তারা।

নাইমুর রহমানের ভাষ্য, গোপালগঞ্জের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সাধারণ শিক্ষার্থী এবং স্থানীয়ভাবে অবস্থানরত ব্যক্তিরা চাননি, এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় বা এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক।

তিনি আরও বলেন, তারা কোনো ধরনের রক্তপাত, সংঘর্ষ কিংবা সহিংসতা চান না। সবার নিরাপত্তার কথা বিবেচনা করেই ব্যানার সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উদ্যোগের পেছনে আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের স্বার্থ কাজ করেনি বলেও দাবি করেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, গোপালগঞ্জে অবস্থানরত সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে পরিস্থিতি শান্ত রাখার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে একই স্থানে প্রথমে শহীদ হাদী চত্বরের ব্যানার অপসারণ, পরে মুক্তিযুদ্ধ চত্বরের ব্যানার স্থাপন এবং সেটিও সরিয়ে ফেলার ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় চত্বরের নামকরণ ও ব্যানার স্থাপন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

গোবিপ্রবিতে শহীদ হাদী চত্বরের ব্যানার ভেঙে ফেললেন শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শহীদ হাদী চত্বরের নামসংবলিত ব্যানার খুলে পা দিয়ে মাড়িয়ে ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। স্থানীয় কয়েকজন সাবেক ও বর্তমান শিক্ষার্থী ব্যানারটি খুলে ফেলে ভাঙচুর করেন। পরে একই স্থানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামে নতুন একটি ব্যানার টাঙানো হলেও কিছুক্ষণ পর সেটিও খুলে ফেলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা ও শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, সকাল থেকেই গোপালগঞ্জের বিভিন্ন স্থানে চলমান আন্দোলন ও মিছিলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হাদী চত্বরের ব্যানারটি সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন গোপালগঞ্জের স্থানীয় কয়েকজন সাবেক ও বর্তমান শিক্ষার্থী।

তারা ব্যানারটি খুলে মাটিতে ফেলে পা দিয়ে মাড়ান। একপর্যায়ে সেটি ভেঙে ছুড়ে ফেলা হয়। পরে ওই স্থানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা একটি নতুন ব্যানার স্থাপন করা হয়।

তবে নতুন ব্যানার টাঙানোর উদ্যোগ নিয়েও শিক্ষার্থীদের মধ্যে আপত্তি দেখা দেয়। এ নিয়ে বিরোধিতা করা হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানান। তাদের দাবি, এ উদ্যোগের সঙ্গে আওয়ামী লীগ বা ছাত্রলীগের রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই।

পরবর্তী সময়ে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা ব্যানারটিও খুলে ফেলা হয়। এ সময় ঘটনাস্থলে ছাত্রদলের নেতাকর্মী ও ছাত্রশিবিরের সমর্থকেরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। একপর্যায়ে উপস্থিত ব্যক্তিদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। তবে পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই ব্যানারটি সরিয়ে নেওয়া হয়।

সংঘাত এড়াতে ব্যানার সরানোর দাবি শিক্ষার্থীর

ব্যানার অপসারণের কারণ ব্যাখ্যা করে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুর রহমান দূর্জয় বলেন, বিষয়টির সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়। গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯০০ শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১ হাজার ২০০ মানুষের পরিবার রয়েছে। এ বিষয়ে তারা আগেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করেছিলেন।

তিনি জানান, ঘটনার দিন গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় মিছিল চলছিল। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ওই স্থানেও হামলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছিল। সে কারণে আগাম সতর্কতা হিসেবে ব্যানারটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তারা।

নাইমুর রহমানের ভাষ্য, গোপালগঞ্জের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সাধারণ শিক্ষার্থী এবং স্থানীয়ভাবে অবস্থানরত ব্যক্তিরা চাননি, এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় বা এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক।

তিনি আরও বলেন, তারা কোনো ধরনের রক্তপাত, সংঘর্ষ কিংবা সহিংসতা চান না। সবার নিরাপত্তার কথা বিবেচনা করেই ব্যানার সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উদ্যোগের পেছনে আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের স্বার্থ কাজ করেনি বলেও দাবি করেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, গোপালগঞ্জে অবস্থানরত সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে পরিস্থিতি শান্ত রাখার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে একই স্থানে প্রথমে শহীদ হাদী চত্বরের ব্যানার অপসারণ, পরে মুক্তিযুদ্ধ চত্বরের ব্যানার স্থাপন এবং সেটিও সরিয়ে ফেলার ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় চত্বরের নামকরণ ও ব্যানার স্থাপন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x