ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Country Ads 1
Country Ads 2

ডিসেম্বর ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

‘বেহেশতের টিকিট বিক্রিকারীরা’ ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ ডিসেম্বরকে ঘিরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। এ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্টরা বলছে ডিসেম্বরে নাকি তাদের রানীমা দেশে আসবে। আর রাজাকাররা বলছে ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’‘নতুন গ্যাস কূপ খনন করেনি আওয়ামী লীগ’দেশের জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার দেশকে পরনির্ভরশীল রাখার জন্য নতুন কোনো গ্যাস কূপ খনন করেনি। তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হবে। বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে দ্রুত গ্যাস কূপ খনন করে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর বাসভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। দেশের উন্নয়নে সরকার কারও ওপর নির্ভরশীল হতে চায় না বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।পরিবার পরিকল্পনায় জোরজনসংখ্যা নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। আগামী মাস থেকে ব্যাপকভাবে পরিবার পরিকল্পনার পিলসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ শুরু হবে। মায়েদের অপ্রয়োজনীয় সিজারিয়ান অস্ত্রোপচারের দিকে না নিতে চিকিৎসক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। তাঁর ভাষ্য, দালালের প্ররোচনায় অনেক মাকে অপ্রয়োজনীয় সিজারের দিকে নেওয়া হয়। নরমাল ডেলিভারি উৎসাহিত করতে নতুন ওষুধ ও যন্ত্রপাতি আনা হচ্ছে।আবারও শুরু হাম টিকাদানআগামী শনিবার থেকে হাম টিকাদান কার্যক্রম আবার শুরু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। যারা এখনও শিশুদের টিকা দেননি, তাদের দ্রুত টিকা দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডিসেম্বর ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
Country Ads 3
Country Ads 8