ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

ফতুল্লায় দুটি লেগুনায় অগ্নিসংযোগ, কাউছার পলাশসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম
পাঠক: ২৩ জন
প্রিন্ট

ফতুল্লায় দুটি লেগুনায় অগ্নিসংযোগ, কাউছার পলাশসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারী এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি লেগুনায় অগ্নিসংযোগের ঘটনায় কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশসহ ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৮ নভেম্বর ভোর সাড়ে ৪টার দিকে ফতুল্লার চাঁদমারী এলাকায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ভবনসংলগ্ন হাফেজ মহিউদ্দিন শাহী দরবারের পাশে একটি গ্যারেজের সামনে রাখা দুটি পুরোনো লেগুনায় আগুন দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ব্যবহার করে গাড়ি দুটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আগুনে লেগুনা দুটির আসন, কাচ, টায়ার ও প্লাস্টিকের বিভিন্ন অংশ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় গাড়ি দুটির ইঞ্জিনও। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলায় কাউছার আহম্মেদ পলাশ ছাড়াও মীর সোহেল আলী, মোহাম্মদ হাসান, মো. সিদ্দিকুর রহমান, আমজাদ হোসেন বাঁধন, আলতাফ সরদার, উজ্জ্বল, ফরহাদ, আল ফাহাদ অমিত, শামিউন সিনহা, বাসেদ মেম্বার, ইলিয়াস, দেলোয়ার, টিকা মোল্লা, মিলন, পলাশ, মো. সোহেল, শাওন, রাকিব হোসেন, রাসেল, ফয়সাল আহম্মেদ রূপম, হাজী মনিরুদ্দিন, আতাউর রহমান বাদল, আজমত আলী, মিরু হোসেন ওরফে ল্যাংড়া মিরু, মো. রতন, আনিসুর রহমান শ্যামল, নুর হোসেন, মো. শিপলু, আমির, নেছার সোনি, ফাইজুল ইসলাম চেয়ারম্যান, শহর আলী, রাকিব হোসেন, শাহাদাত হোসেন সেন্টু ও সৌরভকে আসামি করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিসংযোগের ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ফতুল্লায় দুটি লেগুনায় অগ্নিসংযোগ, কাউছার পলাশসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারী এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি লেগুনায় অগ্নিসংযোগের ঘটনায় কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশসহ ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৮ নভেম্বর ভোর সাড়ে ৪টার দিকে ফতুল্লার চাঁদমারী এলাকায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ভবনসংলগ্ন হাফেজ মহিউদ্দিন শাহী দরবারের পাশে একটি গ্যারেজের সামনে রাখা দুটি পুরোনো লেগুনায় আগুন দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ব্যবহার করে গাড়ি দুটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আগুনে লেগুনা দুটির আসন, কাচ, টায়ার ও প্লাস্টিকের বিভিন্ন অংশ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় গাড়ি দুটির ইঞ্জিনও। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলায় কাউছার আহম্মেদ পলাশ ছাড়াও মীর সোহেল আলী, মোহাম্মদ হাসান, মো. সিদ্দিকুর রহমান, আমজাদ হোসেন বাঁধন, আলতাফ সরদার, উজ্জ্বল, ফরহাদ, আল ফাহাদ অমিত, শামিউন সিনহা, বাসেদ মেম্বার, ইলিয়াস, দেলোয়ার, টিকা মোল্লা, মিলন, পলাশ, মো. সোহেল, শাওন, রাকিব হোসেন, রাসেল, ফয়সাল আহম্মেদ রূপম, হাজী মনিরুদ্দিন, আতাউর রহমান বাদল, আজমত আলী, মিরু হোসেন ওরফে ল্যাংড়া মিরু, মো. রতন, আনিসুর রহমান শ্যামল, নুর হোসেন, মো. শিপলু, আমির, নেছার সোনি, ফাইজুল ইসলাম চেয়ারম্যান, শহর আলী, রাকিব হোসেন, শাহাদাত হোসেন সেন্টু ও সৌরভকে আসামি করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিসংযোগের ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x