ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

চেয়ারম্যানের নাম ব্যবহারে বিভ্রান্তিকর সংবাদে বিএসইসি'র সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
৯ ফলোয়ার
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৫:৩০ পিএম
পাঠক: ৩০ জন
প্রিন্ট

চেয়ারম্যানের নাম ব্যবহারে বিভ্রান্তিকর সংবাদে বিএসইসি'র সতর্কতা
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) |সংগৃহীত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের নাম ব্যবহার করে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ ও প্রচারের ঘটনায় সতর্কতা জারি করেছে কমিশন। বুধবার বিএসইসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে কমিশনের চেয়ারম্যানের নাম ব্যবহার করে এমন কিছু সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে শেয়ারবাজার, বাজার পরিস্থিতি, পুঁজিবাজার সংস্কারসহ নানা বিষয়ে বক্তব্য আরোপ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারম্যান কোনো সংবাদ সম্মেলন, ব্রিফিং, টেলিভিশন সাক্ষাৎকার বা আনুষ্ঠানিক বক্তব্য না দিলে তার নামে প্রকাশিত কোনো বক্তব্য গ্রহণযোগ্য নয়। কমিশনের নীতিগত বা গুরুত্বপূর্ণ বিষয়ে কেবল চেয়ারম্যানের একক বক্তব্যকে কমিশনের অবস্থান হিসেবে প্রচার করা সমীচীন নয় বলেও উল্লেখ করা হয়।

বিএসইসি জানায়, চেয়ারম্যান কোনো সভা, সেমিনার বা কর্মসূচিতে বক্তব্য দিলেও সেটি প্রাসঙ্গিক পরিপ্রেক্ষিতে উপস্থাপন করতে হবে। বক্তব্যের অংশবিশেষ প্রসঙ্গহীন ও বিচ্ছিন্নভাবে প্রচার করলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। কমিশন আরো জানায়, পুঁজিবাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া চেয়ারম্যান বা কমিশনের নামে কোনো বক্তব্য, সিদ্ধান্ত বা মন্তব্য প্রচার থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে। একইসাথে কমিশনের যেকোনো সিদ্ধান্ত, নির্দেশনা, নীতিগত অবস্থান বা গুরুত্বপূর্ণ তথ্যের ক্ষেত্রে কেবল বিএসইসির আনুষ্ঠানিক ওয়েবসাইট, প্রেস বিজ্ঞপ্তি ও অনুমোদিত সামাজিক যোগাযোগমাধ্যমকে নির্ভরযোগ্য উৎস হিসেবে অনুসরণ করার অনুরোধ জানিয়েছে কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমের পেশাগত দায়িত্বশীলতা ও তথ্য যাচাইয়ের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধ করা গেলে পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা আরো সুদৃঢ় হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

স্যার জগদীশচন্দ্র বসু: জন্ম ময়মনসিংহে, শিকড় মুন্সীগঞ্জে—কীর্তি বিশ্বজুড়ে

৫ হাজার জাল ভিসায় প্রতারণার ছক! চক্রের মূলহোতা গ্রেপ্তার

লাইসেন্স ছাড়াই বিদেশে কর্মী পাঠানোর ব্যবসা, মালিকের কারাদণ্ড

শ্রীনগরে স্বামী-স্ত্রীকে বেঁধে অটো গ্যারেজে ডাকাতি, মালিকের মৃত্যু; ৬০ ব্যাটারিসহ মালামাল লুট

সোনারগাঁয়ে ওভারটেক করতে গিয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান, চালক নিহত।

নারায়ণগঞ্জে সাদা পোশাকে দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলকে হত্যা

বহিষ্কৃত নেতাদের ফেরানোর সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি, তালিকায় মুন্সীগঞ্জের মহিউদ্দিন

মুন্সীগঞ্জে এআই দিয়ে কামরুজ্জামান রতনের ছবি-ভিডিও বিকৃত, থানায় অভিযোগ

মুন্সীগঞ্জে ১৭০ টাকা কেজি টমেটো, কোথাও ২০০

পোশাকশ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী

Dainik Tarmigan

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

চেয়ারম্যানের নাম ব্যবহারে বিভ্রান্তিকর সংবাদে বিএসইসি'র সতর্কতা

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের নাম ব্যবহার করে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ ও প্রচারের ঘটনায় সতর্কতা জারি করেছে কমিশন। বুধবার বিএসইসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে কমিশনের চেয়ারম্যানের নাম ব্যবহার করে এমন কিছু সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে শেয়ারবাজার, বাজার পরিস্থিতি, পুঁজিবাজার সংস্কারসহ নানা বিষয়ে বক্তব্য আরোপ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারম্যান কোনো সংবাদ সম্মেলন, ব্রিফিং, টেলিভিশন সাক্ষাৎকার বা আনুষ্ঠানিক বক্তব্য না দিলে তার নামে প্রকাশিত কোনো বক্তব্য গ্রহণযোগ্য নয়। কমিশনের নীতিগত বা গুরুত্বপূর্ণ বিষয়ে কেবল চেয়ারম্যানের একক বক্তব্যকে কমিশনের অবস্থান হিসেবে প্রচার করা সমীচীন নয় বলেও উল্লেখ করা হয়।

বিএসইসি জানায়, চেয়ারম্যান কোনো সভা, সেমিনার বা কর্মসূচিতে বক্তব্য দিলেও সেটি প্রাসঙ্গিক পরিপ্রেক্ষিতে উপস্থাপন করতে হবে। বক্তব্যের অংশবিশেষ প্রসঙ্গহীন ও বিচ্ছিন্নভাবে প্রচার করলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। কমিশন আরো জানায়, পুঁজিবাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া চেয়ারম্যান বা কমিশনের নামে কোনো বক্তব্য, সিদ্ধান্ত বা মন্তব্য প্রচার থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে। একইসাথে কমিশনের যেকোনো সিদ্ধান্ত, নির্দেশনা, নীতিগত অবস্থান বা গুরুত্বপূর্ণ তথ্যের ক্ষেত্রে কেবল বিএসইসির আনুষ্ঠানিক ওয়েবসাইট, প্রেস বিজ্ঞপ্তি ও অনুমোদিত সামাজিক যোগাযোগমাধ্যমকে নির্ভরযোগ্য উৎস হিসেবে অনুসরণ করার অনুরোধ জানিয়েছে কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমের পেশাগত দায়িত্বশীলতা ও তথ্য যাচাইয়ের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধ করা গেলে পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা আরো সুদৃঢ় হবে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x