ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

জামানত ছাড়াই ৫ লাখ টাকা ঋণ, ৭ শতাংশ সুদে মিলবে সর্বোচ্চ ১০ লাখ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম
পাঠক: ৮৯ জন
প্রিন্ট

জামানত ছাড়াই ৫ লাখ টাকা ঋণ, ৭ শতাংশ সুদে মিলবে সর্বোচ্চ ১০ লাখ
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র উদ্যোক্তা, প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ঋণ পাওয়ার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সংশোধিত নীতিমালা অনুযায়ী, পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে কোনো সম্পদ বন্ধক বা নিরাপত্তা জামানত দিতে হবে না। তবে ঋণগ্রহীতাসহ সর্বোচ্চ দুজনের ব্যক্তিগত গ্যারান্টি নিতে পারবে ব্যাংক। এ স্কিমের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৭ শতাংশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের নীতিমালা সংশোধন করা হয়। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে পরিচালিত এ স্কিম সার্কুলার জারির দিন থেকে পরবর্তী পাঁচ বছর কার্যকর থাকবে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি, জীবনযাত্রার মান উন্নয়ন এবং ব্যাংকিং সেবার আওতা বাড়ানো এ উদ্যোগের মূল লক্ষ্য।

যাঁরা পাবেন ঋণের সুবিধা

নতুন নীতিমালায় ঋণ পাওয়ার যোগ্য হিসেবে প্রান্তিক ও ভূমিহীন কৃষক, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, নিম্ন আয়ের পেশাজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

পেশাজীবীদের তালিকায় রয়েছেন জেলে, ছুতার, স্বর্ণকার, কামার, কুমার, দর্জি, হকার, ফেরিওয়ালা, রিকশা ও ভ্যানচালক, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, রংমিস্ত্রি, প্লাম্বার এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি মেরামতকারী। এ ছাড়া আচার ও পিঠা প্রস্তুতকারী, ক্ষুদ্র তাঁতি এবং চা-শ্রমিকেরাও এ ঋণ সুবিধা পাবেন।

ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে মুদি ও মনোহারি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী, মোবাইল রিচার্জ সেবাদাতা, মোবাইল আর্থিক সেবার এজেন্ট, চা-পান বিক্রেতা, ভাসমান খাবার বিক্রেতা, বই-পত্রিকা বিক্রেতা এবং ফুল, ফল ও শাকসবজি বিক্রেতাদের রাখা হয়েছে।

পাশাপাশি হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী, মৎস্যচাষি, সবজি চাষি, নার্সারি উদ্যোক্তা, হস্তশিল্পী, ব্লক-বাটিক ও কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং ফ্রিল্যান্সাররাও ঋণ পাওয়ার সুযোগ পাবেন।

নারী উদ্যোক্তাদের জন্য ২৫ শতাংশ ঋণ বরাদ্দ

নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী, মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারী গ্রাহক ও উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করতে হবে। বিশেষ করে প্রান্তিক নারী এবং অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের অর্থায়নে গুরুত্ব দিতে বলা হয়েছে।

কৃষক, প্রবাসী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা ২০২৫’ অনুযায়ী স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা ১০ টাকার ব্যাংক হিসাব খুলে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তবে স্মার্ট কার্ড নেই এমন কৃষকদেরও ঋণের সুযোগ থেকে বঞ্চিত না করার নির্দেশনা রয়েছে।

নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভবনধস ও মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং নিম্ন আয়ের পেশাজীবীরাও অগ্রাধিকার পাবেন। উপকূলীয়, চর ও হাওর এলাকার স্বল্প আয়ের মানুষ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদেরও এ সুবিধার আওতায় রাখা হয়েছে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের সুবিধাভোগী, বিদেশফেরত শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের মানুষও আয়বর্ধক কাজে যুক্ত হওয়ার জন্য ঋণ নিতে পারবেন।

