ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Author Ads 1

মো.নুরুন্নবি

মো.নুরুন্নবি

পাবনা প্রতিনিধি

যোগদান: 27 সেপ্টেম্বর, 2026

Author Ads 2

আতাইকুলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি বাঁধন, সম্পাদক নুরুন্নবী

পাবনার আতাইকুলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. নজরুল ইসলাম বাঁধন এবং সাধারণ সম্পাদক পদে মো. নুরুন্নবী নির্বাচিত হয়েছেন।বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আতাইকুলা প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২৪ জন ভোটারের মধ্যে ২৩ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচনে পাঁচ সদস্যের কমিশন দায়িত্ব পালন করে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আতাইকুলা-মাধপুর আমেনা খাতুন ডিগ্রি কলেজের শিক্ষক মো. হেলাল উদ্দিন। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সাঁথিয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু ইসহাক, আতাইকুলা আমেনা খাতুন ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, প্রভাষক মো. হারুন অর রশিদ এবং ৩২ নম্বর রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হারুনার রশিদ।নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান, আর-আতাইকুলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আলমাছ আলী সরদার, সদস্যসচিব মো. মুরাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, আতাইকুলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আকরাম হোসেন মন্ডল, আতাইকুলা দোকান মালিক সমিতির সভাপতি ও সাঁথিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন হাসান রাসেল, আতাইকুলা ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সম্পাদক মো. শহিদুল ইসলাম, জামায়াত নেতা মো. শাহিনুর রহমানসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা।

আতাইকুলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি বাঁধন, সম্পাদক নুরুন্নবী
Author Ads 3
Author Ads 8