ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Category Ads 1

চাকরি

Category Ads 2

নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বাসিন্দাদের জন্য সরকারি চাকরি, ৬ পদে নিয়োগ ৪৫ জন

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-নারায়ণগঞ্জের অধীনে ছয় ক্যাটাগরির পদে মোট ৪৫ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ নিয়োগে শুধু নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।সোমবার (২৬ অক্টোবর) কর অঞ্চল-নারায়ণগঞ্জের উপকর কমিশনার (প্রশাসন) ও বিভাগীয় নিয়োগ কমিটির সদস্য সচিব মোহাম্মদ রুহুল বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।কোন পদে কতজন নিয়োগবিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধান সহকারী পদে ৮ জন, উচ্চমান সহকারী পদে ৫ জন, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে ১১ জন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১০ জন, গাড়িচালক পদে ৫ জন এবং অফিস সহায়ক পদে ৬ জন নিয়োগ দেওয়া হবে।পদভেদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি থেকে এসএসসি বা সমমান পাস পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কম্পিউটার-সংশ্লিষ্ট পদে নির্ধারিত টাইপিং গতি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। গাড়িচালক পদে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ সংশ্লিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে।আবেদনের যোগ্যতা ও বয়সআবেদনকারীর বয়স ২০২৬ সালের ১ অক্টোবর তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য শর্তও পূরণ করতে হবে।যেভাবে আবেদন করবেনআগ্রহী প্রার্থীদের taxnar.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য সঠিকভাবে দিতে হবে।আবেদনের সময় ৩০০×৩০০ পিক্সেলের রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে পারবে।আবেদন জমা দেওয়ার পর Applicant’s Copy সংরক্ষণ করতে হবে। এতে থাকা User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে নির্ধারিত পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।এসএমএসে ফি পরিশোধের নিয়মপ্রথম এসএমএসে লিখতে হবে TAXNAR UserID। এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে ফি ও পিন নম্বর জানানো হবে।দ্বিতীয় এসএমএসে লিখতে হবে TAXNAR YES PIN এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফি পরিশোধ সফল হলে ফিরতি এসএমএসে User ID ও Password পাওয়া যাবে।আবেদনের সময়সীমা ও ফিঅনলাইনে আবেদন শুরু হয়েছে ২৮ অক্টোবর সকাল ১০টায়। আবেদন করা যাবে ১৭ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন।প্রথম থেকে পঞ্চম পদের আবেদন ফি সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং অফিস সহায়ক পদের আবেদন ফি ৫৬ টাকা।বিজ্ঞপ্তি অনুযায়ী, একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও প্রবেশপত্রসংক্রান্ত তথ্য প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।আবেদনের আগে পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য শর্ত ও নির্দেশনা মূল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বাসিন্দাদের জন্য সরকারি চাকরি, ৬ পদে নিয়োগ ৪৫ জন
Category Ads 3
Category Ads 8