ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

ভয়াবহ বন্যায় ডুবছে ব্যাংকক, ৫০ জেলায় দুর্যোগ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফলোয়ার
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পিএম
পাঠক: ৬৩ জন
প্রিন্ট

ভয়াবহ বন্যায় ডুবছে ব্যাংকক, ৫০ জেলায় দুর্যোগ ঘোষণা
থাইল্যান্ডের ব্যাংককের ফেচাবুরি রোডে বন্যার পানিতে আটকে আছে যানবাহন। ২৬ সেপ্টেম্বর ২০২৬। ছবি: এএফপি

টানা ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শহরের খালগুলো পানিতে পূর্ণ হয়ে রাস্তাঘাট ও আবাসিক এলাকায় পানি ঢুকে পড়ায় রাজধানীর ৫০টি জেলাতেই দুর্যোগ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

থাইল্যান্ডের ব্যাংককের ফেচাবুরি রোডে বন্যার পানির মধ্য দিয়ে চলাচল করছেন স্থানীয়রা। ২৬ সেপ্টেম্বর ২০২৬। ছবি: এএফপি

বৃহস্পতিবার বিকেল থেকে প্রায় টানা বৃষ্টিতে শনিবার পর্যন্ত ব্যাংককে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কোথাও কোথাও কোমরসমান পানিতে ডুবে গেছে সড়ক। যানবাহন আটকে পড়ার পাশাপাশি সাধারণ মানুষকে পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। পরিস্থিতির অবনতি হওয়ায় ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শহরের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে পূর্ণ হয়ে যাওয়া খালগুলো। নতুন করে বৃষ্টি না হলে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে এবং পানি সরাতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, নগরীর অন্তত ১৩টি সড়ক পানিতে তলিয়ে গেছে। প্রায় ৯৮০ মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। শয্যাশায়ী ৩৬ জনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বন্যার কারণে শহরের পূর্বাঞ্চল ও খালসংলগ্ন এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দাদের গুরুত্বপূর্ণ মালামাল উঁচু স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় মানুষ বালুর বস্তা দিয়ে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষার চেষ্টা করছেন।

থাইল্যান্ডের ব্যাংককে বন্যার পানির মধ্য দিয়ে স্কুটার ঠেলে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ২৬ সেপ্টেম্বর ২০২৬। ছবি: এএফপি

নগরীর পাম্পিং স্টেশনগুলো পূর্ণ সক্ষমতায় চালু রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব স্টেশন সম্মিলিতভাবে প্রতি সেকেন্ডে প্রায় ১ হাজার ২০০ ঘনমিটার পানি সরানোর চেষ্টা করছে।এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাংককে সেপ্টেম্বর সাধারণত বর্ষাকালের শেষ দিকের সময় হলেও এ বছর বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় বেশি। সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনে রাজধানীতে ৪৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেখানে ১৯৯১ থেকে ২০২০ সালের একই সময়ের গড় ছিল প্রায় ২৬৯ মিলিমিটার। থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানিয়েছে, রোববার পর্যন্ত দেশটির পূর্ব, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে নিম্নচাপের প্রভাব থাকতে পারে। ফলে আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ভয়াবহ বন্যায় ডুবছে ব্যাংকক, ৫০ জেলায় দুর্যোগ ঘোষণা

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

টানা ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শহরের খালগুলো পানিতে পূর্ণ হয়ে রাস্তাঘাট ও আবাসিক এলাকায় পানি ঢুকে পড়ায় রাজধানীর ৫০টি জেলাতেই দুর্যোগ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

থাইল্যান্ডের ব্যাংককের ফেচাবুরি রোডে বন্যার পানির মধ্য দিয়ে চলাচল করছেন স্থানীয়রা। ২৬ সেপ্টেম্বর ২০২৬। ছবি: এএফপি

বৃহস্পতিবার বিকেল থেকে প্রায় টানা বৃষ্টিতে শনিবার পর্যন্ত ব্যাংককে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কোথাও কোথাও কোমরসমান পানিতে ডুবে গেছে সড়ক। যানবাহন আটকে পড়ার পাশাপাশি সাধারণ মানুষকে পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। পরিস্থিতির অবনতি হওয়ায় ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শহরের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে পূর্ণ হয়ে যাওয়া খালগুলো। নতুন করে বৃষ্টি না হলে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে এবং পানি সরাতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, নগরীর অন্তত ১৩টি সড়ক পানিতে তলিয়ে গেছে। প্রায় ৯৮০ মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। শয্যাশায়ী ৩৬ জনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বন্যার কারণে শহরের পূর্বাঞ্চল ও খালসংলগ্ন এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দাদের গুরুত্বপূর্ণ মালামাল উঁচু স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় মানুষ বালুর বস্তা দিয়ে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষার চেষ্টা করছেন।

থাইল্যান্ডের ব্যাংককে বন্যার পানির মধ্য দিয়ে স্কুটার ঠেলে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ২৬ সেপ্টেম্বর ২০২৬। ছবি: এএফপি

নগরীর পাম্পিং স্টেশনগুলো পূর্ণ সক্ষমতায় চালু রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব স্টেশন সম্মিলিতভাবে প্রতি সেকেন্ডে প্রায় ১ হাজার ২০০ ঘনমিটার পানি সরানোর চেষ্টা করছে।এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাংককে সেপ্টেম্বর সাধারণত বর্ষাকালের শেষ দিকের সময় হলেও এ বছর বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় বেশি। সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনে রাজধানীতে ৪৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেখানে ১৯৯১ থেকে ২০২০ সালের একই সময়ের গড় ছিল প্রায় ২৬৯ মিলিমিটার। থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানিয়েছে, রোববার পর্যন্ত দেশটির পূর্ব, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে নিম্নচাপের প্রভাব থাকতে পারে। ফলে আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x