ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের আশ্রয়দাতা কারা, নজরদারিতে বিএনপির একাংশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম
পাঠক: ২৭ জন
প্রিন্ট

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের আশ্রয়দাতা কারা, নজরদারিতে বিএনপির একাংশ
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের টানা কর্মসূচিকে ঘিরে নারায়ণগঞ্জে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। জেলায় বড় ধরনের নাশকতার আশঙ্কা না দেখলেও সম্ভাব্য হামলা ঠেকাতে গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক-মহাসড়ক ও বিভিন্ন এলাকায় নজরদারি এবং টহল বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি তেলের ডিপোর নিরাপত্তা জোরদার করতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। এসব তথ্য জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

গত কয়েক দিনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ একাধিক কর্মসূচি ঘোষণা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব কর্মসূচির প্রচার চলছে। এর মধ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। গত বুধবার রাতেই জেলার অন্তত চারটি স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির মধ্যে রূপগঞ্জের গোলাকান্দাইলে নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ির কাছের একটি বাসডিপোর সামনে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়। একই রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া জালকুড়ি ও ফতুল্লার চাঁদমারী এলাকায়ও একাধিক যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ভোরে কাঁচপুর এলাকায় আরেকটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় বাসের যাত্রীরা দ্রুত নেমে প্রাণে রক্ষা পান। সোনারগাঁয়ে একটি ট্রাকে আগুন দেওয়ার খবরও পাওয়া গেছে। এর আগে মাসদাইরে বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

একের পর এক অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পাশাপাশি জেলার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

শিল্পাঞ্চল নারায়ণগঞ্জে বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি তেলের ডিপো রয়েছে। এ ছাড়া দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বড় একটি অংশ এ জেলার ওপর দিয়ে গেছে। এসব মহাসড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক পণ্যবাহী যানবাহন চলাচল করে। ফলে গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি সড়কপথে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতেও সতর্ক রয়েছে প্রশাসন।

তবে নারায়ণগঞ্জে বড় ধরনের নাশকতার আশঙ্কা দেখছে না পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, এখন পর্যন্ত জেলায় ‘তেমন কোনো থ্রেটের সম্ভাবনা’ তাঁরা দেখছেন না। তারপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। সড়ক-মহাসড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিজস্ব নিরাপত্তাব্যবস্থা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা তেলের ডিপোগুলোতে কথা বলেছি। তারা তাদের নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছেন। সেখানে আনসার সদস্যরা কাজ করেন। আমাদের গোয়েন্দা নজরদারিও রয়েছে। তা ছাড়া, আমাদের টহল পার্টিও বাড়ানো হয়েছে। মোবাইল টিমগুলো বিভিন্ন জায়গায় কাজ করছে।’

নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবং এসব ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারেও নিয়মিত অভিযান চলছে বলে জানান তারেক আল মেহেদী। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের আশ্রয়দাতা কারা, নজরদারিতে বিএনপির একাংশ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের টানা কর্মসূচিকে ঘিরে নারায়ণগঞ্জে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। জেলায় বড় ধরনের নাশকতার আশঙ্কা না দেখলেও সম্ভাব্য হামলা ঠেকাতে গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক-মহাসড়ক ও বিভিন্ন এলাকায় নজরদারি এবং টহল বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি তেলের ডিপোর নিরাপত্তা জোরদার করতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। এসব তথ্য জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

গত কয়েক দিনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ একাধিক কর্মসূচি ঘোষণা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব কর্মসূচির প্রচার চলছে। এর মধ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। গত বুধবার রাতেই জেলার অন্তত চারটি স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির মধ্যে রূপগঞ্জের গোলাকান্দাইলে নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ির কাছের একটি বাসডিপোর সামনে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়। একই রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া জালকুড়ি ও ফতুল্লার চাঁদমারী এলাকায়ও একাধিক যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ভোরে কাঁচপুর এলাকায় আরেকটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় বাসের যাত্রীরা দ্রুত নেমে প্রাণে রক্ষা পান। সোনারগাঁয়ে একটি ট্রাকে আগুন দেওয়ার খবরও পাওয়া গেছে। এর আগে মাসদাইরে বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

একের পর এক অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পাশাপাশি জেলার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

শিল্পাঞ্চল নারায়ণগঞ্জে বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি তেলের ডিপো রয়েছে। এ ছাড়া দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বড় একটি অংশ এ জেলার ওপর দিয়ে গেছে। এসব মহাসড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক পণ্যবাহী যানবাহন চলাচল করে। ফলে গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি সড়কপথে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতেও সতর্ক রয়েছে প্রশাসন।

তবে নারায়ণগঞ্জে বড় ধরনের নাশকতার আশঙ্কা দেখছে না পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, এখন পর্যন্ত জেলায় ‘তেমন কোনো থ্রেটের সম্ভাবনা’ তাঁরা দেখছেন না। তারপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। সড়ক-মহাসড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিজস্ব নিরাপত্তাব্যবস্থা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা তেলের ডিপোগুলোতে কথা বলেছি। তারা তাদের নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছেন। সেখানে আনসার সদস্যরা কাজ করেন। আমাদের গোয়েন্দা নজরদারিও রয়েছে। তা ছাড়া, আমাদের টহল পার্টিও বাড়ানো হয়েছে। মোবাইল টিমগুলো বিভিন্ন জায়গায় কাজ করছে।’

নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবং এসব ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারেও নিয়মিত অভিযান চলছে বলে জানান তারেক আল মেহেদী। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x