ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

সাংবাদিকরা বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরা ডিসি, প্রেসক্লাবের প্রতিবাদ

স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা
স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা, ৯ ফলোয়ার
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ১২:১৭ এএম
পাঠক: ১০৫ জন
প্রিন্ট

সাংবাদিকরা বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরা ডিসি, প্রেসক্লাবের প্রতিবাদ

সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ, ফোন না ধরা, ক্যামেরার সামনে বক্তব্য দিতে অনীহা এবং সাংবাদিকদের অপমান করার অভিযোগ উঠেছে জেলা প্রশাসক কাওসার আজিজের বিরুদ্ধে। এসব ঘটনার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটি জরুরি সভা করেছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে নির্বাহী কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের কথিত অসহযোগিতামূলক ও অপেশাদার আচরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সভায় প্রেসক্লাবের সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এবং যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আকরামুল ইসলাম তাঁর সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘটে যাওয়া একটি ঘটনার বর্ণনা দেন।

আকরামুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভেঙে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি আব্দুল আলিমের বিরুদ্ধে পরবর্তী সময়ে কারাগার ভাঙচুরের ঘটনায় পৃথক মামলা হয়। তাঁর দাবি, আত্মগোপনে থাকা অবস্থায় আব্দুল আলিম ২০২৫ সালের ২৪ আগস্ট কলারোয়া উপজেলা ভূমি অফিসে জমিসংক্রান্ত একটি মামলা করেন।

এ বিষয়ে প্রতিবেদন করতে গত বুধবার (১২ আগস্ট) কলারোয়া ভূমি অফিসে যান আকরামুল ইসলাম। তাঁর ভাষ্য, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বিষয়ে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি না হওয়ায় তিনি ফিরে আসেন।

পরদিন বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পান বলে জানান আকরামুল। তিনি বলেন, জেলপলাতক হত্যা মামলার একজন আসামি কীভাবে ভূমি অফিসে মামলা পরিচালনা করছেন—এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক তাঁর ওপর ক্ষুব্ধ হন।

আকরামুলের অভিযোগ, এ সময় জেলা প্রশাসক তাঁকে বিভিন্ন বিষয়ে ভর্ৎসনা করেন এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তার সরকারি বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়মের প্রতিবেদন করার প্রসঙ্গ তুলে তাঁকে শাসান। একপর্যায়ে যমুনা টেলিভিশনে তিনি কীভাবে চাকরি করেন, তা দেখে নেওয়ার কথাও বলা হয় বলে অভিযোগ করেন আকরামুল।

ঘটনার সময় কক্ষে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাসেম ও কয়েকজন সহকারী কমিশনার ক্যামেরায় ঘটনার কোনো অংশ ধারণ হয়েছে কি না, তা যাচাই করতে ক্যামেরাপারসন ইয়ারুল ইসলামকে ক্যামেরা পরীক্ষা করতে বলেন বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে জেলা প্রশাসক কাওসার আজিজের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং বাংলাভিশন ও বাসসের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আরেকটি ঘটনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, গত ২৯ জুলাই সাতক্ষীরা সদর হাসপাতাল মোড়ে অবস্থিত দুটি ক্লিনিকে অভিযান চালিয়ে লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অভিযোগে জরিমানা করেন এনডিসি তাজুল ইসলাম। এ বিষয়ে তথ্য জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তথ্য দিতে অনীহা প্রকাশ করেন এবং এমন সংবাদ প্রকাশের প্রয়োজন নেই বলে জানান বলে অভিযোগ করেন আসাদুজ্জামান।

তাঁর ভাষ্য, একপর্যায়ে এনডিসি তাঁকে অফিসে এসে দেখা করতে বলেন। বিষয়টি নিয়ে পরদিন কয়েকজন সিনিয়র সাংবাদিককে সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কাছে গেলে সেখানে সাংবাদিকদের ভর্ৎসনা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের প্রতিনিধি এম বেলাল হোসাইন বলেন, সংবাদ-সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসককে ফোন করলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। সাংবাদিকদের বক্তব্য দেওয়া জেলা প্রশাসকের কাজ নয়—এমন কথা বলে তিনি ফোন রেখে দেন বলে অভিযোগ করেন বেলাল।

একই ধরনের আচরণের শিকার হওয়ার অভিযোগ করেছেন মাই টিভির সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুসহ জেলার আরও কয়েকজন সাংবাদিক।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম বলেন, জেলার সমস্যা, সম্ভাবনা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অতীতের কোনো জেলা প্রশাসকের কাছ থেকে সাংবাদিকরা এমন অসহযোগিতা পাননি।

তিনি বলেন, জেলা প্রশাসক রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি। সরকারের সুশাসন ও জবাবদিহিতার অঙ্গীকারের সঙ্গে সাংবাদিকদের তথ্য পাওয়ার অধিকার ও প্রশাসনের জবাবদিহিতা গুরুত্বপূর্ণভাবে সম্পর্কিত। সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের এমন আচরণ কাম্য নয়।

প্রেসক্লাবের সভাপতি বলেন, সাংবাদিকদের সঙ্গে কথিত অসৌজন্যমূলক ও অসহযোগিতামূলক আচরণের ঘটনাগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সাতক্ষীরা প্রেসক্লাব।

তবে সাংবাদিকদের অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক কাওসার আজিজের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

আরও একটি প্রসঙ্গ

গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের উপহারসামগ্রী দেওয়ার একটি অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসকসহ রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ না জানানোর অভিযোগ ওঠে। এ নিয়ে জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক রাহমাতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুলসহ কয়েকজন রাজনৈতিক নেতা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলে সংশ্লিষ্টরা জানান।

