ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Country Ads 1
Country Ads 2

সম্ভাব্য মেয়র প্রার্থী হওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, র/ক্তা/ক্ত জখম

চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মো. মহিউদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি রক্তাক্ত জখম হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ফরিদগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে নিজেকে সম্ভাব্য মেয়র প্রার্থী ঘোষণা দেওয়ার পর সাংবাদিক মহিউদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। হামলার পর তাঁকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় সহকর্মী সাংবাদিকরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।আহত সাংবাদিক মহিউদ্দিনের অভিযোগ, ফরিদগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল পাটোয়ারীসহ কয়েকজন ব্যক্তি তাঁর ওপর একাধিকবার হামলা চালিয়েছেন।তবে এ অভিযোগের বিষয়ে কামরুল পাটোয়ারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ উল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত সাংবাদিক মহিউদ্দিন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

সম্ভাব্য মেয়র প্রার্থী হওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, র/ক্তা/ক্ত জখম
Country Ads 3
Country Ads 8