ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

পশ্চিম ও মধ্য আফ্রিকায় এ হার ৪৫ শতাংশ; কিশোরী ও তরুণীরা বেশি ঝুঁকিতে

বিশ্বে প্রতি চার নারীর একজন স্বামীকে যৌন সম্পর্কে ‘না’ বলতে পারেন না: জাতিসংঘ

টারমিগান অনলাইন রিপোর্ট
১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০১:২১ পিএম
পাঠক: ৩০ জন
প্রিন্ট

বিশ্বে প্রতি চার নারীর একজন স্বামীকে যৌন সম্পর্কে ‘না’ বলতে পারেন না: জাতিসংঘ
ছবি: সংগৃহীত

বিশ্বে প্রতি চারজন নারীর একজন স্বামী বা সঙ্গীর সঙ্গে দাম্পত্য সম্পর্কে যৌন সম্পর্কে অসম্মতি জানানোর ক্ষমতা রাখেন না। অর্থাৎ, স্বামী বা সঙ্গী যৌন সম্পর্ক চাইলে তাঁরা তা প্রত্যাখ্যান করতে পারেন না। জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অঞ্চলভেদে এ পরিস্থিতির ব্যাপক পার্থক্য রয়েছে। পশ্চিম ও মধ্য আফ্রিকায় প্রায় ৪৫ শতাংশ নারী দাম্পত্য সম্পর্কে যৌন সম্পর্কে ‘না’ বলতে পারেন না। পূর্ব ও দক্ষিণ আফ্রিকা এবং আরব দেশগুলোতে এ হার ৩৩ শতাংশ। অন্যদিকে, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে প্রতি ১০ জন নারীর একজন একই পরিস্থিতির মুখোমুখি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিবাহিত নারীদের মধ্যে কিশোরী ও তরুণীদের পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি উদ্বেগজনক। ১৫ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের যৌন সম্পর্কে অসম্মতি জানানোর ক্ষমতা ৪৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের তুলনায় কম। আটটি দেশের তুলনামূলক তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। দেশগুলো হলো—অ্যাঙ্গোলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কাজাখস্তান, মালাউই, মালি, নাইজেরিয়া, তাজিকিস্তান ও জাম্বিয়া।

নারীর অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ইকুয়ালিটি নাউয়ের আইনজীবী জ্যঁ-পল মুরুঙ্গা এ পরিসংখ্যানকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, আফ্রিকার দেশগুলো নারীর সমতা ও অধিকার নিশ্চিতে বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গীকার করলেও বাস্তবে নারী ও মেয়েরা এখনো সেসব অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

২০০৩ সালে আফ্রিকান ইউনিয়ন গৃহীত ‘মাপুতো প্রটোকল’ নারীর অধিকার সুরক্ষা, সহিংসতা থেকে রক্ষা এবং বৈবাহিক সম্পর্কে পূর্ণ সম্মতির নীতিকে স্বীকৃতি দিয়েছে। এ চুক্তিতে নারীর স্বাস্থ্যগত অধিকারও নিশ্চিত করার কথা বলা হয়েছে।

মুরুঙ্গার বক্তব্য অনুযায়ী, যৌন সম্পর্কে স্বাধীন ও স্বেচ্ছায় দেওয়া সম্মতি না থাকলে তা যৌন সহিংসতা হিসেবে বিবেচিত হওয়া উচিত—বিয়ের সম্পর্কের মধ্যেও। বিয়ে কোনো নারীকে স্থায়ীভাবে যৌন সম্পর্কে সম্মতি দিতে বাধ্য করে না। কখন, কীভাবে এবং আদৌ যৌন সম্পর্কে জড়াবেন কি না, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর রয়েছে।

