ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

নিউ হোপ কোম্পানিতে শ্রমিকের মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ আঘাতের; প্রতিষ্ঠানের দাবি দুর্ঘটনা

শেখ শরীফ মাহমুদ
মুন্সীগঞ্জ প্রতিনিধি ( অনলাইন ), ২ ফলোয়ার
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পিএম
পাঠক: ১৫২ জন
প্রিন্ট

নিউ হোপ কোম্পানিতে শ্রমিকের মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ আঘাতের; প্রতিষ্ঠানের দাবি দুর্ঘটনা

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিউ হোপ কোম্পানির একটি স্টোররুম থেকে মো. বিল্লাল হোসেন (৬০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় প্রতিষ্ঠানের পিপি স্টোররুম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিল্লাল হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর গ্রামের ফজলু বেপারীর ছেলে। তিনি প্রায় আট বছর ধরে নিউ হোপ কোম্পানির প্রোডাকশন বিভাগে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তবে তাঁর মৃত্যুর কারণ নিয়ে পরিবারের অভিযোগ এবং প্রতিষ্ঠানের বক্তব্যে ভিন্নতা রয়েছে। নিহতের পরিবারের দাবি, বিল্লালের মৃত্যু স্বাভাবিক নয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি করেন পরিবারের সদস্যরা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

নিহতের মেয়ের জামাই আবু মুসা বলেন, ভোরে ঘটনা ঘটলেও তাঁদের সকালে খবর দেওয়া হয়। প্রথমে বিল্লাল অসুস্থ বলে জানানো হলেও পরে স্ট্রোক করার কথা বলা হয়। ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখতে পান, একটি গাড়িতে করে মরদেহ প্রতিষ্ঠানের গেটের বাইরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আবু মুসার অভিযোগ, পরে কয়েক ঘণ্টা তাঁদের বসিয়ে রেখে দুই লাখ টাকার বিনিময়ে বিষয়টি সমঝোতার চেষ্টা করা হয়। নিহতের স্ত্রী আঁখি আক্তার দাবি করেন, তাঁর স্বামীর দুই কানের পাশে কাটা এবং মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে। প্রায় ১৫ দিন আগে স্টোরের ম্যানেজার ও তাঁর ভাই বিল্লালকে মারধর করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও দাবি করেন, পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থলে আসার আগে বিষয়টি সমঝোতার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। বাতাগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা বিল্লালের রক্তাক্ত মরদেহ একটি গাড়িতে দেখতে পান। তাঁর ভাষ্য, পরিবারের পক্ষ থেকে কোনো অর্থ নয়, বরং ঘটনার সঠিক তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করা হচ্ছে।

প্রতিষ্ঠানের বক্তব্য

নিউ হোপ কোম্পানির প্রোডাকশন বিভাগের এজিএম সালাউদ্দিন বলেন, বিল্লাল দীর্ঘদিন ধরে দৈনিক হাজিরার ভিত্তিতে কাজ করতেন। স্টোররুমে অসাবধানতাবশত ফর্কলিফটের দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।

পুলিশের বক্তব্য

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই শ্রমিক একজন ঠিকাদারের অধীনে দৈনিক হাজিরায় কাজ করতেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর বিল্লাল হোসেনের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নিউ হোপ কোম্পানিতে শ্রমিকের মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ আঘাতের; প্রতিষ্ঠানের দাবি দুর্ঘটনা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিউ হোপ কোম্পানির একটি স্টোররুম থেকে মো. বিল্লাল হোসেন (৬০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় প্রতিষ্ঠানের পিপি স্টোররুম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিল্লাল হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর গ্রামের ফজলু বেপারীর ছেলে। তিনি প্রায় আট বছর ধরে নিউ হোপ কোম্পানির প্রোডাকশন বিভাগে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তবে তাঁর মৃত্যুর কারণ নিয়ে পরিবারের অভিযোগ এবং প্রতিষ্ঠানের বক্তব্যে ভিন্নতা রয়েছে। নিহতের পরিবারের দাবি, বিল্লালের মৃত্যু স্বাভাবিক নয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি করেন পরিবারের সদস্যরা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

নিহতের মেয়ের জামাই আবু মুসা বলেন, ভোরে ঘটনা ঘটলেও তাঁদের সকালে খবর দেওয়া হয়। প্রথমে বিল্লাল অসুস্থ বলে জানানো হলেও পরে স্ট্রোক করার কথা বলা হয়। ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখতে পান, একটি গাড়িতে করে মরদেহ প্রতিষ্ঠানের গেটের বাইরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আবু মুসার অভিযোগ, পরে কয়েক ঘণ্টা তাঁদের বসিয়ে রেখে দুই লাখ টাকার বিনিময়ে বিষয়টি সমঝোতার চেষ্টা করা হয়। নিহতের স্ত্রী আঁখি আক্তার দাবি করেন, তাঁর স্বামীর দুই কানের পাশে কাটা এবং মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে। প্রায় ১৫ দিন আগে স্টোরের ম্যানেজার ও তাঁর ভাই বিল্লালকে মারধর করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও দাবি করেন, পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থলে আসার আগে বিষয়টি সমঝোতার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। বাতাগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা বিল্লালের রক্তাক্ত মরদেহ একটি গাড়িতে দেখতে পান। তাঁর ভাষ্য, পরিবারের পক্ষ থেকে কোনো অর্থ নয়, বরং ঘটনার সঠিক তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করা হচ্ছে।

প্রতিষ্ঠানের বক্তব্য

নিউ হোপ কোম্পানির প্রোডাকশন বিভাগের এজিএম সালাউদ্দিন বলেন, বিল্লাল দীর্ঘদিন ধরে দৈনিক হাজিরার ভিত্তিতে কাজ করতেন। স্টোররুমে অসাবধানতাবশত ফর্কলিফটের দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।

পুলিশের বক্তব্য

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই শ্রমিক একজন ঠিকাদারের অধীনে দৈনিক হাজিরায় কাজ করতেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর বিল্লাল হোসেনের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x