ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Country Ads 1
Country Ads 2

আড়াইহাজারে শিক্ষার্থীদের মধ্যে চারাগাছ বিতরণ করল ছাত্রদল

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাসব্যাপী ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে চারাগাছ বিতরণ করেছে উপজেলা ছাত্রদল। সোমবার (২ নভেম্বর) গোপালদী পৌরসভার কলাগাছিয়া আর এফ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।চারাগাছ বিতরণকালে বক্তারা বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ পরিকল্পনার অংশ হিসেবে আড়াইহাজার উপজেলায় ২৮ হাজার চারাগাছ রোপণ করা হবে। চলতি বছর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ হাজার চারাগাছ বিতরণ করা হচ্ছে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নবী হোসাইন, গোপালদী পৌরসভার মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলাম মোল্লা, গোপালদী পৌর যুবদলের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আ. কাদির, উপজেলা ছাত্রদল নেতা শান্ত ভূইয়া ও নাদিম হাসান।এ ছাড়া সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শান্ত, কলেজ শাখা ছাত্রদল নেতা রিফাত মিয়া, আড়াইহাজার পৌর ছাত্রদল নেতা ইমন, গোপালদী পৌর ছাত্রদল নেতা ইয়ামিন, আল আমিন ও ফয়সাল উপস্থিত ছিলেন।বিশনন্দী ইউনিয়ন ছাত্রদল নেতা আশরাফুল, রাতুল, মুছা ও মারুফ রায়হানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।

আড়াইহাজারে শিক্ষার্থীদের মধ্যে চারাগাছ বিতরণ করল ছাত্রদল
Country Ads 3
Country Ads 8