ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Country Ads 1
Country Ads 2

সান্তাহারে মামলা-হামলার শিকার তিন শতাধিক বিএনপি নেতাকর্মীকে গণসংবর্ধনা

বগুড়ার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর এলাকার বিএনপি, যুবদল ও ছাত্রদলের তিন শতাধিক নেতাকর্মীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলা, হামলা, কারাবরণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগে তাঁদের এ সংবর্ধনা দেওয়া হয়।শনিবার (১৭ অক্টোবর) দুপুরে সান্তাহার পৌর শহরের ফারিস্তা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকনের ব্যক্তিগত উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।মাহফুজুল হক টিকনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন আদমদীঘি উপজেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক আবু মোতালেব। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল ও শফিকুল ইসলাম খান লিখন।এ ছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল ও মামুন আর রশিদ মামুন, কুন্দুগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু তালুকদার, চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক সায়েম, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দীন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম, বিএনপি নেতা ফাহিম, পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মানিক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম শাকিব ও পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইনসহ স্থানীয় নেতারা।আলোচনা সভা শেষে মামলা, হামলা, কারাবরণ ও নির্যাতনের শিকার বলে উল্লেখ করা তিন শতাধিক বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীর গলায় ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

সান্তাহারে মামলা-হামলার শিকার তিন শতাধিক বিএনপি নেতাকর্মীকে গণসংবর্ধনা
Country Ads 3
Country Ads 8