ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Country Ads 1
Country Ads 2

মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারণে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।সমঝোতা স্মারকের আওতায় অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) চেয়ারম্যান লি চংইয়াং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।এই সমঝোতার মাধ্যমে বাংলাদেশে চীনা বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধান, বিনিয়োগকারীদের সহায়তা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতা সম্প্রসারণের কাঠামো তৈরি হবে। বিশেষ করে অবকাঠামো ও লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশবান্ধব প্রকল্প এবং দক্ষতা উন্নয়ন খাতে সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হবে।এদিকে, মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় ১০ ও ১১ নম্বর দুটি আধুনিক কনটেইনার জেটি নির্মাণের পাশাপাশি পণ্য ওঠানামা ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে।চীনের প্রতিষ্ঠান সিসিইসিসি প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে। নতুন জেটি চালু হলে বন্দরের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা প্রায় ৩ লাখ ৯৪ হাজার টিইইউতে উন্নীত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এ প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই
Country Ads 3
Country Ads 8