ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Country Ads 1
Country Ads 2

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে লক্ষ্মীপুরে দুই প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, খাদ্যপণ্যে মেয়াদের তথ্য না থাকা এবং আমদানি করা পণ্যের যথাযথ লেবেল ও কাগজপত্র না থাকার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের সামারি ট্রায়ালের মাধ্যমে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ওমর ফারুক এ অর্থদণ্ড দেন।নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর শহরের ঝুমুর ও উত্তর তেমুহনী এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ঝুমুর এলাকার বিসমিল্লাহ মিষ্টি বাজার এবং উত্তর তেমুহনী এলাকার কালী বাজার সড়কে মেসার্স ইভা ট্রেডার্সে তল্লাশি করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী ও এসআরবি-১১ নোয়াখালী ক্যাম্পের ডিএডি অমলেশ বাইন উপস্থিত ছিলেন।কর্তৃপক্ষের ভাষ্য, বিসমিল্লাহ মিষ্টি বাজারে অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছিল। সেখানে ময়লাযুক্ত সিরা পাওয়া যায়। পাশাপাশি তৈরি করা খাদ্যপণ্যে মেয়াদের তথ্য উল্লেখ ছিল না। এসব অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক কবির হোসেনকে নিরাপদ খাদ্য আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।অন্যদিকে মেসার্স ইভা ট্রেডার্সে বিদেশি বিভিন্ন খাদ্যপণ্যের আমদানি-সংক্রান্ত বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলে জানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসব পণ্যে যথাযথ আমদানি লেবেলও ছিল না বলে দাবি করা হয়। কিছু পণ্য বৈধ আমদানি প্রক্রিয়া অনুসরণ না করে দেশে আনা হচ্ছিল বলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. এমরানকে নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়।জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অনিয়মের কারণে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে লক্ষ্মীপুরে দুই প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা
Country Ads 3
Country Ads 8