ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

১৫ বছর বয়সে শুরু, ১৩ বছর পর এশিয়ান গেমসে ইতিহাসের পথে মুন্সীগঞ্জের আয়মান

টারমিগান অনলাইন রিপোর্ট
১৩ ফলোয়ার
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম
পাঠক: ২৮১ জন
প্রিন্ট

১৫ বছর বয়সে শুরু, ১৩ বছর পর এশিয়ান গেমসে ইতিহাসের পথে মুন্সীগঞ্জের আয়মান
মা বাবার সাথে আয়মান

বাংলাদেশের ব্যাডমিন্টন কোর্টে ১৫ বছর বয়সে যে যাত্রা শুরু হয়েছিল, দীর্ঘ বিরতির পর সেই আয়মান ইবনে জামানই ফিরেছেন দেশের জার্সিতে। যুক্তরাষ্ট্রে সফটওয়্যার প্রকৌশলীর পেশাজীবন সামলে এবার এশিয়ান গেমসের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মুন্সীগঞ্জের এই শাটলার। আর অভিষেকেই পেয়েছেন দারুণ সাফল্য—সেরা ষোলোতে উঠেছেন পুরুষ দ্বৈত ইভেন্টে।

২০১৩ সালের বাংলাদেশ গেমসে মাত্র ১৫ বছর বয়সে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়ে নিজের আগমনের জানান দেন আয়মান। এরপর ২০১৪ ও ২০১৬ সালের জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষ এককে শিরোপা জিতে নিজের অবস্থান আরও শক্ত করেন। যুব ও সিনিয়র—দুই পর্যায়েই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। উচ্চশিক্ষার জন্য ২০২০ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান আয়মান। কম্পিউটার বিজ্ঞানে মাস্টার্স শেষ করে শুরু করেন সফটওয়্যার প্রকৌশলীর পেশা। তবে হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন হারিয়ে যায়নি। যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি ব্যাডমিন্টনের সঙ্গে সম্পর্কও ধরে রাখেন তিনি। চলতি বছর জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে দীর্ঘ বিরতির পর বাংলাদেশের প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টনে ফেরেন আয়মান। এরপর আসে দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে ফেরার সুযোগ। আর সেই প্রত্যাবর্তনেই এশিয়ান গেমসে নতুন অধ্যায়। জাপানের ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেসিয়ামে পুরুষ দ্বৈতের রাউন্ড অব ৩২-এ গৌরব সিংহকে সঙ্গে নিয়ে কাজাখস্তানের আর্তুর নিয়াজোভ ও খাইতমুরাত কুলমাতোভকে সরাসরি দুই সেটে হারান আয়মান-গৌরব জুটি। প্রথম সেটে জয় আসে ২১-৮ ব্যবধানে, দ্বিতীয় সেটে ২১-১২।

এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে বাংলাদেশের প্রথম অংশগ্রহণেই সেরা ষোলোতে উঠে এসেছে এই জুটি। শনিবার পরের রাউন্ডে ভিয়েতনামের বিপক্ষে লড়বে তারা। মুন্সীগঞ্জের এই শাটলার মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনের বড় ছেলে। শুক্রবার ভোরে ছেলের ও তার সতীর্থদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে বাংলাদেশের হয়ে এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের জন্য দেশবাসীর কাছে দোয়া চান কামরুজ্জামান রতন। দেশের হয়ে খেলাই আয়মানের কাছে সবচেয়ে বড় প্রেরণা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি আমার দেশকে ভালোবাসি। এখান থেকেই আমার খেলা শুরু করেছিলাম।” সফটওয়্যার প্রকৌশলীর পেশা আর ব্যাডমিন্টনের কোর্ট—দুই জগত সামলেও আয়মানের লক্ষ্য এখন একটাই, বাংলাদেশের জন্য কিছু করা। ১৫ বছর বয়সে যে কোর্টে তার সাফল্যের গল্প শুরু হয়েছিল, দীর্ঘ এক বিরতির পর সেই বাংলাদেশের জার্সিতেই এখন এশিয়ান গেমসের আন্তর্জাতিক মঞ্চে নতুন অধ্যায় লিখছেন মুন্সীগঞ্জের আয়মান ইবনে জামান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

