ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

পাঁচগাঁওয়ের সাবেক চেয়ারম্যান সেলিম শেখের বিরুদ্ধে স্কুলশিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

টারমিগান অনলাইন রিপোর্ট
১৩ ফলোয়ার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৫ পিএম
পাঠক: ৮২ জন
প্রিন্ট

পাঁচগাঁওয়ের সাবেক চেয়ারম্যান সেলিম শেখের বিরুদ্ধে স্কুলশিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ছেলের পালিয়ে বিয়ে করার ঘটনায় স্কুলশিক্ষক বাবাকে রাজনৈতিক মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করানোর অভিযোগ উঠেছে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম শেখের বিরুদ্ধে। এ ঘটনায় সিমারন নামে এক নারীর ফেসবুক লাইভ ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। অভিযোগকারী সিমারন দাবি করেন, তাঁর স্বামী আব্দুল রাজ্জাক (রাজু)–এর বাবা আজিজুর রহমান ঢালীকে আওয়ামী লীগের নেতা পরিচয়ে পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছে। আজিজুর রহমান ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক। তিনি অসুস্থ এবং তাঁর হৃদ্‌যন্ত্রের দুটি রক্তনালি ব্লক রয়েছে বলেও দাবি করেন সিমারন। এদিকে রাজু তাঁর স্কুলশিক্ষক বাবার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজু ও সিমারনের মধ্যে চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। পরে তাঁরা পালিয়ে গিয়ে আদালতের মাধ্যমে বিয়ে করেন। দুজনই টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মান্দ্রা গ্রামের বাসিন্দা। রাজু ওই গ্রামের আজিজুর রহমান ঢালীর ছেলে এবং সিমারন একই গ্রামের রতন মুন্সীর মেয়ে।

সিমারনের অভিযোগ, দুই পরিবারের কেউ তাঁদের বিয়ে মেনে নেয়নি। একপর্যায়ে তাঁদের আত্মীয় সেলিম শেখ ও তাঁর ভাই শাহীন শেখ তাঁদের বাড়িতে গিয়ে সিমারনের মায়ের সঙ্গে তিন লাখ টাকার বিনিময়ে মৌখিক সমঝোতা করেন। ওই সমঝোতা অনুযায়ী, তাঁদের বিয়ে বিচ্ছেদের ব্যবস্থা করা এবং অন্যত্র বিয়ে দেওয়ার আগপর্যন্ত বিষয়টি দেখভাল করার কথা ছিল বলে দাবি করেন তিনি।

সিমারন আরও দাবি করেন, বিষয়টি জানার পর সুযোগ বুঝে তিনি স্বামী রাজুর কাছে চলে যান। এরপর সেলিম শেখ ও শাহীন শেখের পরামর্শে তাঁর মা রাজুর ভাসুরের বিরুদ্ধে অপহরণের মামলা করেন। ওই মামলায় উত্তরা থেকে তাঁকে আটক করা হলেও পুলিশ তাঁর বিরুদ্ধে কোনো অপরাধ খুঁজে পায়নি বলে দাবি করেন সিমারন। স্থানীয়দের দাবি, আজিজুর রহমান ঢালী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

অভিযুক্তদের বক্তব্য

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম শেখ মুঠোফোনে বলেন, তিনি বিষয়টি ফেসবুকে দেখেছেন। ছেলে বা মেয়েটিকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। শাহীন শেখ বলেন, তাঁদের এলাকায় সুনাম রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। এ ঘটনার সঙ্গে তিনি বা তাঁর ভাই জড়িত নন।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ বলেন, আজিজুর রহমানকে পদ-পদবিসহ গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। 

আজিজুর রহমানের রাজনৈতিক পরিচয় নিয়ে নতুন দাবি

আজিজুর রহমান ঢালীর রাজনৈতিক পরিচয় নিয়ে নতুন তথ্য সামনে এনেছেন বিএনপি নেতা সুমন হাওলাদার। তাঁর দাবি, আজিজুর রহমান টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক ছিলেন। এ দাবির সমর্থনে আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির একটি কাগজ উপস্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক সুমন হাওলাদারের ভাষ্য, আজিজুর রহমান ঢালী টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক ছিলেন। এ দাবির সমর্থনে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির একটি কাগজ উপস্থাপন করেছেন বলে জানা গেছে। তাঁর দাবি, পেশায় শিক্ষক হওয়ায় আজিজুর রহমান আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন নির্বাচনে প্রিজাইডিং অফিসার অথবা সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ের নির্বাচনে ভোটের অনিয়ম ও কারচুপিতে তাঁর সম্পৃক্ততা ছিল বলেও অভিযোগ করেন সুমন হাওলাদার।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

