ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

দৌড়ানোর বিকল্প ৬ ব্যায়াম, যা হাঁটু ও জয়েন্টের ওপর চাপ কমায়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০২ পিএম
পাঠক: ৪৭ জন
প্রিন্ট

দৌড়ানোর বিকল্প ৬ ব্যায়াম, যা হাঁটু ও জয়েন্টের ওপর চাপ কমায়
যাঁদের আগে থেকেই জয়েন্টে সমস্যা রয়েছে, তাঁদের জন্য দৌড়ানোর পরিবর্তে অন্য ধরনের কার্ডিও ব্যায়াম বেশি উপযোগী হতে পারে। ।ছবি: সংগৃহীত

শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই। হৃদ্‌যন্ত্র ভালো রাখা, ওজন নিয়ন্ত্রণ এবং শারীরিক সক্ষমতা বাড়াতে দৌড়ানো বেশ কার্যকর। তবে যাঁদের হাঁটু, কোমর, গোড়ালি কিংবা পায়ের জয়েন্টে ব্যথা বা সমস্যা রয়েছে, তাঁদের জন্য নিয়মিত দৌড়ানো কষ্টকর হতে পারে। এ ক্ষেত্রে এমন কিছু ব্যায়াম রয়েছে, যেগুলো শরীরের ওপর অতিরিক্ত চাপ না দিয়েই হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, দৌড়ানোর সময় প্রতিটি পদক্ষেপে শরীরের ওজনের প্রায় তিন থেকে চার গুণ চাপ পায়ের জয়েন্টের ওপর পড়তে পারে। পেশি যথেষ্ট শক্তিশালী না হলে এই চাপ হাড় ও তরুণাস্থির ওপর বেশি প্রভাব ফেলতে পারে। তবে গবেষণায় দেখা গেছে, সাধারণভাবে শখের বশে দৌড়ানোর সঙ্গে হাঁটু বা নিতম্বের বাতের সরাসরি সম্পর্ক খুব একটা পাওয়া যায়নি। বরং নিয়মিত দৌড়ানোর ফলে তরুণাস্থি কিছু ক্ষেত্রে আরও শক্তিশালী ও পুরু হতে পারে।

তবে আগে থেকেই জয়েন্টে সমস্যা, আঘাত কিংবা প্রদাহ থাকলে বিকল্প ব্যায়াম বেছে নেওয়া ভালো।

যুক্তরাষ্ট্রের এনওয়াইইউ ল্যাঙ্গোনের স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ লরেন বোরোভস্কি এবং ফিজিক্যাল থেরাপি বিশেষজ্ঞ ডা. এম ক্লেয়ার কুপস-মেস্কের পরামর্শে দৌড়ানোর বিকল্প ছয়টি ব্যায়ামের কথা তুলে ধরা হয়েছে।

১. সাইক্লিং

হাঁটুতে দৌড়ানোর চাপ নিতে সমস্যা হলে সাইক্লিং ভালো বিকল্প হতে পারে। এটি পায়ের জয়েন্ট সচল রাখতে সাহায্য করে এবং জয়েন্টের ভেতরে প্রয়োজনীয় তরল চলাচলে ভূমিকা রাখে। সাইকেলের গতি, দূরত্ব ও প্যাডেলের প্রতিরোধ ক্ষমতা নিজের সামর্থ্য অনুযায়ী নিয়ন্ত্রণ করা যায়। ফলে জয়েন্টে অতিরিক্ত ধাক্কা না দিয়েও পেশির ব্যায়াম করা সম্ভব।

২. রোয়িং বা নৌকা বাইচের মতো ব্যায়াম

রোয়িং মেশিনে ব্যায়াম করলে শরীরের বিভিন্ন পেশি একসঙ্গে কাজ করে। এতে কোমর, পেট ও হাতের পেশি শক্তিশালী হয়। পাশাপাশি হাঁটু ও জয়েন্টে দৌড়ানোর মতো ধাক্কা লাগে না।

যাঁদের হাঁটু বেশি ভাঁজ করতে সমস্যা হয়, তাঁরা রোয়িং মেশিনে বসার অবস্থান ও পায়ের নড়াচড়া সীমিত করে ব্যায়াম করতে পারেন। নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী গতি ও প্রতিরোধও নিয়ন্ত্রণ করা যায়।