অসচ্ছল ও সুবিধাবঞ্চিত ২৫ বছরের কম বয়সী শিক্ষার্থীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ পাবেন। এ ক্ষেত্রে অভিভাবককে ঋণ পরিশোধের গ্যারান্টি দিতে হবে। ১৮ বছর পূর্ণ হওয়ার পর প্রশিক্ষণে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে পেশা বা ব্যবসা পরিচালনার জন্যও ঋণ নেওয়া যাবে। এমবিবিএস, বিডিএস, প্রকৌশলসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার ব্যয় এবং শিক্ষা উপকরণ কেনার জন্যও অর্থায়নের সুযোগ রাখা হয়েছে।

ঋণের পরিমাণ, জামানত ও সুদের হার

নীতিমালা অনুযায়ী, একজন গ্রাহক বা অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। তবে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো সম্পদ বন্ধক বা নিরাপত্তা জামানত দিতে হবে না। ব্যাংক ঋণগ্রহীতাসহ সর্বোচ্চ দুজনের ব্যক্তিগত গ্যারান্টি নিতে পারবে।

দলগত ঋণের ক্ষেত্রে দুই থেকে পাঁচজন সদস্য নিয়ে দল গঠন করা যাবে। প্রত্যেক সদস্য সর্বোচ্চ আট লাখ টাকা করে ঋণ নিতে পারবেন। একটি দল সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ পাবে। এ ক্ষেত্রে প্রত্যেক সদস্য ব্যক্তিগত ও যৌথভাবে ঋণ পরিশোধের দায় বহন করবেন।

বাংলাদেশ ব্যাংক এ স্কিমের আওতায় অর্থায়নকারী ব্যাংকগুলোকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে। অন্যদিকে গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও নিজস্ব অনুমোদিত পদ্ধতিতে অর্থায়ন করতে পারবে। তবে গ্রাহকের কাছ থেকে মুনাফার হার ৭ শতাংশের বেশি নেওয়া যাবে না।

ঋণ পরিশোধে সর্বোচ্চ পাঁচ বছর

ঋণগ্রহীতারা সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড পাবেন। এ সময়সহ ঋণের সর্বোচ্চ মেয়াদ হবে পাঁচ বছর বা ৬০ মাস। গ্রেস পিরিয়ড শেষে ব্যাংকগুলো ত্রৈমাসিক কিস্তিতে ঋণের আসল, সুদ বা মুনাফা এবং সার্ভিস চার্জ আদায় করতে পারবে। এ ছাড়া গ্রাহকের সুবিধা অনুযায়ী মাসিক, ছয় মাস অন্তর কিংবা বার্ষিক কিস্তিতে পরিশোধের ব্যবস্থাও রাখা হয়েছে।

ঋণখেলাপিরা পাবেন না এ সুবিধা

নতুন নীতিমালায় ঋণখেলাপিদের এ স্কিমের আওতায় ঋণ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংকের কোনো প্রকল্প, পুনঃঅর্থায়ন স্কিম কিংবা সুদ ভর্তুকির আওতায় নেওয়া আগের ঋণ সমন্বয় না করলেও নতুন করে এ সুবিধা পাওয়া যাবে না।

ঋণ দেওয়ার আগে ব্যাংকগুলোকে গ্রাহকের পূর্ববর্তী ঋণের তথ্য যাচাই করতে হবে। তবে তিন লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সিআইবি প্রতিবেদন সংগ্রহের জন্য কোনো ফি নেওয়া যাবে না।

ব্যাংকের নিজস্ব শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ ও কিস্তি আদায় করা যাবে। ঋণের অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, তা নিয়মিত তদারক করতে হবে। পাশাপাশি প্রতি তিন মাসের ঋণ বিতরণ ও আদায়ের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।

নতুন এ উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসা, কৃষি, আত্মকর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে অর্থায়নের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যাঁদের নিজস্ব সম্পদ বন্ধক রাখার সামর্থ্য নেই, তাঁদের জন্য পাঁচ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুযোগটি গুরুত্বপূর্ণ হতে পারে।

