ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Topic Ads 1
Topic Ads 2

নাইজারে সেনাবাহিনীতে বিদ্রোহ, বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গোলাগুলি

আফ্রিকার সাহিল অঞ্চলের দেশ নাইজারে সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ আগস্ট) সকালে রাজধানী নিয়ামেতে প্রধান বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে হামলা ও দীর্ঘ সময় গোলাগুলির ঘটনা ঘটে। বিদ্রোহী সেনারা প্রেসিডেন্টকে উৎখাতের উদ্দেশ্যে প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করেছে বলেও জানা গেছে।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে গোলাগুলির শব্দ শোনা গেছে। চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, এসব গোলাগুলিতে বিদ্রোহী সেনারা জড়িত ছিল।স্থানীয় সময় সকাল ৮টার দিকে নাইজারের সরকারি টেলিভিশন ও রেডিও সম্প্রচার বন্ধ হয়ে যায়। এতে বিদ্রোহীরা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের নিয়ন্ত্রণ নিয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়।তবে দেশটির সরকার এক বিবৃতিতে সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুগত সেনাদের জড়ো করা হচ্ছে বলে জানানো হয়েছে।বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যনাইজার সরকারের এক কর্মকর্তা বিদ্রোহী সেনাদের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে দাবি করেছেন, তারা বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলার চেষ্টা করেছে। ১০১ নামে পরিচিত একটি বিমানঘাঁটিতেও হামলার চেষ্টা হয়েছে বলে জানান তিনি।এক ফেসবুক পোস্টে ওই কর্মকর্তা দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার দাবির সঙ্গে ভিন্ন চিত্র পাওয়া গেছে। তারা জানিয়েছেন, ওই পোস্ট প্রকাশের পরও রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা ধরে গোলাগুলি চলেছে।রয়টার্সের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্টের প্রতি অনুগত সেনারা প্রেসিডেন্ট প্রাসাদের নিরাপত্তা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন। তবে প্রধান বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে বিদ্রোহীদের সঙ্গে লড়াই চলছিল।সরকারি টেলিভিশন ও রেডিওর নিয়ন্ত্রণও বিদ্রোহী সেনাদের হাতে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।২০২৩ সালের অভ্যুত্থানের পর নতুন সংকটনাইজারে ২০২৩ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন প্রেসিডেন্ট গার্ডের তৎকালীন প্রধান আব্দুররহমানে তিয়ানি। ক্ষমতা নেওয়ার পর তিনি দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতি দেন।তবে দেশটি এখনো আল-কায়েদা ও ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার মুখে রয়েছে। চলতি বছরেও দেশটির বিমানবন্দর ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে।রয়টার্স জানিয়েছে, বর্তমান সরকারের বিরুদ্ধে বিদ্রোহে জড়িত সেনারা কুয়াল্লাম, তেরা ও দোসসো অঞ্চলের। এসব এলাকায় ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে আসছে সেনারা। ফলে এসব অঞ্চলের সেনারা তুলনামূলকভাবে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।ফ্রান্সকে সরিয়ে রাশিয়ার দিকে ঝুঁকেছিল নাইজার২০২৩ সালের সামরিক অভ্যুত্থানের পর নাইজারের সামরিক সরকার সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেশটি থেকে ফরাসি সেনাদের সরিয়ে দেয়।এরপর নাইজার রাশিয়ার সঙ্গে সামরিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করে। সাহেল অঞ্চলের মালি ও বুরকিনা ফাসোর মতো দেশগুলোর সঙ্গেও দেশটির সামরিক সরকারের ঘনিষ্ঠতা বাড়ে।সাম্প্রতিক বিদ্রোহের ঘটনা দেশটির সামরিক সরকারের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, নিরাপত্তা পরিস্থিতি এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান অভিযানের সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।তবে শনিবারের বিদ্রোহের চূড়ান্ত পরিস্থিতি, হতাহতের সংখ্যা এবং বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এলাকার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।সূত্র: রয়টার্স

নাইজারে সেনাবাহিনীতে বিদ্রোহ, বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গোলাগুলি
Topic Ads 3
Topic Ads 8