ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Country Ads 1
Country Ads 2

বড়দিয়া বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন আসজাদুর রহমান মিঠু

নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আসজাদুর রহমান মিঠু। গত বৃহস্পতিবার যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত একটি চিঠিতে তাঁকে এডহক কমিটির সভাপতি করার কথা জানানো হয়। বোর্ডের পাঠানো ওই চিঠিতে জানানো হয়, মনোনীত হয়ে মিঠু সভাপতি এবং পদাধিকার বলে প্রধান শিক্ষক আসমা চৌধুরী সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে এমডি মশিউর রহমান এবং অভিভাবক সদস্য হিসেবে সুব্রত ভৌমিক অন্তর্ভুক্ত হয়েছেন। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে আসজাদুর রহমান মিঠুর অগ্রণী ভূমিকা থাকবে বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন। এদিকে তাঁকে সভাপতি নির্বাচিত করায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত সভাপতি মিঠু। উল্লেখ্য, আসজাদুর রহমান মিঠু নড়াইল জেলা বিসিবির কাউন্সিলর, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির সভাপতি ও একজন সমাজসেবক। কালিয়া উপজেলার খাসিয়াল ইউনিয়নের খাশিয়াল গ্রামের কৃতি সন্তান তিনি।

বড়দিয়া বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন আসজাদুর রহমান মিঠু
Country Ads 3
Country Ads 8