ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

নারায়ণগঞ্জে অবৈধ ইজিবাইক বন্ধের কড়াকড়িতে বৈধ অটো-মিশুকে ভাড়া নৈরাজ্য!

টারমিগান অনলাইন রিপোর্ট
১৩ ফলোয়ার
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পিএম
পাঠক: ৬১ জন
প্রিন্ট

 নারায়ণগঞ্জে  অবৈধ ইজিবাইক বন্ধের কড়াকড়িতে বৈধ অটো-মিশুকে ভাড়া নৈরাজ্য!
ছবি: সংগৃহীত

অবৈধ ইজিবাইক বন্ধে কড়াকড়ির মধ্যেই নারায়ণগঞ্জ শহরে বৈধ ইজিবাইক ও মিশুকের ভাড়া নিয়ে শুরু হয়েছে নতুন ভোগান্তি। যেসব পথে আগে ৫ থেকে ১০ টাকা ভাড়া নেওয়া হতো, এখন একই দূরত্বে কোথাও ১৫–২০ টাকা, আবার কোথাও দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এতে পরিবহন নিয়ন্ত্রণের সুফলের বদলে বাড়তি খরচের বোঝা বইতে হচ্ছে সাধারণ যাত্রীদের। নারায়ণগঞ্জ শহরে অবৈধ ইজিবাইক চলাচল বন্ধে অভিযান ও নিয়ন্ত্রণ জোরদারের সুযোগে সিটি করপোরেশনের লাইসেন্সপ্রাপ্ত ইজিবাইক ও মিশুকের একাংশের বিরুদ্ধে ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভাড়া দিতে আপত্তি জানালে কোথাও কোথাও চালকদের সঙ্গে যাত্রীদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। নগরীর মেট্রো হল মোড় থেকে চাষাঢ়া পর্যন্ত আগে মিশুকে জনপ্রতি ভাড়া ছিল ৫ টাকা। যাত্রীদের অভিযোগ, বর্তমানে একই পথে চারজন করে যাত্রী নিয়ে প্রত্যেকের কাছ থেকে ১০ টাকা করে নেওয়া হচ্ছে। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে ওই পথে ভাড়া দ্বিগুণ হয়েছে। শুধু নগরীর অভ্যন্তরীণ পথ নয়, শহরতলির বিভিন্ন সড়কেও একই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। নির্ধারিত পথের পরিবর্তে অনেক ইজিবাইক ঘুরপথে শহরে প্রবেশ করছে। এতে যাত্রীদের সময় যেমন বাড়ছে, তেমনি গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়াও। এদিকে চিটাগাংরোড-আদমজী-চাষাঢ়া সড়কে চলাচলকারী ছয় আসনের ইজিবাইক নিয়েও তৈরি হয়েছে নতুন ভোগান্তি। এসব ইজিবাইককে আগে নগরীর মিশনপাড়া পর্যন্ত প্রবেশের অনুমতি দেওয়া হলেও গত এক সপ্তাহ ধরে মেট্রো হল মোড়ে আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এর ফলে সিদ্ধিরগঞ্জ ও আদমজী থেকে নারায়ণগঞ্জ শহরে আসা যাত্রীদের মেট্রো হল মোড়েই নেমে অন্য যানবাহনে উঠতে হচ্ছে। এতে বাড়ছে যাতায়াত ব্যয়, সময় ও ভোগান্তি—তিনটিই। ভুক্তভোগী যাত্রীদের দাবি, চিটাগাংরোড ও আদমজীগামী ছয় আসনের ইজিবাইকগুলোকে আগের মতো মিশনপাড়া পর্যন্ত চলাচলের সুযোগ দেওয়া হলে এ ভোগান্তি অনেকটাই কমবে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় এসেছে। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন, সিটি করপোরেশনের লাইসেন্স পাওয়া কিছু মিশুক ও অটোচালক অতিরিক্ত ভাড়া দাবি করছেন। তাঁর দাবি, নবীগঞ্জ ঘাট থেকে মিশনপাড়া পর্যন্ত মিশুকে তাঁর কাছ থেকে ৬০ টাকা ভাড়া নেওয়া হয়েছে। যাত্রীদের অভিযোগ, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হলেও বিকল্প পরিবহনব্যবস্থা এবং ভাড়ার কাঠামো যথাযথভাবে নির্ধারণ করা হয়নি। ফলে নিয়ন্ত্রণের ফাঁকে কিছু চালক নিজেদের মতো করে ভাড়া আদায়ের সুযোগ পাচ্ছেন। তাঁরা বলেন, যানজট কমানো ও নগরীর পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ জরুরি। তবে এর দায় যেন সাধারণ যাত্রীদের ওপর না পড়ে, সেটিও নিশ্চিত করতে হবে। এ জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কাছে পথভিত্তিক ইজিবাইক ও মিশুকের ভাড়া নির্ধারণ, ভাড়ার তালিকা প্রকাশ এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

বিষয় : নারায়ণগঞ্জ ইজিবাইক

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে অবৈধ ইজিবাইক বন্ধের কড়াকড়িতে বৈধ অটো-মিশুকে ভাড়া নৈরাজ্য!

