ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

১৯৩ কোটি টাকা পাচারের মামলায় শামীম ওসমানের সঙ্গে নীট কনসার্নের দুই পরিচালক জয়নাল-জাহাঙ্গীর

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩০ এএম
পাঠক: ১৪ জন
প্রিন্ট

১৯৩ কোটি টাকা পাচারের মামলায় শামীম ওসমানের সঙ্গে নীট কনসার্নের দুই পরিচালক জয়নাল-জাহাঙ্গীর
ছবি: সংগৃহীত

টেলিযোগাযোগ খাতের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ১৯৩ কোটি ৯১ লাখ টাকার বেশি অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রস্তুত করা অভিযোগপত্রে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি নীট কনসার্ন গ্রুপের দুই পরিচালকের নাম এসেছে। তাঁরা হলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জয়নাল আবেদীন মোল্লা এবং পরিচালক জাহাঙ্গীর হোসেন মোল্লা।

দুদকের তদন্ত অনুযায়ী, আন্তর্জাতিক ইনকামিং কল ও সেবা রপ্তানি থেকে অর্জিত ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকা দেশে না এনে বিদেশে পাচার করা হয়েছে। এ ঘটনায় শামীম ওসমান ও তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি নীট কনসার্নের দুই পরিচালকের সম্পৃক্ততার তথ্য পেয়েছে সংস্থাটি।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীতে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সচিব সাইদুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের ১৬ জানুয়ারি দায়ের করা মামলাটির তদন্ত শেষে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। অভিযোগপত্রটি দুদকের প্রধান কার্যালয় থেকে অনুমোদনও পেয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক ইমরান খান অপু আদালতে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছেন।

অভিযোগপত্রে শামীম ওসমান, তাঁর স্ত্রী সালমা ওসমান লিপি, ছেলে ইমতিনান ওসমান অয়ন, শ্যালক তানভীর আহমেদ টিটু, নীট কনসার্ন গ্রুপের এমডি জয়নাল আবেদীন মোল্লা এবং পরিচালক জাহাঙ্গীর হোসেন মোল্লার নাম রয়েছে।

দুদক জানিয়েছে, অর্থ পাচারের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কে টেলিকমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান ছিলেন সালমা ওসমান লিপি এবং ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তানভীর আহমেদ টিটু। অন্য অভিযুক্তরা প্রতিষ্ঠানটির পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত ছিলেন। জয়নাল আবেদীন মোল্লা ও জাহাঙ্গীর হোসেন মোল্লাও কে কমিউনিকেশন্স লিমিটেডের পরিচালক ছিলেন।

অভিযুক্তদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।

শেয়ার হস্তান্তরের মাধ্যমে মালিকানা আড়ালের অভিযোগ

দুদকের তদন্তে বলা হয়েছে, ২০১২ থেকে ২০১৩ সালের মধ্যে টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠানটির মাধ্যমে অর্থ পাচারের ঘটনা ঘটে। পরে প্রতিষ্ঠানটির মালিকেরা শেয়ার হস্তান্তর করেন। তদন্তকারীদের ধারণা, এর মাধ্যমে প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা আড়াল করার চেষ্টা করা হয়েছিল।

মামলার তদন্তের শুরুতে শামীম ওসমানের পরিবারের সদস্যদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলেও পরবর্তী সময়ে নীট কনসার্নের দুই পরিচালকের সংশ্লিষ্টতার তথ্যও উঠে আসে।

ওসমান পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ

স্থানীয় সূত্রের দাবি, সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি ও ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে নীট কনসার্ন গ্রুপের রপ্তানিমুখী পোশাক কারখানা রয়েছে। প্রতিষ্ঠানটির মালিক জয়নাল আবেদীন মোল্লা ও তাঁর ভাই জাহাঙ্গীর হোসেন মোল্লা এবং মনির হোসেন মোল্লার সঙ্গে ওসমান পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠতা রয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

এ ছাড়া মোল্লা পরিবারের সদস্যদের বিরুদ্ধে জমি দখল, প্রভাব বিস্তার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা ওসমান পরিবারের সদস্যদের ব্যবসা-বাণিজ্য দেখভালে জয়নাল আবেদীন মোল্লা ও জাহাঙ্গীর হোসেন মোল্লা ভূমিকা রেখেছেন বলেও স্থানীয় পর্যায়ে অভিযোগ রয়েছে।

ওসমান পরিবারের সদস্য আজমেরী ওসমানকে নীট কনসার্নের পাঠানটুলির প্রতিষ্ঠানে আশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে। তবে এসব বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্য পাওয়া যায়নি।

মন্দির দখলচেষ্টার অভিযোগেও আলোচনায় নীট কনসার্ন

সম্প্রতি নারায়ণগঞ্জের গোদনাইলে লক্ষ্মীনারায়ণ কটন মিলের দুর্গামন্দির ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগেও নীট কনসার্নের নাম আলোচনায় আসে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক মনির হোসেন মোল্লা ও নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা ইব্রাহিমকে আটক করে পুলিশ।

পরে মন্দিরে প্রবেশে বাধা না দেওয়ার বিষয়ে মুচলেকা দিয়ে তাঁরা ছাড়া পান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ পাচারের মামলায় নীট কনসার্নের দুই পরিচালকের নাম আসায় নারায়ণগঞ্জের ব্যবসা ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে দুদকের প্রস্তুত করা অভিযোগপত্র আদালতে দাখিল এবং বিচারিক প্রক্রিয়ায় অভিযোগগুলোর সত্যতা নির্ধারণ এখনো বাকি। অভিযোগে নাম থাকা ব্যক্তিদের অপরাধ আদালতে প্রমাণিত হয়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