তবে আফ্রিকার কয়েকটি দেশে বৈবাহিক ধর্ষণ এখনো অপরাধ হিসেবে স্বীকৃত নয়। ইকুয়ালিটি নাউয়ের ২০২৪ সালের এক প্রতিবেদনের বরাত দিয়ে মুরুঙ্গা জানান, সাতটি দেশে স্বামীদের বিরুদ্ধে বৈবাহিক ধর্ষণের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে স্পষ্ট অব্যাহতি রয়েছে। এসব দেশের মধ্যে আইভরি কোস্ট, ইথিওপিয়া ও দক্ষিণ সুদান রয়েছে। তানজানিয়া ও ইরিত্রিয়ার মতো কিছু দেশে স্বামী-স্ত্রী একসঙ্গে বসবাস না করলেই কেবল বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, যেসব দেশে বাল্যবিবাহের অনুমতি রয়েছে এবং বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে স্বীকৃত নয়, সেখানে কিশোরী স্ত্রীরা আরও বেশি অরক্ষিত অবস্থায় থাকেন। আইনের ফাঁকফোকরের কারণে বিয়ের বাইরে ধর্ষণ হিসেবে বিবেচিত কোনো ঘটনা বৈবাহিক সম্পর্কের ভেতরে বিচারহীন থেকে যেতে পারে। ফলে যৌন সহিংসতা ও শোষণ থেকে সুরক্ষা পাওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ে।

আফ্রিকার সিয়েরা লিওনে কিশোরীদের নিয়ে কাজ করা সংগঠন ‘এ গার্ল অ্যাট আ টাইম’-এর প্রতিষ্ঠাতা আলিমাতু ডিমোনেকেনে বলেন, বিয়ের মধ্যে সম্মতি ও যৌন সহিংসতা নিয়ে আফ্রিকায় আলোচনা এখনো যথেষ্ট শুরু হয়নি। অনেক নারী তাঁদের ওপর জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে চিহ্নিত করেন না; বরং নানা অজুহাত দেন কিংবা নিজেদেরই দায়ী মনে করেন।

তিনি আরও বলেন, পশ্চিম আফ্রিকার কিছু সমাজে বিয়ের পর যৌন সম্পর্ককে স্ত্রীর দায়িত্ব হিসেবে দেখা হয়। প্রচলিত কিছু সামাজিক ধারণায় কনের পরিবারকে বিয়ের সময় অর্থ বা সম্পদ দেওয়ার পর স্বামী স্ত্রীর ওপর অধিকার পেয়েছেন—এমন বিশ্বাসও রয়েছে। এ ধারণা নারীর ব্যক্তিগত স্বাধীনতা ও সম্মতির অধিকারকে ক্ষুণ্ন করে।

প্রতিবেদনটির তথ্য অনুযায়ী, বৈবাহিক সম্পর্কের মধ্যেও যৌন সম্মতি যে ব্যক্তির নিজস্ব অধিকার—এ বিষয়ে সচেতনতা, আইনি সুরক্ষা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

বিশ্বে প্রতি চার নারীর একজন স্বামীকে যৌন সম্পর্কে ‘না’ বলতে পারেন না: জাতিসংঘ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

বিশ্বে প্রতি চারজন নারীর একজন স্বামী বা সঙ্গীর সঙ্গে দাম্পত্য সম্পর্কে যৌন সম্পর্কে অসম্মতি জানানোর ক্ষমতা রাখেন না। অর্থাৎ, স্বামী বা সঙ্গী যৌন সম্পর্ক চাইলে তাঁরা তা প্রত্যাখ্যান করতে পারেন না। জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অঞ্চলভেদে এ পরিস্থিতির ব্যাপক পার্থক্য রয়েছে। পশ্চিম ও মধ্য আফ্রিকায় প্রায় ৪৫ শতাংশ নারী দাম্পত্য সম্পর্কে যৌন সম্পর্কে ‘না’ বলতে পারেন না। পূর্ব ও দক্ষিণ আফ্রিকা এবং আরব দেশগুলোতে এ হার ৩৩ শতাংশ। অন্যদিকে, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে প্রতি ১০ জন নারীর একজন একই পরিস্থিতির মুখোমুখি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিবাহিত নারীদের মধ্যে কিশোরী ও তরুণীদের পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি উদ্বেগজনক। ১৫ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের যৌন সম্পর্কে অসম্মতি জানানোর ক্ষমতা ৪৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের তুলনায় কম। আটটি দেশের তুলনামূলক তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। দেশগুলো হলো—অ্যাঙ্গোলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কাজাখস্তান, মালাউই, মালি, নাইজেরিয়া, তাজিকিস্তান ও জাম্বিয়া।

নারীর অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ইকুয়ালিটি নাউয়ের আইনজীবী জ্যঁ-পল মুরুঙ্গা এ পরিসংখ্যানকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, আফ্রিকার দেশগুলো নারীর সমতা ও অধিকার নিশ্চিতে বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গীকার করলেও বাস্তবে নারী ও মেয়েরা এখনো সেসব অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