১৫ বছর বয়সে শুরু, ১৩ বছর পর এশিয়ান গেমসে ইতিহাসের পথে মুন্সীগঞ্জের আয়মান

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের ব্যাডমিন্টন কোর্টে ১৫ বছর বয়সে যে যাত্রা শুরু হয়েছিল, দীর্ঘ বিরতির পর সেই আয়মান ইবনে জামানই ফিরেছেন দেশের জার্সিতে। যুক্তরাষ্ট্রে সফটওয়্যার প্রকৌশলীর পেশাজীবন সামলে এবার এশিয়ান গেমসের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মুন্সীগঞ্জের এই শাটলার। আর অভিষেকেই পেয়েছেন দারুণ সাফল্য—সেরা ষোলোতে উঠেছেন পুরুষ দ্বৈত ইভেন্টে।

২০১৩ সালের বাংলাদেশ গেমসে মাত্র ১৫ বছর বয়সে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়ে নিজের আগমনের জানান দেন আয়মান। এরপর ২০১৪ ও ২০১৬ সালের জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষ এককে শিরোপা জিতে নিজের অবস্থান আরও শক্ত করেন। যুব ও সিনিয়র—দুই পর্যায়েই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। উচ্চশিক্ষার জন্য ২০২০ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান আয়মান। কম্পিউটার বিজ্ঞানে মাস্টার্স শেষ করে শুরু করেন সফটওয়্যার প্রকৌশলীর পেশা। তবে হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন হারিয়ে যায়নি। যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি ব্যাডমিন্টনের সঙ্গে সম্পর্কও ধরে রাখেন তিনি। চলতি বছর জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে দীর্ঘ বিরতির পর বাংলাদেশের প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টনে ফেরেন আয়মান। এরপর আসে দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে ফেরার সুযোগ। আর সেই প্রত্যাবর্তনেই এশিয়ান গেমসে নতুন অধ্যায়। জাপানের ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেসিয়ামে পুরুষ দ্বৈতের রাউন্ড অব ৩২-এ গৌরব সিংহকে সঙ্গে নিয়ে কাজাখস্তানের আর্তুর নিয়াজোভ ও খাইতমুরাত কুলমাতোভকে সরাসরি দুই সেটে হারান আয়মান-গৌরব জুটি। প্রথম সেটে জয় আসে ২১-৮ ব্যবধানে, দ্বিতীয় সেটে ২১-১২।

এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে বাংলাদেশের প্রথম অংশগ্রহণেই সেরা ষোলোতে উঠে এসেছে এই জুটি। শনিবার পরের রাউন্ডে ভিয়েতনামের বিপক্ষে লড়বে তারা। মুন্সীগঞ্জের এই শাটলার মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনের বড় ছেলে। শুক্রবার ভোরে ছেলের ও তার সতীর্থদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে বাংলাদেশের হয়ে এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের জন্য দেশবাসীর কাছে দোয়া চান কামরুজ্জামান রতন। দেশের হয়ে খেলাই আয়মানের কাছে সবচেয়ে বড় প্রেরণা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি আমার দেশকে ভালোবাসি। এখান থেকেই আমার খেলা শুরু করেছিলাম।” সফটওয়্যার প্রকৌশলীর পেশা আর ব্যাডমিন্টনের কোর্ট—দুই জগত সামলেও আয়মানের লক্ষ্য এখন একটাই, বাংলাদেশের জন্য কিছু করা। ১৫ বছর বয়সে যে কোর্টে তার সাফল্যের গল্প শুরু হয়েছিল, দীর্ঘ এক বিরতির পর সেই বাংলাদেশের জার্সিতেই এখন এশিয়ান গেমসের আন্তর্জাতিক মঞ্চে নতুন অধ্যায় লিখছেন মুন্সীগঞ্জের আয়মান ইবনে জামান।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x