ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Country Ads 1
Country Ads 2

রাঙ্গাবালীতে তহশিলদারের বিরুদ্ধে ২০ লাখ টাকা নেওয়ার অভিযোগ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ২৬ একর জমির বিএস রেকর্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) আবদুস সোবাহানের বিরুদ্ধে। টাকা নেওয়ার পর সংশ্লিষ্ট জমির কাগজপত্রে অনিয়ম ও জাল পর্চা দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।শুধু জমির রেকর্ড নয়, নামজারি করিয়ে দেওয়ার ক্ষেত্রেও ওই কর্মকর্তার বিরুদ্ধে সরকারি ফির চেয়ে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। এ-সংক্রান্ত অর্থ লেনদেনের কয়েকটি ভিডিও তাঁর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ হিসেবে ভুক্তভোগীদের কাছে রয়েছে বলে জানা গেছে।নামজারিতেও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগমহিউদ্দিন খন্দকার নামে এক ভুক্তভোগীর অভিযোগ, তাঁর ২ একর ৪২ শতাংশ জমির চারটি দলিলের নামজারি করে দেওয়ার কথা বলে তহশিলদার আবদুস সোবাহান প্রথমে ৭০ হাজার টাকা দাবি করেন।পরে আলোচনার মাধ্যমে ২০ হাজার টাকায় বিষয়টি ঠিক হয়। এর মধ্যে ১০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়। বাকি টাকা পরিশোধের পরও চারটি দলিলের মধ্যে মাত্র দুটির নামজারি করা হয়েছে বলে অভিযোগ মহিউদ্দিনের।তাঁর ভাষ্য, সরকারি নিয়ম অনুযায়ী নামজারির জন্য নির্ধারিত ফি দেওয়ার কথা থাকলেও তাঁকে অতিরিক্ত অর্থ দিতে হয়েছে।তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আবদুস সোবাহান। তাঁর দাবি, নামজারি ও দাখিলার খরচসহ তিনি মোট ২ হাজার ৬৭০ টাকা নিয়েছেন। অর্থ লেনদেনের ভিডিও দেখানো হলেও তিনি ঘুষ নেওয়ার অভিযোগ স্বীকার করেননি।২৬ একর জমির রেকর্ড নিয়ে পুরোনো অভিযোগআবদুস সোবাহানের বিরুদ্ধে এর আগেও বড় অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন বড়বাইশদিয়া ইউনিয়নের গাব্বুনিয়া গ্রামের বাসিন্দা আতিকুর রহমান খান।আতিকুরের স্বজনদের ভাষ্য, রাঙ্গাবালীর মৌকরণ এলাকায় দায়িত্ব পালনকালে ২৬ একর জমির বিএস রেকর্ড সংশোধন করে দেওয়ার কথা বলে তাঁদের কাছে ২৬ লাখ টাকা দাবি করা হয়। পরে ২০ লাখ টাকায় সমঝোতা হলে বিভিন্ন সময়ে ওই অর্থ পরিশোধ করা হয়।আতিকুরের চাচা জাকির খান বলেন, পারিবারিকভাবে পরিচিত হওয়ায় তাঁরা আবদুস সোবাহানকে বিশ্বাস করেছিলেন। টাকা দেওয়ার পর জমির রেকর্ডসংক্রান্ত যে কাগজ তাঁদের দেওয়া হয়, পরবর্তী সময়ে সেটিকে জাল বলে জানতে পারেন তাঁরা।জাকির খানের দাবি, টাকা ফেরত চাওয়ার পর তাঁদের বিরুদ্ধেই ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা করা হয়। পরে তদন্তে টাকা লেনদেনের বিষয়ে নগদ ৫ লাখ এবং ব্যাংকিং চ্যানেলে সাড়ে ১২ লাখ টাকার তথ্য পাওয়া যায় বলে তাঁরা জানতে পারেন। আদালত পরে মামলাটি খারিজ করে দেন বলে জানান তিনি।জাকির খান আরও বলেন, ঘটনার পর তাঁর বড় ভাই আফজাল খান, যিনি আতিকুরের বাবা, অসুস্থ হয়ে মারা যান। এখন তাঁরা টাকা ফেরত এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত চান।অবশ্য ২৬ একর জমির ঘটনায়ও অভিযোগ অস্বীকার করেছেন আবদুস সোবাহান। তাঁর বক্তব্য, ওই টাকা কোনো সরকারি কাজ করে দেওয়ার বিনিময়ে নেওয়া হয়নি। এটি তাঁর শ্বশুরবাড়ির দলিলসংক্রান্ত পারিবারিক লেনদেন ছিল।দায়িত্বহীন অবস্থায় কর্মকর্তাজানা গেছে, গত ৮ মার্চ রাঙ্গাবালীতে যোগদানের পর আবদুস সোবাহানকে কোনো নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়নি। তাঁর প্রশাসনিক আইডিও নিষ্ক্রিয় রয়েছে।এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান বলেন, আবদুস সোবাহানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট নথি ও অর্থ লেনদেনের তথ্য পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

রাঙ্গাবালীতে তহশিলদারের বিরুদ্ধে ২০ লাখ টাকা নেওয়ার অভিযোগ
Country Ads 3
Country Ads 8