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

অবৈধ ইজিবাইক বন্ধে কড়াকড়ির মধ্যেই নারায়ণগঞ্জ শহরে বৈধ ইজিবাইক ও মিশুকের ভাড়া নিয়ে শুরু হয়েছে নতুন ভোগান্তি। যেসব পথে আগে ৫ থেকে ১০ টাকা ভাড়া নেওয়া হতো, এখন একই দূরত্বে কোথাও ১৫–২০ টাকা, আবার কোথাও দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এতে পরিবহন নিয়ন্ত্রণের সুফলের বদলে বাড়তি খরচের বোঝা বইতে হচ্ছে সাধারণ যাত্রীদের। নারায়ণগঞ্জ শহরে অবৈধ ইজিবাইক চলাচল বন্ধে অভিযান ও নিয়ন্ত্রণ জোরদারের সুযোগে সিটি করপোরেশনের লাইসেন্সপ্রাপ্ত ইজিবাইক ও মিশুকের একাংশের বিরুদ্ধে ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভাড়া দিতে আপত্তি জানালে কোথাও কোথাও চালকদের সঙ্গে যাত্রীদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। নগরীর মেট্রো হল মোড় থেকে চাষাঢ়া পর্যন্ত আগে মিশুকে জনপ্রতি ভাড়া ছিল ৫ টাকা। যাত্রীদের অভিযোগ, বর্তমানে একই পথে চারজন করে যাত্রী নিয়ে প্রত্যেকের কাছ থেকে ১০ টাকা করে নেওয়া হচ্ছে। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে ওই পথে ভাড়া দ্বিগুণ হয়েছে। শুধু নগরীর অভ্যন্তরীণ পথ নয়, শহরতলির বিভিন্ন সড়কেও একই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। নির্ধারিত পথের পরিবর্তে অনেক ইজিবাইক ঘুরপথে শহরে প্রবেশ করছে। এতে যাত্রীদের সময় যেমন বাড়ছে, তেমনি গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়াও। এদিকে চিটাগাংরোড-আদমজী-চাষাঢ়া সড়কে চলাচলকারী ছয় আসনের ইজিবাইক নিয়েও তৈরি হয়েছে নতুন ভোগান্তি। এসব ইজিবাইককে আগে নগরীর মিশনপাড়া পর্যন্ত প্রবেশের অনুমতি দেওয়া হলেও গত এক সপ্তাহ ধরে মেট্রো হল মোড়ে আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এর ফলে সিদ্ধিরগঞ্জ ও আদমজী থেকে নারায়ণগঞ্জ শহরে আসা যাত্রীদের মেট্রো হল মোড়েই নেমে অন্য যানবাহনে উঠতে হচ্ছে। এতে বাড়ছে যাতায়াত ব্যয়, সময় ও ভোগান্তি—তিনটিই। ভুক্তভোগী যাত্রীদের দাবি, চিটাগাংরোড ও আদমজীগামী ছয় আসনের ইজিবাইকগুলোকে আগের মতো মিশনপাড়া পর্যন্ত চলাচলের সুযোগ দেওয়া হলে এ ভোগান্তি অনেকটাই কমবে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় এসেছে। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন, সিটি করপোরেশনের লাইসেন্স পাওয়া কিছু মিশুক ও অটোচালক অতিরিক্ত ভাড়া দাবি করছেন। তাঁর দাবি, নবীগঞ্জ ঘাট থেকে মিশনপাড়া পর্যন্ত মিশুকে তাঁর কাছ থেকে ৬০ টাকা ভাড়া নেওয়া হয়েছে। যাত্রীদের অভিযোগ, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হলেও বিকল্প পরিবহনব্যবস্থা এবং ভাড়ার কাঠামো যথাযথভাবে নির্ধারণ করা হয়নি। ফলে নিয়ন্ত্রণের ফাঁকে কিছু চালক নিজেদের মতো করে ভাড়া আদায়ের সুযোগ পাচ্ছেন। তাঁরা বলেন, যানজট কমানো ও নগরীর পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ জরুরি। তবে এর দায় যেন সাধারণ যাত্রীদের ওপর না পড়ে, সেটিও নিশ্চিত করতে হবে। এ জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কাছে পথভিত্তিক ইজিবাইক ও মিশুকের ভাড়া নির্ধারণ, ভাড়ার তালিকা প্রকাশ এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x