ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Country Ads 1
Country Ads 2

তারেক রহমানকে নিয়ে গালাগাল ও হুমকির ভিডিও , মেহেরপুরে যুবক আটক

মেহেরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে গালাগাল ও হুমকির ভিডিও প্রকাশের অভিযোগে সঞ্জয় কুমার দাস (যুবক) নামে একজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে মেহেরপুর শহরের গড়পুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সঞ্জয় কুমার সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরন কুমার দাসের ছেলে।পুলিশের ভাষ্য, শুক্রবার রাতে সঞ্জয় কুমার তার নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় বক্তব্য ও হুমকিমূলক কথা বলা হয়েছে বলে অভিযোগ ওঠে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে।পরে রাতে অভিযান চালিয়ে গড়পুকুর এলাকা থেকে সঞ্জয় কুমারকে আটক করে সদর থানায় নেওয়া হয়।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, তারেক রহমানকে নিয়ে গালাগাল ও হুমকির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে সঞ্জয় কুমারকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।তবে ভিডিওটির বক্তব্যের প্রেক্ষাপট ও অভিযোগের বিষয়ে আটক সঞ্জয় কুমারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তারেক রহমানকে নিয়ে গালাগাল ও হুমকির ভিডিও , মেহেরপুরে যুবক আটক
Country Ads 3
Country Ads 8