ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

স্বর্ণ ডাকাতির ভাগ নিয়ে বিরোধ, ২০ লাখ টাকায় ভাড়াটে খুনি দিয়ে যুবদল নেতা শাকেরকে হত্যা: পুলিশ

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম
পাঠক: ৪৬ জন
প্রিন্ট

স্বর্ণ ডাকাতির ভাগ নিয়ে বিরোধ, ২০ লাখ টাকায় ভাড়াটে খুনি দিয়ে যুবদল নেতা শাকেরকে হত্যা: পুলিশ
ছবি: সংগৃহীত

মাগুরায় ১৫০ ভরি স্বর্ণের বার ডাকাতির পর লুটের মাল ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতা শাকের হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ হত্যাকাণ্ডে ২০ লাখ টাকায় ভাড়াটে খুনি নিয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডাকাতির ৬১ ভরি ৬ আনা স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার। পৃথক দুটি মামলায় এখন পর্যন্ত ১১ জনকে আটক করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে মাগুরা পুলিশ লাইনসের শেড রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর মাগুরার রামনগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে স্বর্ণ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাসে থাকা মানিকগঞ্জের বাসিন্দা মজিবর রহমানের কাছ থেকে ১৫০ ভরি ওজনের ১৪টি স্বর্ণের বার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মারুফ হোসেন এবং পৌর যুবদলের যুগ্ম সম্পাদক শাকের হোসেনসহ ১২ থেকে ১৫ জন জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ডাকাতির পর লুট করা স্বর্ণের ভাগাভাগি নিয়ে মারুফ হোসেন ও শাকের হোসেনের মধ্যে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে সেই বিরোধ প্রাণঘাতী সংঘাতে রূপ নেয় বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

পুলিশ জানায়, গত ২১ অক্টোবর ভোরে শাকের হোসেনকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম জাহিদের মাধ্যমে ২০ লাখ টাকার বিনিময়ে ভাড়াটে খুনি নিয়োগ করেন মারুফ হোসেন। পরে ওই খুনিরা শাকেরকে গুলি করে হত্যা করেন বলে পুলিশের দাবি।

ঘটনার পর মাগুরা থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের করা হয়। দুটি মামলার তদন্তে নেমে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে।

হত্যা মামলায় আটক ব্যক্তিরা হলেন—রনি শিকদার, শামীমা তাবাসসুম, অনিমেষ মজুমদার, মারুফ হোসেন, গোলাম জাহিদ ও বশির আলী।

অন্যদিকে, স্বর্ণ ডাকাতির মামলায় আটক করা হয়েছে জুয়েল হোসেন, তৌকির আহমেদ, ফরিদ মন্ডল, পশু হাসপাতালপাড়ার বাসিন্দা মিল্টন ও তাঁর স্ত্রী মারুফা খাতুনকে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, তদন্ত ও অভিযানের অংশ হিসেবে এখন পর্যন্ত ৬১ ভরি ৬ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ডাকাতির কাজে ব্যবহৃত অথবা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, স্বর্ণ ডাকাতি ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

স্বর্ণ ডাকাতির ভাগ নিয়ে বিরোধ, ২০ লাখ টাকায় ভাড়াটে খুনি দিয়ে যুবদল নেতা শাকেরকে হত্যা: পুলিশ

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

মাগুরায় ১৫০ ভরি স্বর্ণের বার ডাকাতির পর লুটের মাল ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতা শাকের হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ হত্যাকাণ্ডে ২০ লাখ টাকায় ভাড়াটে খুনি নিয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডাকাতির ৬১ ভরি ৬ আনা স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার। পৃথক দুটি মামলায় এখন পর্যন্ত ১১ জনকে আটক করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে মাগুরা পুলিশ লাইনসের শেড রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর মাগুরার রামনগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে স্বর্ণ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাসে থাকা মানিকগঞ্জের বাসিন্দা মজিবর রহমানের কাছ থেকে ১৫০ ভরি ওজনের ১৪টি স্বর্ণের বার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মারুফ হোসেন এবং পৌর যুবদলের যুগ্ম সম্পাদক শাকের হোসেনসহ ১২ থেকে ১৫ জন জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ডাকাতির পর লুট করা স্বর্ণের ভাগাভাগি নিয়ে মারুফ হোসেন ও শাকের হোসেনের মধ্যে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে সেই বিরোধ প্রাণঘাতী সংঘাতে রূপ নেয় বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

পুলিশ জানায়, গত ২১ অক্টোবর ভোরে শাকের হোসেনকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম জাহিদের মাধ্যমে ২০ লাখ টাকার বিনিময়ে ভাড়াটে খুনি নিয়োগ করেন মারুফ হোসেন। পরে ওই খুনিরা শাকেরকে গুলি করে হত্যা করেন বলে পুলিশের দাবি।

ঘটনার পর মাগুরা থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের করা হয়। দুটি মামলার তদন্তে নেমে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে।

হত্যা মামলায় আটক ব্যক্তিরা হলেন—রনি শিকদার, শামীমা তাবাসসুম, অনিমেষ মজুমদার, মারুফ হোসেন, গোলাম জাহিদ ও বশির আলী।

অন্যদিকে, স্বর্ণ ডাকাতির মামলায় আটক করা হয়েছে জুয়েল হোসেন, তৌকির আহমেদ, ফরিদ মন্ডল, পশু হাসপাতালপাড়ার বাসিন্দা মিল্টন ও তাঁর স্ত্রী মারুফা খাতুনকে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, তদন্ত ও অভিযানের অংশ হিসেবে এখন পর্যন্ত ৬১ ভরি ৬ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ডাকাতির কাজে ব্যবহৃত অথবা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, স্বর্ণ ডাকাতি ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x