২০০৩ সালে আফ্রিকান ইউনিয়ন গৃহীত ‘মাপুতো প্রটোকল’ নারীর অধিকার সুরক্ষা, সহিংসতা থেকে রক্ষা এবং বৈবাহিক সম্পর্কে পূর্ণ সম্মতির নীতিকে স্বীকৃতি দিয়েছে। এ চুক্তিতে নারীর স্বাস্থ্যগত অধিকারও নিশ্চিত করার কথা বলা হয়েছে।

মুরুঙ্গার বক্তব্য অনুযায়ী, যৌন সম্পর্কে স্বাধীন ও স্বেচ্ছায় দেওয়া সম্মতি না থাকলে তা যৌন সহিংসতা হিসেবে বিবেচিত হওয়া উচিত—বিয়ের সম্পর্কের মধ্যেও। বিয়ে কোনো নারীকে স্থায়ীভাবে যৌন সম্পর্কে সম্মতি দিতে বাধ্য করে না। কখন, কীভাবে এবং আদৌ যৌন সম্পর্কে জড়াবেন কি না, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর রয়েছে।

তবে আফ্রিকার কয়েকটি দেশে বৈবাহিক ধর্ষণ এখনো অপরাধ হিসেবে স্বীকৃত নয়। ইকুয়ালিটি নাউয়ের ২০২৪ সালের এক প্রতিবেদনের বরাত দিয়ে মুরুঙ্গা জানান, সাতটি দেশে স্বামীদের বিরুদ্ধে বৈবাহিক ধর্ষণের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে স্পষ্ট অব্যাহতি রয়েছে। এসব দেশের মধ্যে আইভরি কোস্ট, ইথিওপিয়া ও দক্ষিণ সুদান রয়েছে। তানজানিয়া ও ইরিত্রিয়ার মতো কিছু দেশে স্বামী-স্ত্রী একসঙ্গে বসবাস না করলেই কেবল বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, যেসব দেশে বাল্যবিবাহের অনুমতি রয়েছে এবং বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে স্বীকৃত নয়, সেখানে কিশোরী স্ত্রীরা আরও বেশি অরক্ষিত অবস্থায় থাকেন। আইনের ফাঁকফোকরের কারণে বিয়ের বাইরে ধর্ষণ হিসেবে বিবেচিত কোনো ঘটনা বৈবাহিক সম্পর্কের ভেতরে বিচারহীন থেকে যেতে পারে। ফলে যৌন সহিংসতা ও শোষণ থেকে সুরক্ষা পাওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ে।

আফ্রিকার সিয়েরা লিওনে কিশোরীদের নিয়ে কাজ করা সংগঠন ‘এ গার্ল অ্যাট আ টাইম’-এর প্রতিষ্ঠাতা আলিমাতু ডিমোনেকেনে বলেন, বিয়ের মধ্যে সম্মতি ও যৌন সহিংসতা নিয়ে আফ্রিকায় আলোচনা এখনো যথেষ্ট শুরু হয়নি। অনেক নারী তাঁদের ওপর জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে চিহ্নিত করেন না; বরং নানা অজুহাত দেন কিংবা নিজেদেরই দায়ী মনে করেন।

তিনি আরও বলেন, পশ্চিম আফ্রিকার কিছু সমাজে বিয়ের পর যৌন সম্পর্ককে স্ত্রীর দায়িত্ব হিসেবে দেখা হয়। প্রচলিত কিছু সামাজিক ধারণায় কনের পরিবারকে বিয়ের সময় অর্থ বা সম্পদ দেওয়ার পর স্বামী স্ত্রীর ওপর অধিকার পেয়েছেন—এমন বিশ্বাসও রয়েছে। এ ধারণা নারীর ব্যক্তিগত স্বাধীনতা ও সম্মতির অধিকারকে ক্ষুণ্ন করে।

প্রতিবেদনটির তথ্য অনুযায়ী, বৈবাহিক সম্পর্কের মধ্যেও যৌন সম্মতি যে ব্যক্তির নিজস্ব অধিকার—এ বিষয়ে সচেতনতা, আইনি সুরক্ষা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x