পাঁচগাঁওয়ের সাবেক চেয়ারম্যান সেলিম শেখের বিরুদ্ধে স্কুলশিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ছেলের পালিয়ে বিয়ে করার ঘটনায় স্কুলশিক্ষক বাবাকে রাজনৈতিক মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করানোর অভিযোগ উঠেছে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম শেখের বিরুদ্ধে। এ ঘটনায় সিমারন নামে এক নারীর ফেসবুক লাইভ ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। অভিযোগকারী সিমারন দাবি করেন, তাঁর স্বামী আব্দুল রাজ্জাক (রাজু)–এর বাবা আজিজুর রহমান ঢালীকে আওয়ামী লীগের নেতা পরিচয়ে পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছে। আজিজুর রহমান ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক। তিনি অসুস্থ এবং তাঁর হৃদ্‌যন্ত্রের দুটি রক্তনালি ব্লক রয়েছে বলেও দাবি করেন সিমারন। এদিকে রাজু তাঁর স্কুলশিক্ষক বাবার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজু ও সিমারনের মধ্যে চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। পরে তাঁরা পালিয়ে গিয়ে আদালতের মাধ্যমে বিয়ে করেন। দুজনই টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মান্দ্রা গ্রামের বাসিন্দা। রাজু ওই গ্রামের আজিজুর রহমান ঢালীর ছেলে এবং সিমারন একই গ্রামের রতন মুন্সীর মেয়ে।

সিমারনের অভিযোগ, দুই পরিবারের কেউ তাঁদের বিয়ে মেনে নেয়নি। একপর্যায়ে তাঁদের আত্মীয় সেলিম শেখ ও তাঁর ভাই শাহীন শেখ তাঁদের বাড়িতে গিয়ে সিমারনের মায়ের সঙ্গে তিন লাখ টাকার বিনিময়ে মৌখিক সমঝোতা করেন। ওই সমঝোতা অনুযায়ী, তাঁদের বিয়ে বিচ্ছেদের ব্যবস্থা করা এবং অন্যত্র বিয়ে দেওয়ার আগপর্যন্ত বিষয়টি দেখভাল করার কথা ছিল বলে দাবি করেন তিনি।

সিমারন আরও দাবি করেন, বিষয়টি জানার পর সুযোগ বুঝে তিনি স্বামী রাজুর কাছে চলে যান। এরপর সেলিম শেখ ও শাহীন শেখের পরামর্শে তাঁর মা রাজুর ভাসুরের বিরুদ্ধে অপহরণের মামলা করেন। ওই মামলায় উত্তরা থেকে তাঁকে আটক করা হলেও পুলিশ তাঁর বিরুদ্ধে কোনো অপরাধ খুঁজে পায়নি বলে দাবি করেন সিমারন। স্থানীয়দের দাবি, আজিজুর রহমান ঢালী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

অভিযুক্তদের বক্তব্য

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম শেখ মুঠোফোনে বলেন, তিনি বিষয়টি ফেসবুকে দেখেছেন। ছেলে বা মেয়েটিকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। শাহীন শেখ বলেন, তাঁদের এলাকায় সুনাম রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। এ ঘটনার সঙ্গে তিনি বা তাঁর ভাই জড়িত নন।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ বলেন, আজিজুর রহমানকে পদ-পদবিসহ গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। 

আজিজুর রহমানের রাজনৈতিক পরিচয় নিয়ে নতুন দাবি

আজিজুর রহমান ঢালীর রাজনৈতিক পরিচয় নিয়ে নতুন তথ্য সামনে এনেছেন বিএনপি নেতা সুমন হাওলাদার। তাঁর দাবি, আজিজুর রহমান টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক ছিলেন। এ দাবির সমর্থনে আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির একটি কাগজ উপস্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক সুমন হাওলাদারের ভাষ্য, আজিজুর রহমান ঢালী টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক ছিলেন। এ দাবির সমর্থনে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির একটি কাগজ উপস্থাপন করেছেন বলে জানা গেছে। তাঁর দাবি, পেশায় শিক্ষক হওয়ায় আজিজুর রহমান আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন নির্বাচনে প্রিজাইডিং অফিসার অথবা সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ের নির্বাচনে ভোটের অনিয়ম ও কারচুপিতে তাঁর সম্পৃক্ততা ছিল বলেও অভিযোগ করেন সুমন হাওলাদার।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x