এফআইডি সার্কুলার এই লিংকে

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

জামানত ছাড়াই ৫ লাখ টাকা ঋণ, ৭ শতাংশ সুদে মিলবে সর্বোচ্চ ১০ লাখ

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

ক্ষুদ্র উদ্যোক্তা, প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ঋণ পাওয়ার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সংশোধিত নীতিমালা অনুযায়ী, পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে কোনো সম্পদ বন্ধক বা নিরাপত্তা জামানত দিতে হবে না। তবে ঋণগ্রহীতাসহ সর্বোচ্চ দুজনের ব্যক্তিগত গ্যারান্টি নিতে পারবে ব্যাংক। এ স্কিমের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৭ শতাংশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের নীতিমালা সংশোধন করা হয়। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে পরিচালিত এ স্কিম সার্কুলার জারির দিন থেকে পরবর্তী পাঁচ বছর কার্যকর থাকবে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি, জীবনযাত্রার মান উন্নয়ন এবং ব্যাংকিং সেবার আওতা বাড়ানো এ উদ্যোগের মূল লক্ষ্য।

যাঁরা পাবেন ঋণের সুবিধা

নতুন নীতিমালায় ঋণ পাওয়ার যোগ্য হিসেবে প্রান্তিক ও ভূমিহীন কৃষক, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, নিম্ন আয়ের পেশাজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

পেশাজীবীদের তালিকায় রয়েছেন জেলে, ছুতার, স্বর্ণকার, কামার, কুমার, দর্জি, হকার, ফেরিওয়ালা, রিকশা ও ভ্যানচালক, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, রংমিস্ত্রি, প্লাম্বার এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি মেরামতকারী। এ ছাড়া আচার ও পিঠা প্রস্তুতকারী, ক্ষুদ্র তাঁতি এবং চা-শ্রমিকেরাও এ ঋণ সুবিধা পাবেন।

ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে মুদি ও মনোহারি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী, মোবাইল রিচার্জ সেবাদাতা, মোবাইল আর্থিক সেবার এজেন্ট, চা-পান বিক্রেতা, ভাসমান খাবার বিক্রেতা, বই-পত্রিকা বিক্রেতা এবং ফুল, ফল ও শাকসবজি বিক্রেতাদের রাখা হয়েছে।

পাশাপাশি হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী, মৎস্যচাষি, সবজি চাষি, নার্সারি উদ্যোক্তা, হস্তশিল্পী, ব্লক-বাটিক ও কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং ফ্রিল্যান্সাররাও ঋণ পাওয়ার সুযোগ পাবেন।

নারী উদ্যোক্তাদের জন্য ২৫ শতাংশ ঋণ বরাদ্দ

নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী, মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারী গ্রাহক ও উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করতে হবে। বিশেষ করে প্রান্তিক নারী এবং অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের অর্থায়নে গুরুত্ব দিতে বলা হয়েছে।

কৃষক, প্রবাসী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা ২০২৫’ অনুযায়ী স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা ১০ টাকার ব্যাংক হিসাব খুলে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তবে স্মার্ট কার্ড নেই এমন কৃষকদেরও ঋণের সুযোগ থেকে বঞ্চিত না করার নির্দেশনা রয়েছে।

নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভবনধস ও মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং নিম্ন আয়ের পেশাজীবীরাও অগ্রাধিকার পাবেন। উপকূলীয়, চর ও হাওর এলাকার স্বল্প আয়ের মানুষ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদেরও এ সুবিধার আওতায় রাখা হয়েছে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের সুবিধাভোগী, বিদেশফেরত শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের মানুষও আয়বর্ধক কাজে যুক্ত হওয়ার জন্য ঋণ নিতে পারবেন।

