ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Country Ads 1
Country Ads 2

স্বর্ণ ডাকাতির ভাগ নিয়ে বিরোধ, ২০ লাখ টাকায় ভাড়াটে খুনি দিয়ে যুবদল নেতা শাকেরকে হত্যা: পুলিশ

মাগুরায় ১৫০ ভরি স্বর্ণের বার ডাকাতির পর লুটের মাল ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতা শাকের হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ হত্যাকাণ্ডে ২০ লাখ টাকায় ভাড়াটে খুনি নিয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডাকাতির ৬১ ভরি ৬ আনা স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার। পৃথক দুটি মামলায় এখন পর্যন্ত ১১ জনকে আটক করা হয়েছে।বুধবার (৪ নভেম্বর) দুপুরে মাগুরা পুলিশ লাইনসের শেড রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর মাগুরার রামনগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে স্বর্ণ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাসে থাকা মানিকগঞ্জের বাসিন্দা মজিবর রহমানের কাছ থেকে ১৫০ ভরি ওজনের ১৪টি স্বর্ণের বার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মারুফ হোসেন এবং পৌর যুবদলের যুগ্ম সম্পাদক শাকের হোসেনসহ ১২ থেকে ১৫ জন জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।ডাকাতির পর লুট করা স্বর্ণের ভাগাভাগি নিয়ে মারুফ হোসেন ও শাকের হোসেনের মধ্যে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে সেই বিরোধ প্রাণঘাতী সংঘাতে রূপ নেয় বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।পুলিশ জানায়, গত ২১ অক্টোবর ভোরে শাকের হোসেনকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম জাহিদের মাধ্যমে ২০ লাখ টাকার বিনিময়ে ভাড়াটে খুনি নিয়োগ করেন মারুফ হোসেন। পরে ওই খুনিরা শাকেরকে গুলি করে হত্যা করেন বলে পুলিশের দাবি।ঘটনার পর মাগুরা থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের করা হয়। দুটি মামলার তদন্তে নেমে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে।হত্যা মামলায় আটক ব্যক্তিরা হলেন—রনি শিকদার, শামীমা তাবাসসুম, অনিমেষ মজুমদার, মারুফ হোসেন, গোলাম জাহিদ ও বশির আলী।অন্যদিকে, স্বর্ণ ডাকাতির মামলায় আটক করা হয়েছে জুয়েল হোসেন, তৌকির আহমেদ, ফরিদ মন্ডল, পশু হাসপাতালপাড়ার বাসিন্দা মিল্টন ও তাঁর স্ত্রী মারুফা খাতুনকে।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, তদন্ত ও অভিযানের অংশ হিসেবে এখন পর্যন্ত ৬১ ভরি ৬ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ডাকাতির কাজে ব্যবহৃত অথবা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।পুলিশের দাবি, স্বর্ণ ডাকাতি ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

স্বর্ণ ডাকাতির ভাগ নিয়ে বিরোধ, ২০ লাখ টাকায় ভাড়াটে খুনি দিয়ে যুবদল নেতা শাকেরকে হত্যা: পুলিশ
Country Ads 3
Country Ads 8