ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

শহরে প্রবেশের অনুমতি, ১০ টাকা সর্বনিম্ন ভাড়া নির্ধারণ ও মামলা-জরিমানা বন্ধের দাবি

নারায়ণগঞ্জে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১১ পিএম
পাঠক: ৫০ জন
প্রিন্ট

নারায়ণগঞ্জে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরে অটোরিকশা প্রবেশে বাধা দেওয়ার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে প্রায় ৪০ মিনিটের এই অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অটোরিকশাচালকরা সড়কে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। একপর্যায়ে তাঁরা কাঠ, বাঁশ ও প্লাস্টিকজাতীয় সামগ্রীতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে এবং সড়কে যানজটের সৃষ্টি হয়।

অবরোধকারী চালকদের দাবি, নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অটোরিকশা চলাচলের অনুমতি দিতে হবে, সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করতে হবে এবং পুলিশের মামলা ও জরিমানাসংক্রান্ত সমস্যার সমাধান করতে হবে। তাঁদের অভিযোগ, অটোরিকশার বিরুদ্ধে প্রতিটি মামলায় তিন হাজার টাকা করে জরিমানা করা হচ্ছে। অবরোধে আটকে পড়া এক যাত্রী বলেন, “আমরা অনেক কষ্ট করে ইপিজেডে চাকরি করতে যাই। কিন্তু সড়ক অবরোধের কারণে কর্মস্থলে যেতে পারছি না। শিক্ষার্থীরাও রাস্তায় আটকে আছে। সাধারণ মানুষকে জিম্মি করে এভাবে সড়ক বন্ধ রাখা উচিত নয়।”

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলেন। পরে চালকরা অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, “ঘটনাস্থলে এএসআই রাজ্জাককে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ শহরে অটোরিকশা প্রবেশে বাধা দেওয়ার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে প্রায় ৪০ মিনিটের এই অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অটোরিকশাচালকরা সড়কে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। একপর্যায়ে তাঁরা কাঠ, বাঁশ ও প্লাস্টিকজাতীয় সামগ্রীতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে এবং সড়কে যানজটের সৃষ্টি হয়।

অবরোধকারী চালকদের দাবি, নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অটোরিকশা চলাচলের অনুমতি দিতে হবে, সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করতে হবে এবং পুলিশের মামলা ও জরিমানাসংক্রান্ত সমস্যার সমাধান করতে হবে। তাঁদের অভিযোগ, অটোরিকশার বিরুদ্ধে প্রতিটি মামলায় তিন হাজার টাকা করে জরিমানা করা হচ্ছে। অবরোধে আটকে পড়া এক যাত্রী বলেন, “আমরা অনেক কষ্ট করে ইপিজেডে চাকরি করতে যাই। কিন্তু সড়ক অবরোধের কারণে কর্মস্থলে যেতে পারছি না। শিক্ষার্থীরাও রাস্তায় আটকে আছে। সাধারণ মানুষকে জিম্মি করে এভাবে সড়ক বন্ধ রাখা উচিত নয়।”

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলেন। পরে চালকরা অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, “ঘটনাস্থলে এএসআই রাজ্জাককে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x