ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

মুন্সীগঞ্জে এক ভরি স্বর্ণের জন্য আপন ভাইকে হত্যা, গ্রেপ্তার ৪

শেখ শরীফ মাহমুদ
মুন্সীগঞ্জ প্রতিনিধি ( অনলাইন ), ২ ফলোয়ার
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম
পাঠক: ৪১ জন
প্রিন্ট

মুন্সীগঞ্জে এক ভরি স্বর্ণের জন্য আপন ভাইকে হত্যা, গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জেরে ছোট ভাই মো. আলমগীরকে (৩৯) হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই ও ভাবির বিরুদ্ধে। বিয়ের জন্য পাত্রী দেখানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁকে হত্যা করা হয়। পরে মরদেহ খড়ের স্তূপের নিচে লুকিয়ে রাখা হয়। এ ঘটনায় নিহতের ভাই ও ভাবিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত ১৭ নভেম্বর সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর এলাকার একটি আকাশমণি গাছের বাগানে খড়ের স্তূপের ভেতর থেকে আলমগীরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সঙ্গে পাওয়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করে পুলিশ।

নিহত আলমগীর মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকার বাসিন্দা ছিলেন। বিভিন্ন এলাকায় বাদাম ও বুট বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনি।

পিবিআইয়ের তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার প্রায় তিন মাস আগে আলমগীর তাঁর বড় ভাই মো. জাহাঙ্গীর হোসেন (৩৫) ও ভাবি রিনা বেগমের (২৪) কাছে এক ভরি স্বর্ণালঙ্কার জমা রাখেন। পরে আলমগীরকে না জানিয়ে ওই স্বর্ণের তিন আনা রিকাবীবাজারের একটি দোকানে বন্ধক রেখে আট হাজার টাকা নেন তাঁরা।

বিষয়টি জানার পর স্বর্ণ ফেরত চান আলমগীর। এ নিয়ে ভাই-ভাবির সঙ্গে তাঁর একাধিকবার বাগ্‌বিতণ্ডা হয়। স্থানীয়ভাবে সালিসও বসে। সেখানে আলমগীরকে তাঁর স্বর্ণালঙ্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বর্ণ ফেরত না দিয়ে তাঁকে হত্যার পরিকল্পনা করা হয় বলে তদন্তে জানতে পেরেছে পিবিআই।

পিবিআইয়ের দাবি, হত্যাকাণ্ডে সহযোগিতার জন্য সাদ্দাম হোসেনকে (৩৩) এক লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেন জাহাঙ্গীর ও রিনা। পরিকল্পনা অনুযায়ী, গত ১১ নভেম্বর সাদ্দাম ও শফিকুল ইসলাম (৩৩) বিয়ের জন্য পাত্রী দেখানোর কথা বলে আলমগীরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।

পরে দুটি ব্যাটারিচালিত মিশুক অটোরিকশায় করে তাঁকে রিকাবীবাজার থেকে বালুচরের দিকে নেওয়া হয়। পথিমধ্যে আরও দুই ব্যক্তি তাঁদের সঙ্গে যোগ দেন। কালিনগর এলাকায় পৌঁছানোর পর আলমগীরের সঙ্গে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার নেওয়ার চেষ্টা করেন তাঁরা। এ সময় আলমগীর চিৎকার করলে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করে তাঁকে হত্যা করা হয়। পরে মরদেহ খড় দিয়ে ঢেকে রেখে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানিয়েছে পিবিআই।

