ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

আনোয়ারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০২:৫৮ পিএম
পাঠক: ৫০ জন
প্রিন্ট

আনোয়ারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফিরে ঘরের সিলিংয়ের সঙ্গে মো. সাকিব (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়েছেন তার মা। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাকিব ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নলদিয়া এলাকার বাসিন্দা ইউনুসের ছেলে। খবর পেয়ে আনোয়ারা থানা-পুলিশ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে সাকিবের মা-সহ পরিবারের সবাই এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন এবং এ সময় সাকিব ঘরে একাই ছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে দাওয়াত শেষে পরিবারের সদস্যরা বাসায় ফিরে ঘরের ভেতর সিলিংয়ের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তবে ঘটনাটিকে আত্মহত্যা মানতে নারাজ নিহতের পরিবার। সাকিবের মামা মো. নেজাম উদ্দিনের দাবি, মরদেহ উদ্ধারের সময় নিহতের পায়ের অবস্থান ও পারিপার্শ্বিক আলামত অত্যন্ত সন্দেহজনক ছিল এবং অপরাধ ধামাচাপা দিতেই এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এছাড়া পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

আনোয়ারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফিরে ঘরের সিলিংয়ের সঙ্গে মো. সাকিব (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়েছেন তার মা। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাকিব ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নলদিয়া এলাকার বাসিন্দা ইউনুসের ছেলে। খবর পেয়ে আনোয়ারা থানা-পুলিশ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে সাকিবের মা-সহ পরিবারের সবাই এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন এবং এ সময় সাকিব ঘরে একাই ছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে দাওয়াত শেষে পরিবারের সদস্যরা বাসায় ফিরে ঘরের ভেতর সিলিংয়ের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তবে ঘটনাটিকে আত্মহত্যা মানতে নারাজ নিহতের পরিবার। সাকিবের মামা মো. নেজাম উদ্দিনের দাবি, মরদেহ উদ্ধারের সময় নিহতের পায়ের অবস্থান ও পারিপার্শ্বিক আলামত অত্যন্ত সন্দেহজনক ছিল এবং অপরাধ ধামাচাপা দিতেই এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এছাড়া পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x