অসচ্ছল ও সুবিধাবঞ্চিত ২৫ বছরের কম বয়সী শিক্ষার্থীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ পাবেন। এ ক্ষেত্রে অভিভাবককে ঋণ পরিশোধের গ্যারান্টি দিতে হবে। ১৮ বছর পূর্ণ হওয়ার পর প্রশিক্ষণে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে পেশা বা ব্যবসা পরিচালনার জন্যও ঋণ নেওয়া যাবে। এমবিবিএস, বিডিএস, প্রকৌশলসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার ব্যয় এবং শিক্ষা উপকরণ কেনার জন্যও অর্থায়নের সুযোগ রাখা হয়েছে।

ঋণের পরিমাণ, জামানত ও সুদের হার

নীতিমালা অনুযায়ী, একজন গ্রাহক বা অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। তবে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো সম্পদ বন্ধক বা নিরাপত্তা জামানত দিতে হবে না। ব্যাংক ঋণগ্রহীতাসহ সর্বোচ্চ দুজনের ব্যক্তিগত গ্যারান্টি নিতে পারবে।

দলগত ঋণের ক্ষেত্রে দুই থেকে পাঁচজন সদস্য নিয়ে দল গঠন করা যাবে। প্রত্যেক সদস্য সর্বোচ্চ আট লাখ টাকা করে ঋণ নিতে পারবেন। একটি দল সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ পাবে। এ ক্ষেত্রে প্রত্যেক সদস্য ব্যক্তিগত ও যৌথভাবে ঋণ পরিশোধের দায় বহন করবেন।

বাংলাদেশ ব্যাংক এ স্কিমের আওতায় অর্থায়নকারী ব্যাংকগুলোকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে। অন্যদিকে গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও নিজস্ব অনুমোদিত পদ্ধতিতে অর্থায়ন করতে পারবে। তবে গ্রাহকের কাছ থেকে মুনাফার হার ৭ শতাংশের বেশি নেওয়া যাবে না।

ঋণ পরিশোধে সর্বোচ্চ পাঁচ বছর

ঋণগ্রহীতারা সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড পাবেন। এ সময়সহ ঋণের সর্বোচ্চ মেয়াদ হবে পাঁচ বছর বা ৬০ মাস। গ্রেস পিরিয়ড শেষে ব্যাংকগুলো ত্রৈমাসিক কিস্তিতে ঋণের আসল, সুদ বা মুনাফা এবং সার্ভিস চার্জ আদায় করতে পারবে। এ ছাড়া গ্রাহকের সুবিধা অনুযায়ী মাসিক, ছয় মাস অন্তর কিংবা বার্ষিক কিস্তিতে পরিশোধের ব্যবস্থাও রাখা হয়েছে।

ঋণখেলাপিরা পাবেন না এ সুবিধা

নতুন নীতিমালায় ঋণখেলাপিদের এ স্কিমের আওতায় ঋণ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংকের কোনো প্রকল্প, পুনঃঅর্থায়ন স্কিম কিংবা সুদ ভর্তুকির আওতায় নেওয়া আগের ঋণ সমন্বয় না করলেও নতুন করে এ সুবিধা পাওয়া যাবে না।

ঋণ দেওয়ার আগে ব্যাংকগুলোকে গ্রাহকের পূর্ববর্তী ঋণের তথ্য যাচাই করতে হবে। তবে তিন লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সিআইবি প্রতিবেদন সংগ্রহের জন্য কোনো ফি নেওয়া যাবে না।

ব্যাংকের নিজস্ব শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ ও কিস্তি আদায় করা যাবে। ঋণের অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, তা নিয়মিত তদারক করতে হবে। পাশাপাশি প্রতি তিন মাসের ঋণ বিতরণ ও আদায়ের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।

নতুন এ উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসা, কৃষি, আত্মকর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে অর্থায়নের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যাঁদের নিজস্ব সম্পদ বন্ধক রাখার সামর্থ্য নেই, তাঁদের জন্য পাঁচ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুযোগটি গুরুত্বপূর্ণ হতে পারে।

এফআইডি সার্কুলার এই লিংকে

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x