ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Country Ads 1
Country Ads 2

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ৩২

নাটোরের বনপাড়ায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন।মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।সকাল সাড়ে ৮টায় নিহতের সংখ্যা ১৪ জনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার।এর আগে বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসটির সংঘর্ষে ঘটনাস্থলে ৯ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। তখন পর্যন্ত আহতের সংখ্যা ছিল অন্তত ৩০। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তার হামিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে নাটোরের বিভিন্ন হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সংঘর্ষে বাসটি দুমড়েমুচড়ে যায়। বাসের ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকে পড়ায় উদ্ধারকাজ চালাতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।এদিকে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সড়কের ওপর পড়ে থাকায় নাটোর-পাবনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে উদ্ধারকারী দল ও স্থানীয়দের প্রচেষ্টায় সড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ৩২
Country Ads 3
Country Ads 8