ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই

টারমিগান অনলাইন রিপোর্ট
১৩ ফলোয়ার
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৭ এএম
পাঠক: ৪০ জন
প্রিন্ট

মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারণে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকের আওতায় অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) চেয়ারম্যান লি চংইয়াং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।

এই সমঝোতার মাধ্যমে বাংলাদেশে চীনা বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধান, বিনিয়োগকারীদের সহায়তা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতা সম্প্রসারণের কাঠামো তৈরি হবে। বিশেষ করে অবকাঠামো ও লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশবান্ধব প্রকল্প এবং দক্ষতা উন্নয়ন খাতে সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হবে।

এদিকে, মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় ১০ ও ১১ নম্বর দুটি আধুনিক কনটেইনার জেটি নির্মাণের পাশাপাশি পণ্য ওঠানামা ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে।

চীনের প্রতিষ্ঠান সিসিইসিসি প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে। নতুন জেটি চালু হলে বন্দরের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা প্রায় ৩ লাখ ৯৪ হাজার টিইইউতে উন্নীত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এ প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারণে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকের আওতায় অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) চেয়ারম্যান লি চংইয়াং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।

এই সমঝোতার মাধ্যমে বাংলাদেশে চীনা বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধান, বিনিয়োগকারীদের সহায়তা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতা সম্প্রসারণের কাঠামো তৈরি হবে। বিশেষ করে অবকাঠামো ও লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশবান্ধব প্রকল্প এবং দক্ষতা উন্নয়ন খাতে সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হবে।

এদিকে, মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় ১০ ও ১১ নম্বর দুটি আধুনিক কনটেইনার জেটি নির্মাণের পাশাপাশি পণ্য ওঠানামা ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে।

চীনের প্রতিষ্ঠান সিসিইসিসি প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে। নতুন জেটি চালু হলে বন্দরের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা প্রায় ৩ লাখ ৯৪ হাজার টিইইউতে উন্নীত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এ প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x