৩. সাঁতার

হাঁটু বা হাড়ের সমস্যায় যাঁদের জয়েন্ট ফুলে যায় কিংবা ব্যথা অনুভূত হয়, তাঁদের জন্য সাঁতার বেশ উপযোগী। পানিতে শরীরের ওজনের চাপ অনেকটা কমে যায়। ফলে জয়েন্টে কম চাপ পড়লেও পুরো শরীরের ব্যায়াম হয়।

নিয়মিত সাঁতার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের সক্ষমতা বাড়াতে সাহায্য করে। পানির চাপ জয়েন্টের ফোলাভাব কমাতেও সহায়ক হতে পারে। তবে হাড় ও পেশি শক্তিশালী করার ক্ষেত্রে সাঁতারের ভূমিকা তুলনামূলক সীমিত।

৪. ঢালু পথে হাঁটা

দৌড়ানোর পরিবর্তে ঢালু পথে হাঁটা হৃদ্‌যন্ত্রের ব্যায়ামের ভালো উপায়। এতে দৌড়ানোর মতো জোরে পা ফেলার ধাক্কা থাকে না, কিন্তু দ্রুত হৃদ্‌স্পন্দন বাড়ে।

ট্রেডমিলের ঢাল ও গতি নিজের সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করা যায়। বাইরে হাঁটার ক্ষেত্রেও উপযুক্ত ঢাল বেছে নেওয়া সম্ভব। হাঁটা এমন একটি ব্যায়াম, যাতে শরীরের ওজন হাড়ের ওপর পড়ে। এই চাপ হাড়ের ঘনত্ব ধরে রাখতে এবং বয়স বাড়ার সঙ্গে হাড় দুর্বল হওয়ার ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে।

৫. রোলারব্লেডিং, আইস স্কেটিং ও ক্রস-কান্ট্রি স্কিইং

গোড়ালি দুর্বল বা আহত হলে রোলারব্লেডিং, বরফের ওপর স্কেটিং কিংবা ক্রস-কান্ট্রি স্কিইং বিকল্প ব্যায়াম হতে পারে। এসব ব্যায়ামে বিশেষ ধরনের বুট গোড়ালিকে বাড়তি সুরক্ষা দেয়।

দৌড়ানোর মতো বারবার গোড়ালি মাটিতে আঘাত করার প্রয়োজন হয় না। বরং শরীরের ভারসাম্য রেখে সামনে এগিয়ে যাওয়ার মাধ্যমে ব্যায়াম করা হয়। এতে নিতম্ব, উরু ও পায়ের পেশি সক্রিয় থাকে এবং হাঁটু ও গোড়ালিতে তুলনামূলক কম ধাক্কা লাগে।

৬. নাচ ও জুম্বা

ব্যায়ামকে আনন্দদায়ক করতে নাচও হতে পারে দৌড়ানোর বিকল্প। ল্যাটিন, হিপ-হপ, হাউস কিংবা বলরুম নাচের পাশাপাশি জুম্বা হৃদ্‌যন্ত্রের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে।

তবে যাঁদের জয়েন্টে সমস্যা রয়েছে, তাঁদের বেশি লাফানো বা ঝাঁকুনিপূর্ণ নাচ এড়িয়ে চলা উচিত। প্রয়োজনে কম ধাক্কার নড়াচড়া বেছে নেওয়া যায়। ব্যালে নাচের মতো বেশি লাফানোর প্রয়োজন হয় এমন ব্যায়ামও এ ক্ষেত্রে এড়িয়ে চলা ভালো।

ব্যায়ামের পাশাপাশি জরুরি চারটি বিষয়

বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকতে শুধু কার্ডিও ব্যায়াম করলেই হবে না। নিয়মিত শক্তি বাড়ানোর ব্যায়াম, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের সক্ষমতা বৃদ্ধির ব্যায়াম, ভারসাম্য রক্ষার অনুশীলন এবং শরীরের নমনীয়তা বাড়ানোর ব্যায়ামও করতে হবে।

জয়েন্টে ব্যথা থাকলেও সম্পূর্ণ বিশ্রামে থাকা সব সময় সমাধান নয়। নিয়ন্ত্রিত নড়াচড়া জয়েন্টের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে। তবে হাঁটু ফুলে গেলে, এক-দুই দিন পরও ব্যথা না কমলে কিংবা দৈনন্দিন কাজে সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ব্যথা কমাতে নিয়মিত ওষুধের ওপর নির্ভর করলেও চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

