ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Country Ads 1
Country Ads 2

লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও লগি-বৈঠা হাতে গোপালগঞ্জে আওয়ামী লীগের শোডাউন

গোপালগঞ্জ জেলা শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল ও বিক্ষোভ করেছেন। এ সময় মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও লগি-বৈঠা দেখা যায়। শহরের বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভও করেন তাঁরা। আগামী ১৯ নভেম্বর দলটির ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচির সমর্থনে রোববার (১৫ নভেম্বর) এসব কর্মসূচি পালন করা হয়।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকাল ১১টার পর জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যান ও ট্রাকে করে নেতাকর্মীরা শহরে আসতে শুরু করেন। পরে তাঁরা দলবদ্ধভাবে মিছিল বের করেন। মিছিলটি শহরের লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করে। এ সময় আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।বিক্ষোভ চলাকালে গোপালগঞ্জ সরকারি কলেজের ফটকে থাকা প্রতিষ্ঠানের নামসংবলিত ব্যানার খুলে সেখানে ‘বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙানো হয় বলে জানা গেছে।এ ছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শহীদ হাদী চত্বরের সাইনবোর্ড সরিয়ে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা সাইনবোর্ড স্থাপন করা হয়। এ সময় শহীদ উসমান হাদির নামে গোপালগঞ্জে কোনো চত্বর থাকতে দেওয়া হবে না বলে নিষিদ্ধ সংগঠনটির এক নেতা বক্তব্য দেন।বিক্ষোভের সময় জেলার প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্য করেও হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলিএদিকে, গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলির খবর ছড়িয়ে পড়ে। দিনভর বিক্ষোভ ও উত্তেজনার মধ্যে জেলার প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তার বদলির বিষয়টি আলোচনায় আসে।এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেন এবং মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগ্রহের কথাও উল্লেখ করেন।বিজিবির প্রেস ব্রিফিংঅন্যদিকে, গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রোববার বিকেল ৪টায় জেলা সার্কিট হাউসে সংবাদ সম্মেলন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে দিনভর বিক্ষোভ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েনের বিষয়ে বক্তব্য দেন বিজিবির যশোর রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। প্রকাশ্যে মিছিল, সড়কে অগ্নিসংযোগ, বিভিন্ন প্রতিষ্ঠানের নামফলক ও সাইনবোর্ড পরিবর্তনের ঘটনা এবং প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে হুমকির অভিযোগে জেলার নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনায় 

লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও লগি-বৈঠা হাতে গোপালগঞ্জে আওয়ামী লীগের শোডাউন
Country Ads 3
Country Ads 8