ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Country Ads 1
Country Ads 2

রাজবাড়ীতে নৌকাবাইচের নৌকা ডুবি, ৭৫-৮০ জন উদ্ধার

রাজবাড়ীর গোদারবাজারে নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনালে দুটি নৌকার সংঘর্ষে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ৭৫-৮০ জনকে জীবিত উদ্ধার করেছে নৌ পুলিশ, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫-৬ জন গুরুতর এবং ১৫-২০ জন সাধারণ আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টা ২৫ মিনিটে রাজবাড়ী সদর থানার লালগোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোদারবাজারে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল চলাকালে ‘নিউ সারির ভিটা’ নামের একটি বাইচের নৌকার সঙ্গে ডান পাশে থাকা ‘নিউ জনতার সংগ্রাম’ নামের আরেকটি নৌকার সংঘর্ষ হয়। এতে ‘নিউ সারির ভিটা’ নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থলের পেছনে দৌলতদিয়া নৌ পুলিশের স্পিডবোট থাকায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। নৌ পুলিশের পাশাপাশি জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ট্রলারের সহায়তায় পানিতে পড়ে যাওয়া লোকজনকে উদ্ধার করা হয়। আহতদের নৌ পুলিশের স্পিডবোট ও জেলা পুলিশের ট্রলারে গোদারবাজারে এনে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত ছিলেন। দুর্ঘটনার পর নদীতে কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা শনাক্ত করতে দৌলতদিয়া নৌ পুলিশের টহল ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

রাজবাড়ীতে নৌকাবাইচের নৌকা ডুবি, ৭৫-৮০ জন উদ্ধার
Country Ads 3
Country Ads 8