শারীরিক সক্ষমতা ও জয়েন্টের অবস্থা বিবেচনা করে উপযুক্ত ব্যায়াম বেছে নেওয়াই সুস্থ থাকার ভালো উপায়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

দৌড়ানোর বিকল্প ৬ ব্যায়াম, যা হাঁটু ও জয়েন্টের ওপর চাপ কমায়

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই। হৃদ্‌যন্ত্র ভালো রাখা, ওজন নিয়ন্ত্রণ এবং শারীরিক সক্ষমতা বাড়াতে দৌড়ানো বেশ কার্যকর। তবে যাঁদের হাঁটু, কোমর, গোড়ালি কিংবা পায়ের জয়েন্টে ব্যথা বা সমস্যা রয়েছে, তাঁদের জন্য নিয়মিত দৌড়ানো কষ্টকর হতে পারে। এ ক্ষেত্রে এমন কিছু ব্যায়াম রয়েছে, যেগুলো শরীরের ওপর অতিরিক্ত চাপ না দিয়েই হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, দৌড়ানোর সময় প্রতিটি পদক্ষেপে শরীরের ওজনের প্রায় তিন থেকে চার গুণ চাপ পায়ের জয়েন্টের ওপর পড়তে পারে। পেশি যথেষ্ট শক্তিশালী না হলে এই চাপ হাড় ও তরুণাস্থির ওপর বেশি প্রভাব ফেলতে পারে। তবে গবেষণায় দেখা গেছে, সাধারণভাবে শখের বশে দৌড়ানোর সঙ্গে হাঁটু বা নিতম্বের বাতের সরাসরি সম্পর্ক খুব একটা পাওয়া যায়নি। বরং নিয়মিত দৌড়ানোর ফলে তরুণাস্থি কিছু ক্ষেত্রে আরও শক্তিশালী ও পুরু হতে পারে।

তবে আগে থেকেই জয়েন্টে সমস্যা, আঘাত কিংবা প্রদাহ থাকলে বিকল্প ব্যায়াম বেছে নেওয়া ভালো।

যুক্তরাষ্ট্রের এনওয়াইইউ ল্যাঙ্গোনের স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ লরেন বোরোভস্কি এবং ফিজিক্যাল থেরাপি বিশেষজ্ঞ ডা. এম ক্লেয়ার কুপস-মেস্কের পরামর্শে দৌড়ানোর বিকল্প ছয়টি ব্যায়ামের কথা তুলে ধরা হয়েছে।

১. সাইক্লিং

হাঁটুতে দৌড়ানোর চাপ নিতে সমস্যা হলে সাইক্লিং ভালো বিকল্প হতে পারে। এটি পায়ের জয়েন্ট সচল রাখতে সাহায্য করে এবং জয়েন্টের ভেতরে প্রয়োজনীয় তরল চলাচলে ভূমিকা রাখে। সাইকেলের গতি, দূরত্ব ও প্যাডেলের প্রতিরোধ ক্ষমতা নিজের সামর্থ্য অনুযায়ী নিয়ন্ত্রণ করা যায়। ফলে জয়েন্টে অতিরিক্ত ধাক্কা না দিয়েও পেশির ব্যায়াম করা সম্ভব।

২. রোয়িং বা নৌকা বাইচের মতো ব্যায়াম

রোয়িং মেশিনে ব্যায়াম করলে শরীরের বিভিন্ন পেশি একসঙ্গে কাজ করে। এতে কোমর, পেট ও হাতের পেশি শক্তিশালী হয়। পাশাপাশি হাঁটু ও জয়েন্টে দৌড়ানোর মতো ধাক্কা লাগে না।

যাঁদের হাঁটু বেশি ভাঁজ করতে সমস্যা হয়, তাঁরা রোয়িং মেশিনে বসার অবস্থান ও পায়ের নড়াচড়া সীমিত করে ব্যায়াম করতে পারেন। নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী গতি ও প্রতিরোধও নিয়ন্ত্রণ করা যায়।

৩. সাঁতার

হাঁটু বা হাড়ের সমস্যায় যাঁদের জয়েন্ট ফুলে যায় কিংবা ব্যথা অনুভূত হয়, তাঁদের জন্য সাঁতার বেশ উপযোগী। পানিতে শরীরের ওজনের চাপ অনেকটা কমে যায়। ফলে জয়েন্টে কম চাপ পড়লেও পুরো শরীরের ব্যায়াম হয়।