এ ঘটনায় ১৮ নভেম্বর আলমগীরের মা ছায়েরা বেগম বাদী হয়ে সিরাজদিখান থানায় হত্যা মামলা করেন। পরদিন ১৯ নভেম্বর মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই মুন্সীগঞ্জ জেলা। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য দুই ব্যক্তি হলেন মো. সাদ্দাম হোসেন ও মো. শফিকুল ইসলাম। তাঁদের মধ্যে সাদ্দাম, শফিকুল ও জাহাঙ্গীর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পিবিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও দুটি মিশুক অটোরিকশা উদ্ধার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডে অংশ নেওয়া ভাড়া করা অন্য দুই ব্যক্তিকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জুবায়ের হোসেন জানান, পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে এক ভরি স্বর্ণের জন্য আপন ভাইকে হত্যা, গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জেরে ছোট ভাই মো. আলমগীরকে (৩৯) হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই ও ভাবির বিরুদ্ধে। বিয়ের জন্য পাত্রী দেখানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁকে হত্যা করা হয়। পরে মরদেহ খড়ের স্তূপের নিচে লুকিয়ে রাখা হয়। এ ঘটনায় নিহতের ভাই ও ভাবিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত ১৭ নভেম্বর সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর এলাকার একটি আকাশমণি গাছের বাগানে খড়ের স্তূপের ভেতর থেকে আলমগীরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সঙ্গে পাওয়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করে পুলিশ।

নিহত আলমগীর মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকার বাসিন্দা ছিলেন। বিভিন্ন এলাকায় বাদাম ও বুট বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনি।

পিবিআইয়ের তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার প্রায় তিন মাস আগে আলমগীর তাঁর বড় ভাই মো. জাহাঙ্গীর হোসেন (৩৫) ও ভাবি রিনা বেগমের (২৪) কাছে এক ভরি স্বর্ণালঙ্কার জমা রাখেন। পরে আলমগীরকে না জানিয়ে ওই স্বর্ণের তিন আনা রিকাবীবাজারের একটি দোকানে বন্ধক রেখে আট হাজার টাকা নেন তাঁরা।

বিষয়টি জানার পর স্বর্ণ ফেরত চান আলমগীর। এ নিয়ে ভাই-ভাবির সঙ্গে তাঁর একাধিকবার বাগ্‌বিতণ্ডা হয়। স্থানীয়ভাবে সালিসও বসে। সেখানে আলমগীরকে তাঁর স্বর্ণালঙ্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বর্ণ ফেরত না দিয়ে তাঁকে হত্যার পরিকল্পনা করা হয় বলে তদন্তে জানতে পেরেছে পিবিআই।

পিবিআইয়ের দাবি, হত্যাকাণ্ডে সহযোগিতার জন্য সাদ্দাম হোসেনকে (৩৩) এক লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেন জাহাঙ্গীর ও রিনা। পরিকল্পনা অনুযায়ী, গত ১১ নভেম্বর সাদ্দাম ও শফিকুল ইসলাম (৩৩) বিয়ের জন্য পাত্রী দেখানোর কথা বলে আলমগীরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।

পরে দুটি ব্যাটারিচালিত মিশুক অটোরিকশায় করে তাঁকে রিকাবীবাজার থেকে বালুচরের দিকে নেওয়া হয়। পথিমধ্যে আরও দুই ব্যক্তি তাঁদের সঙ্গে যোগ দেন। কালিনগর এলাকায় পৌঁছানোর পর আলমগীরের সঙ্গে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার নেওয়ার চেষ্টা করেন তাঁরা। এ সময় আলমগীর চিৎকার করলে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করে তাঁকে হত্যা করা হয়। পরে মরদেহ খড় দিয়ে ঢেকে রেখে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানিয়েছে পিবিআই।

এ ঘটনায় ১৮ নভেম্বর আলমগীরের মা ছায়েরা বেগম বাদী হয়ে সিরাজদিখান থানায় হত্যা মামলা করেন। পরদিন ১৯ নভেম্বর মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই মুন্সীগঞ্জ জেলা। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য দুই ব্যক্তি হলেন মো. সাদ্দাম হোসেন ও মো. শফিকুল ইসলাম। তাঁদের মধ্যে সাদ্দাম, শফিকুল ও জাহাঙ্গীর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পিবিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও দুটি মিশুক অটোরিকশা উদ্ধার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডে অংশ নেওয়া ভাড়া করা অন্য দুই ব্যক্তিকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জুবায়ের হোসেন জানান, পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x