ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Country Ads 1
Country Ads 2

ঘিওর খাদ্যগুদামে ১২০ টন চাল-গমের ঘাটতি, সাময়িক বরখাস্ত ২ কর্মকর্তা

মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করতে গিয়ে বড় ধরনের গরমিলের তথ্য পাওয়া গেছে। সরকারি হিসাবের সঙ্গে বাস্তব মজুত মিলিয়ে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি ধরা পড়েছে। একই সঙ্গে ৪১ টন ধান বেশি পাওয়া গেছে এবং হিসাবের তুলনায় প্রায় ৬ হাজার ৫০০টি বস্তার ঘাটতিও শনাক্ত হয়েছে।এ ঘটনায় ঘিওর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারহানা আক্তার এবং খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রী বিপুল কুমারকে সাময়িক বরখাস্ত করেছে খাদ্য অধিদপ্তর। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলার কার্যক্রম শুরুর প্রক্রিয়াও চলছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) খাদ্য অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) অনির্বাণ ভদ্র স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।খাতার হিসাবের সঙ্গে মিলল না বাস্তব মজুতখাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধিদপ্তরের ২৫ আগস্টের স্মারকের ভিত্তিতে একটি কমিটি ঘিওর এলএসডি সরেজমিন পরিদর্শন করে। এ সময় গুদামের নথিপত্রে থাকা মজুতের হিসাবের সঙ্গে বাস্তবে থাকা চাল, গম, ধান ও বস্তার সংখ্যা মিলিয়ে দেখা হয়।যাচাই শেষে কমিটি ১০০ টন চাল ও ২০ টন গম কম পাওয়ার তথ্য উল্লেখ করে। বিপরীতে ৪১ টন ধান বেশি পাওয়া যায়। এছাড়া হিসাব অনুযায়ী থাকার কথা থাকলেও প্রায় ৬ হাজার ৫০০টি বস্তার ঘাটতি পাওয়া গেছে।মজুত যাচাই শেষে কমিটি বিষয়টি খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগকে অবহিত করে। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।খাদ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ অনুযায়ী তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।অডিটের সময় ধরা পড়ে গরমিলএর আগে বুধবার (২৬ আগস্ট) খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মানিকগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক ঘিওর খাদ্যগুদাম পরিদর্শন করেন। এরপর গুদামটি সিলগালা করা হয়।জানা গেছে, জেলা খাদ্যগুদামগুলোর মজুতের স্বচ্ছতা যাচাইয়ের অংশ হিসেবে ঢাকার একটি উচ্চপর্যায়ের দল বিশেষ অডিট পরিচালনা করছে। ওই অডিটের অংশ হিসেবে ঘিওর খাদ্যগুদামের নথিপত্রের হিসাবের সঙ্গে বাস্তব মজুত মিলিয়ে দেখা হয়। অডিট কার্যক্রম চলমান থাকায় গুদামটি সাময়িকভাবে সিলগালা রাখা হয়েছে।মানিকগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হান বলেন, মহাপরিচালকের সরাসরি তত্ত্বাবধানে জেলার প্রতিটি খাদ্যগুদামে বিশেষ অডিট চলছে। ঘিওরের গুদামেও অডিটের সময় হিসাবের সঙ্গে গরমিল পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এর সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারেন এমন কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গুদামটি বন্ধ রাখা হয়েছে।১৫ আগস্টের প্রতিবেদনে ‘সব ঠিক’ঘিওর খাদ্যগুদামের মজুত নিয়ে আরও একটি প্রশ্ন তৈরি হয়েছে। কারণ, মজুত যাচাইয়ের মাত্র কয়েক দিন আগে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের পাঠানো পাক্ষিক প্রতিবেদনে সবকিছু স্বাভাবিক থাকার তথ্য দেওয়া হয়েছিল।জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হান জানান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকরা প্রতি মাসে দুইবার মজুতের পাক্ষিক প্রতিবেদন দেন। সর্বশেষ ১৫ আগস্ট তাঁর কাছে পাঠানো প্রতিবেদনে মজুত ঠিক থাকার তথ্য উল্লেখ করা হয়েছিল।কিন্তু ২৫ আগস্টের স্মারকের ভিত্তিতে সরেজমিন যাচাইয়ের পর গুদামে বড় ধরনের গরমিলের তথ্য সামনে আসে।ফলে প্রশ্ন উঠেছে—১৫ আগস্টের পাক্ষিক প্রতিবেদনে মজুত স্বাভাবিক দেখানো হলেও মাত্র কয়েক দিনের ব্যবধানে কীভাবে ১২০ টন চাল-গমের ঘাটতি ধরা পড়ল? একই সঙ্গে ৪১ টন ধান বেশি এবং হাজার হাজার বস্তার হিসাবের গরমিল কীভাবে তৈরি হলো—এসব বিষয়ও তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।বক্তব্য মেলেনি দুই কর্মকর্তারসাময়িক বরখাস্ত হওয়া ঘিওর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারহানা আক্তার এবং খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রী বিপুল কুমারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তাঁদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপেও বক্তব্য জানতে বার্তা পাঠানো হয়। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।খাদ্যগুদামের মজুতের এই গরমিলের প্রকৃত কারণ, দায়িত্বে কারও গাফিলতি ছিল কি না এবং হিসাবের বাইরে থাকা পণ্য বা বস্তার বিষয়ে কী ঘটেছে—এসব প্রশ্নের উত্তর এখন বিভাগীয় তদন্তের ওপর নির্ভর করছে।

ঘিওর খাদ্যগুদামে ১২০ টন চাল-গমের ঘাটতি, সাময়িক বরখাস্ত ২ কর্মকর্তা
Country Ads 3
Country Ads 8