নিয়মিত সাঁতার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের সক্ষমতা বাড়াতে সাহায্য করে। পানির চাপ জয়েন্টের ফোলাভাব কমাতেও সহায়ক হতে পারে। তবে হাড় ও পেশি শক্তিশালী করার ক্ষেত্রে সাঁতারের ভূমিকা তুলনামূলক সীমিত।

৪. ঢালু পথে হাঁটা

দৌড়ানোর পরিবর্তে ঢালু পথে হাঁটা হৃদ্‌যন্ত্রের ব্যায়ামের ভালো উপায়। এতে দৌড়ানোর মতো জোরে পা ফেলার ধাক্কা থাকে না, কিন্তু দ্রুত হৃদ্‌স্পন্দন বাড়ে।

ট্রেডমিলের ঢাল ও গতি নিজের সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করা যায়। বাইরে হাঁটার ক্ষেত্রেও উপযুক্ত ঢাল বেছে নেওয়া সম্ভব। হাঁটা এমন একটি ব্যায়াম, যাতে শরীরের ওজন হাড়ের ওপর পড়ে। এই চাপ হাড়ের ঘনত্ব ধরে রাখতে এবং বয়স বাড়ার সঙ্গে হাড় দুর্বল হওয়ার ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে।

৫. রোলারব্লেডিং, আইস স্কেটিং ও ক্রস-কান্ট্রি স্কিইং

গোড়ালি দুর্বল বা আহত হলে রোলারব্লেডিং, বরফের ওপর স্কেটিং কিংবা ক্রস-কান্ট্রি স্কিইং বিকল্প ব্যায়াম হতে পারে। এসব ব্যায়ামে বিশেষ ধরনের বুট গোড়ালিকে বাড়তি সুরক্ষা দেয়।

দৌড়ানোর মতো বারবার গোড়ালি মাটিতে আঘাত করার প্রয়োজন হয় না। বরং শরীরের ভারসাম্য রেখে সামনে এগিয়ে যাওয়ার মাধ্যমে ব্যায়াম করা হয়। এতে নিতম্ব, উরু ও পায়ের পেশি সক্রিয় থাকে এবং হাঁটু ও গোড়ালিতে তুলনামূলক কম ধাক্কা লাগে।

৬. নাচ ও জুম্বা

ব্যায়ামকে আনন্দদায়ক করতে নাচও হতে পারে দৌড়ানোর বিকল্প। ল্যাটিন, হিপ-হপ, হাউস কিংবা বলরুম নাচের পাশাপাশি জুম্বা হৃদ্‌যন্ত্রের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে।

তবে যাঁদের জয়েন্টে সমস্যা রয়েছে, তাঁদের বেশি লাফানো বা ঝাঁকুনিপূর্ণ নাচ এড়িয়ে চলা উচিত। প্রয়োজনে কম ধাক্কার নড়াচড়া বেছে নেওয়া যায়। ব্যালে নাচের মতো বেশি লাফানোর প্রয়োজন হয় এমন ব্যায়ামও এ ক্ষেত্রে এড়িয়ে চলা ভালো।

ব্যায়ামের পাশাপাশি জরুরি চারটি বিষয়

বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকতে শুধু কার্ডিও ব্যায়াম করলেই হবে না। নিয়মিত শক্তি বাড়ানোর ব্যায়াম, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের সক্ষমতা বৃদ্ধির ব্যায়াম, ভারসাম্য রক্ষার অনুশীলন এবং শরীরের নমনীয়তা বাড়ানোর ব্যায়ামও করতে হবে।

জয়েন্টে ব্যথা থাকলেও সম্পূর্ণ বিশ্রামে থাকা সব সময় সমাধান নয়। নিয়ন্ত্রিত নড়াচড়া জয়েন্টের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে। তবে হাঁটু ফুলে গেলে, এক-দুই দিন পরও ব্যথা না কমলে কিংবা দৈনন্দিন কাজে সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ব্যথা কমাতে নিয়মিত ওষুধের ওপর নির্ভর করলেও চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

শারীরিক সক্ষমতা ও জয়েন্টের অবস্থা বিবেচনা করে উপযুক্ত ব্যায়াম বেছে নেওয়াই সুস্থ থাকার ভালো উপায়।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x