ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

প্রবল ঝড় আর টানা বৃষ্টিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। নর’ইস্টার ঝড়ের প্রভাবে নিউইয়র্ক, নিউ জার্সি, ম্যাসাচুসেটসসহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা ও জলাবদ্ধতা। উপকূলীয় এলাকায় উত্তাল ঢেউ আছড়ে পড়ছে, কোথাও ডুবে গেছে সড়ক ও ঘরবাড়ি। ঝড়ো বাতাসে বিদ্যুৎ সরবরাহেও দেখা দিয়েছে বিঘ্ন। নিউ জার্সির লং ব্রাঞ্চে বন্যার পানির মধ্যেই জরুরি কাজে ছুটতে দেখা গেছে স্থানীয় বাসিন্দাদের। আর মেইনে নাবল লাইটহাউসের কাছে উত্তাল সমুদ্রের ঢেউ দেখতে জড়ো হয়েছেন অনেকে। আবহাওয়া পরিস্থিতি আরও কিছু সময় প্রতিকূল থাকতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে এখন প্রকৃতির ভয়ংকর রূপ।

ফেসবুকে মন্তব্য করুন