১৯৩ কোটি টাকা পাচারের মামলায় শামীম ওসমানের সঙ্গে নীট কনসার্নের দুই পরিচালক জয়নাল-জাহাঙ্গীর

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

টেলিযোগাযোগ খাতের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ১৯৩ কোটি ৯১ লাখ টাকার বেশি অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রস্তুত করা অভিযোগপত্রে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি নীট কনসার্ন গ্রুপের দুই পরিচালকের নাম এসেছে। তাঁরা হলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জয়নাল আবেদীন মোল্লা এবং পরিচালক জাহাঙ্গীর হোসেন মোল্লা।

দুদকের তদন্ত অনুযায়ী, আন্তর্জাতিক ইনকামিং কল ও সেবা রপ্তানি থেকে অর্জিত ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকা দেশে না এনে বিদেশে পাচার করা হয়েছে। এ ঘটনায় শামীম ওসমান ও তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি নীট কনসার্নের দুই পরিচালকের সম্পৃক্ততার তথ্য পেয়েছে সংস্থাটি।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীতে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সচিব সাইদুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের ১৬ জানুয়ারি দায়ের করা মামলাটির তদন্ত শেষে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। অভিযোগপত্রটি দুদকের প্রধান কার্যালয় থেকে অনুমোদনও পেয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক ইমরান খান অপু আদালতে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছেন।

অভিযোগপত্রে শামীম ওসমান, তাঁর স্ত্রী সালমা ওসমান লিপি, ছেলে ইমতিনান ওসমান অয়ন, শ্যালক তানভীর আহমেদ টিটু, নীট কনসার্ন গ্রুপের এমডি জয়নাল আবেদীন মোল্লা এবং পরিচালক জাহাঙ্গীর হোসেন মোল্লার নাম রয়েছে।

দুদক জানিয়েছে, অর্থ পাচারের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কে টেলিকমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান ছিলেন সালমা ওসমান লিপি এবং ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তানভীর আহমেদ টিটু। অন্য অভিযুক্তরা প্রতিষ্ঠানটির পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত ছিলেন। জয়নাল আবেদীন মোল্লা ও জাহাঙ্গীর হোসেন মোল্লাও কে কমিউনিকেশন্স লিমিটেডের পরিচালক ছিলেন।

অভিযুক্তদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।

শেয়ার হস্তান্তরের মাধ্যমে মালিকানা আড়ালের অভিযোগ

দুদকের তদন্তে বলা হয়েছে, ২০১২ থেকে ২০১৩ সালের মধ্যে টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠানটির মাধ্যমে অর্থ পাচারের ঘটনা ঘটে। পরে প্রতিষ্ঠানটির মালিকেরা শেয়ার হস্তান্তর করেন। তদন্তকারীদের ধারণা, এর মাধ্যমে প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা আড়াল করার চেষ্টা করা হয়েছিল।

মামলার তদন্তের শুরুতে শামীম ওসমানের পরিবারের সদস্যদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলেও পরবর্তী সময়ে নীট কনসার্নের দুই পরিচালকের সংশ্লিষ্টতার তথ্যও উঠে আসে।

ওসমান পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ

স্থানীয় সূত্রের দাবি, সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি ও ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে নীট কনসার্ন গ্রুপের রপ্তানিমুখী পোশাক কারখানা রয়েছে। প্রতিষ্ঠানটির মালিক জয়নাল আবেদীন মোল্লা ও তাঁর ভাই জাহাঙ্গীর হোসেন মোল্লা এবং মনির হোসেন মোল্লার সঙ্গে ওসমান পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠতা রয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

এ ছাড়া মোল্লা পরিবারের সদস্যদের বিরুদ্ধে জমি দখল, প্রভাব বিস্তার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা ওসমান পরিবারের সদস্যদের ব্যবসা-বাণিজ্য দেখভালে জয়নাল আবেদীন মোল্লা ও জাহাঙ্গীর হোসেন মোল্লা ভূমিকা রেখেছেন বলেও স্থানীয় পর্যায়ে অভিযোগ রয়েছে।

ওসমান পরিবারের সদস্য আজমেরী ওসমানকে নীট কনসার্নের পাঠানটুলির প্রতিষ্ঠানে আশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে। তবে এসব বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্য পাওয়া যায়নি।

মন্দির দখলচেষ্টার অভিযোগেও আলোচনায় নীট কনসার্ন

সম্প্রতি নারায়ণগঞ্জের গোদনাইলে লক্ষ্মীনারায়ণ কটন মিলের দুর্গামন্দির ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগেও নীট কনসার্নের নাম আলোচনায় আসে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক মনির হোসেন মোল্লা ও নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা ইব্রাহিমকে আটক করে পুলিশ।

পরে মন্দিরে প্রবেশে বাধা না দেওয়ার বিষয়ে মুচলেকা দিয়ে তাঁরা ছাড়া পান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ পাচারের মামলায় নীট কনসার্নের দুই পরিচালকের নাম আসায় নারায়ণগঞ্জের ব্যবসা ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে দুদকের প্রস্তুত করা অভিযোগপত্র আদালতে দাখিল এবং বিচারিক প্রক্রিয়ায় অভিযোগগুলোর সত্যতা নির্ধারণ এখনো বাকি। অভিযোগে নাম থাকা ব্যক্তিদের অপরাধ আদালতে প্রমাণিত হয়নি।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x