ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Country Ads 1
Country Ads 2

হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ ছেড়েছে আওয়ামী লীগ’: স্পিকার

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ ছেড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তাঁর অভিযোগ, দলটি লুটপাট করে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের উদ্যোগে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। স্পিকার বলেন, আওয়ামী লীগ ভেবেছিল, লুটপাট করে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। তাদের ধারণা ছিল, এভাবেই জীবন কেটে যাবে। কিন্তু তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের অনেক নেতার শাস্তি হয়েছে। শেখ হাসিনাকেও আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।‘সরকারের সমালোচনা করতে পারবেন সবাই’বাক্‌স্বাধীনতা প্রসঙ্গে স্পিকার বলেন, বর্তমানে প্রত্যেক মানুষের বাক্‌স্বাধীনতা রয়েছে। তাঁরা সরকার ও সরকারপ্রধানের সমালোচনা করতে পারবেন। একজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ পাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ ছেড়েছে আওয়ামী লীগ’: স্পিকার
Country Ads 3
Country Ads 8