ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Country Ads 1
Country Ads 2

শ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

সাতক্ষীরার শ্যামনগরে লোকাল বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সাগর আলি (৫০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বংশীপুর এলাকার সোনার মোড় মৎস্য আড়তের পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাগর আলি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের বাসিন্দা। তিনি শওকত আলির ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার ভোরে ইজিবাইক নিয়ে জীবিকার সন্ধানে বের হন সাগর আলি। সকাল সাড়ে ৬টার দিকে বংশীপুর এলাকার সোনার মোড় মৎস্য আড়তের পাশে পৌঁছালে ভেটখালি থেকে ছেড়ে আসা শ্যামনগর-কালীগঞ্জগামী একটি লোকাল বাসের সঙ্গে তাঁর ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষের তীব্রতায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসের চাকা সাগর আলির মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর বাসটি না থেমে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ফলে তাৎক্ষণিকভাবে বাসটির নম্বর ও চালকের পরিচয় জানা সম্ভব হয়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল ইসলাম পাটোয়ারী জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে। বাসটি শনাক্ত করার পাশাপাশি চালককে আটকের চেষ্টা চলছে।এদিকে দুর্ঘটনায় জড়িত বাস ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সড়কে যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
Country Ads 3
Country Ads 8