ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Country Ads 1
Country Ads 2

আনোয়ারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফিরে ঘরের সিলিংয়ের সঙ্গে মো. সাকিব (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়েছেন তার মা। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাকিব ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নলদিয়া এলাকার বাসিন্দা ইউনুসের ছেলে। খবর পেয়ে আনোয়ারা থানা-পুলিশ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে সাকিবের মা-সহ পরিবারের সবাই এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন এবং এ সময় সাকিব ঘরে একাই ছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে দাওয়াত শেষে পরিবারের সদস্যরা বাসায় ফিরে ঘরের ভেতর সিলিংয়ের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তবে ঘটনাটিকে আত্মহত্যা মানতে নারাজ নিহতের পরিবার। সাকিবের মামা মো. নেজাম উদ্দিনের দাবি, মরদেহ উদ্ধারের সময় নিহতের পায়ের অবস্থান ও পারিপার্শ্বিক আলামত অত্যন্ত সন্দেহজনক ছিল এবং অপরাধ ধামাচাপা দিতেই এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এছাড়া পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আনোয়ারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
Country Ads 3
Country Ads 8