ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Topic Ads 1
Topic Ads 2

২২০০ ইয়াবার মামলায় জামিন, দুই মাসেই ফের ৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার

দুই মাস আগে ২ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তারের পর এবার ৪০০ পিস ইয়াবাসহ আবারও গ্রেপ্তার হয়েছেন শরীফ দেওয়ান (৩৬)। বৃহস্পতিবার ভোরে মুন্সীগঞ্জ সদর উপজেলার ধামদো পুরহিতপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশের দাবি, শরীফ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। দুই মাস আগে ২ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তারের পর ওই মামলায় জামিনে বেরিয়ে তিনি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে ধামদো পুরহিতপাড়া এলাকার জান্নাতুল নূর জামে মসজিদের সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শরীফ দেওয়ান মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার আমতলী এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার পশু হাসপাতালের পশ্চিম পাশের বাসিন্দা আব্দুল হাই দেওয়ানের ছেলে। জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

২২০০ ইয়াবার মামলায় জামিন, দুই মাসেই ফের ৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার
Topic Ads 3
Topic Ads 8