সাতক্ষীরা বিএনপির আহ্বায়ক রাহমাতুল্লাহ পলাশ বলেন, মঞ্চে কাউকে না ডাকায় জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে তাঁরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

সাংবাদিকরা বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরা ডিসি, প্রেসক্লাবের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ, ফোন না ধরা, ক্যামেরার সামনে বক্তব্য দিতে অনীহা এবং সাংবাদিকদের অপমান করার অভিযোগ উঠেছে জেলা প্রশাসক কাওসার আজিজের বিরুদ্ধে। এসব ঘটনার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটি জরুরি সভা করেছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে নির্বাহী কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের কথিত অসহযোগিতামূলক ও অপেশাদার আচরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সভায় প্রেসক্লাবের সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এবং যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আকরামুল ইসলাম তাঁর সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘটে যাওয়া একটি ঘটনার বর্ণনা দেন।

আকরামুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভেঙে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি আব্দুল আলিমের বিরুদ্ধে পরবর্তী সময়ে কারাগার ভাঙচুরের ঘটনায় পৃথক মামলা হয়। তাঁর দাবি, আত্মগোপনে থাকা অবস্থায় আব্দুল আলিম ২০২৫ সালের ২৪ আগস্ট কলারোয়া উপজেলা ভূমি অফিসে জমিসংক্রান্ত একটি মামলা করেন।

এ বিষয়ে প্রতিবেদন করতে গত বুধবার (১২ আগস্ট) কলারোয়া ভূমি অফিসে যান আকরামুল ইসলাম। তাঁর ভাষ্য, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বিষয়ে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি না হওয়ায় তিনি ফিরে আসেন।

পরদিন বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পান বলে জানান আকরামুল। তিনি বলেন, জেলপলাতক হত্যা মামলার একজন আসামি কীভাবে ভূমি অফিসে মামলা পরিচালনা করছেন—এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক তাঁর ওপর ক্ষুব্ধ হন।

আকরামুলের অভিযোগ, এ সময় জেলা প্রশাসক তাঁকে বিভিন্ন বিষয়ে ভর্ৎসনা করেন এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তার সরকারি বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়মের প্রতিবেদন করার প্রসঙ্গ তুলে তাঁকে শাসান। একপর্যায়ে যমুনা টেলিভিশনে তিনি কীভাবে চাকরি করেন, তা দেখে নেওয়ার কথাও বলা হয় বলে অভিযোগ করেন আকরামুল।

ঘটনার সময় কক্ষে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাসেম ও কয়েকজন সহকারী কমিশনার ক্যামেরায় ঘটনার কোনো অংশ ধারণ হয়েছে কি না, তা যাচাই করতে ক্যামেরাপারসন ইয়ারুল ইসলামকে ক্যামেরা পরীক্ষা করতে বলেন বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে জেলা প্রশাসক কাওসার আজিজের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং বাংলাভিশন ও বাসসের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আরেকটি ঘটনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, গত ২৯ জুলাই সাতক্ষীরা সদর হাসপাতাল মোড়ে অবস্থিত দুটি ক্লিনিকে অভিযান চালিয়ে লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অভিযোগে জরিমানা করেন এনডিসি তাজুল ইসলাম। এ বিষয়ে তথ্য জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তথ্য দিতে অনীহা প্রকাশ করেন এবং এমন সংবাদ প্রকাশের প্রয়োজন নেই বলে জানান বলে অভিযোগ করেন আসাদুজ্জামান।

তাঁর ভাষ্য, একপর্যায়ে এনডিসি তাঁকে অফিসে এসে দেখা করতে বলেন। বিষয়টি নিয়ে পরদিন কয়েকজন সিনিয়র সাংবাদিককে সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কাছে গেলে সেখানে সাংবাদিকদের ভর্ৎসনা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের প্রতিনিধি এম বেলাল হোসাইন বলেন, সংবাদ-সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসককে ফোন করলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। সাংবাদিকদের বক্তব্য দেওয়া জেলা প্রশাসকের কাজ নয়—এমন কথা বলে তিনি ফোন রেখে দেন বলে অভিযোগ করেন বেলাল।

একই ধরনের আচরণের শিকার হওয়ার অভিযোগ করেছেন মাই টিভির সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুসহ জেলার আরও কয়েকজন সাংবাদিক।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম বলেন, জেলার সমস্যা, সম্ভাবনা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অতীতের কোনো জেলা প্রশাসকের কাছ থেকে সাংবাদিকরা এমন অসহযোগিতা পাননি।

তিনি বলেন, জেলা প্রশাসক রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি। সরকারের সুশাসন ও জবাবদিহিতার অঙ্গীকারের সঙ্গে সাংবাদিকদের তথ্য পাওয়ার অধিকার ও প্রশাসনের জবাবদিহিতা গুরুত্বপূর্ণভাবে সম্পর্কিত। সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের এমন আচরণ কাম্য নয়।

প্রেসক্লাবের সভাপতি বলেন, সাংবাদিকদের সঙ্গে কথিত অসৌজন্যমূলক ও অসহযোগিতামূলক আচরণের ঘটনাগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সাতক্ষীরা প্রেসক্লাব।

তবে সাংবাদিকদের অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক কাওসার আজিজের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

আরও একটি প্রসঙ্গ

গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের উপহারসামগ্রী দেওয়ার একটি অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসকসহ রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ না জানানোর অভিযোগ ওঠে। এ নিয়ে জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক রাহমাতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুলসহ কয়েকজন রাজনৈতিক নেতা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলে সংশ্লিষ্টরা জানান।

সাতক্ষীরা বিএনপির আহ্বায়ক রাহমাতুল্লাহ পলাশ বলেন, মঞ্চে কাউকে না ডাকায় জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে তাঁরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x