ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Author Ads 1

মো. আসাদুজ্জামান

মো. আসাদুজ্জামান

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যোগদান: 27 সেপ্টেম্বর, 2026

Author Ads 2

যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, ৩ শিশু ও শিক্ষক নিহত

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক শিশু এবং ৫৪ বছর বয়সী এক শিক্ষক। হামলার সন্দেহভাজন ১৬ বছর বয়সী কিশোরও নিহত হয়েছে।স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। শুক্রবার (১৬ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।বেন্ড পুলিশের প্রধান মাইক ক্রান্টজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানান, বিদ্যালয়ে ঢোকার সময় সন্দেহভাজন কিশোরকে দেখতে পান এক স্থানীয় ব্যক্তি। পরে তিনি কিশোরটিকে ধাওয়া করে তার মুখোমুখি হন এবং তাকে গুলি করেন। এতে সন্দেহভাজন হামলাকারীর মৃত্যু হয়।নিহত তিন শিশুর বয়স ছিল ৫, ৮ ও ১১ বছর। আহত সাত বছর বয়সী এক শিশু এবং ৫৪ বছর বয়সী এক শিক্ষককে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।পুলিশ সন্দেহভাজন কিশোরের পরিচয় প্রকাশ করেনি। শুধু জানিয়েছে, সে বেন্ড শহরের বাসিন্দা। সে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল কি না কিংবা বিদ্যালয়ের কারও সঙ্গে তার পরিচয় ছিল কি না, তা-ও নিশ্চিত করা হয়নি।যেভাবে হামলার ঘটনা ঘটেপুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টার কিছু আগে ঘটনাটি শুরু হয়। দুপুর ১২টা ৫৯ মিনিটে এক গাড়িচালক পুলিশকে ফোন করে জানান, লম্বা আগ্নেয়াস্ত্রধারী এক ব্যক্তি তাকে লক্ষ্য করে একাধিকবার গুলি চালিয়েছে।এর কিছুক্ষণ পর ডেশুটস কাউন্টির জরুরি সেবা কেন্দ্রে সিলভার রেল এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর প্রবেশের খবর জানিয়ে একাধিক জরুরি ফোন আসে।পুলিশপ্রধান ক্রান্টজ বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, সন্দেহভাজন ব্যক্তি তালাবদ্ধ দরজাগুলো লক্ষ্য করে গুলি চালিয়ে জোরপূর্বক বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে।দুপুর ১টা ১ মিনিটে বিদ্যালয়টিকে লকডাউনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এর এক মিনিট পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় স্থানীয় এক ব্যক্তির গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হওয়ার খবর পান কর্মকর্তারা।হামলা ঠেকানো ব্যক্তির প্রশংসা গভর্নরেরহামলাকারীকে থামানো ব্যক্তির পরিচয় পুলিশ এখনো প্রকাশ করেনি। শুক্রবার এ বিষয়ে আরও তথ্য জানানো হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।ওরেগনের গভর্নর টিনা কোটেক শিক্ষক, বিদ্যালয়ের কর্মী ও দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি আরও প্রাণহানি ঠেকাতে এগিয়ে আসা ওই ব্যক্তির সাহসী ভূমিকার প্রশংসা করেছেন তিনি।হামলার পর পুলিশ বিদ্যালয়ের প্রতিটি কক্ষ তল্লাশি করে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের নিরাপদে সরিয়ে নেয়। পরিবারের সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের পুনর্মিলনের জন্য কাছের একটি গির্জায় নির্ধারিত স্থান তৈরি করা হয়।এ ঘটনার পর বেন্ড-লা পাইন স্কুলস কর্তৃপক্ষ শুক্রবারের সব ক্লাস, সহশিক্ষা কার্যক্রম ও ক্রীড়া অনুষ্ঠান বাতিল করেছে।বিদ্যালয়টির সুপারিনটেনডেন্ট স্টিভেন কুক ঘটনাটিকে ‘কল্পনাতীত মর্মান্তিক ঘটনা’ হিসেবে বর্ণনা করে বলেন, তাঁরা গভীরভাবে শোকাহত ও আতঙ্কিত।এদিকে, হামলার তদন্তে সহায়তা করতে ঘটনাস্থলে কাজ করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসংক্রান্ত তদন্তকারী সংস্থা ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভসের (এটিএফ) কর্মকর্তারাও সেখানে যাওয়ার পথে রয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে।ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। হামলার উদ্দেশ্য এবং সন্দেহভাজন কিশোরের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি পুলিশ।

যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, ৩ শিশু ও শিক্ষক নিহত
Author Ads 3
Author Ads 8