ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

গঠনমূলক সমালোচনা করুন, কর্মকর্তাদের নিরুৎসাহিত করবেন না: জনপ্রশাসন সচিব

এম আর লিটন
নিজস্ব প্রতিবেদক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম
পাঠক: ৭৩ জন
প্রিন্ট

গঠনমূলক সমালোচনা করুন, কর্মকর্তাদের নিরুৎসাহিত করবেন না: জনপ্রশাসন সচিব

বিরূপ সমালোচনায় কর্মকর্তারা নিরুৎসাহিত হন উল্লেখ করে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সরকারের অগ্রাধিকার প্রকল্পের বাস্তবায়ন নিশ্চিত করতে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। জনপ্রশাসন সচিব বলেন, অনলাইনে বিভিন্ন ধরনের সমালোচনা, বিরূপ তথ্য-উপাত্ত, ভুল তথ্য (মিসইনফরমেশন) ও উদ্দেশ্যপ্রণোদিত ভুল তথ্য (ডিসইনফরমেশন) প্রকাশের বিষয়গুলো সরকারকে জানানো হয়েছে। এর ফলে অনেক সময় কর্মকর্তারা নিরুৎসাহিত হয়ে পড়েন। প্রত্যেকেরই পরিবার ও সামাজিক জীবন রয়েছে।

তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, “সাংবাদিক ভাইদের অনুরোধ, গঠনমূলক সমালোচনা করুন। আমাদের উন্নয়নের জন্য আপনারা সমালোচনা করবেন। তবে অনুগ্রহ করে আমাদের সহকর্মীদের প্রতি যেন অন্যায় বা বিরূপ আচরণ করা না হয়।” সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।প্রবাসীদের ঘরবাড়ি ও সম্পদের নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেন জনপ্রশাসন সচিব। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশে তিনি বলেন, প্রবাসীরা কষ্ট করে ও প্রচণ্ড পরিশ্রম করে অর্থ উপার্জন করেন। তাদের কষ্টার্জিত সম্পদ যেন কোনোভাবেই বেহাত না হয় এবং তাদের ঘরবাড়ি ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম প্রমুখ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

গঠনমূলক সমালোচনা করুন, কর্মকর্তাদের নিরুৎসাহিত করবেন না: জনপ্রশাসন সচিব

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিরূপ সমালোচনায় কর্মকর্তারা নিরুৎসাহিত হন উল্লেখ করে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সরকারের অগ্রাধিকার প্রকল্পের বাস্তবায়ন নিশ্চিত করতে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। জনপ্রশাসন সচিব বলেন, অনলাইনে বিভিন্ন ধরনের সমালোচনা, বিরূপ তথ্য-উপাত্ত, ভুল তথ্য (মিসইনফরমেশন) ও উদ্দেশ্যপ্রণোদিত ভুল তথ্য (ডিসইনফরমেশন) প্রকাশের বিষয়গুলো সরকারকে জানানো হয়েছে। এর ফলে অনেক সময় কর্মকর্তারা নিরুৎসাহিত হয়ে পড়েন। প্রত্যেকেরই পরিবার ও সামাজিক জীবন রয়েছে।

তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, “সাংবাদিক ভাইদের অনুরোধ, গঠনমূলক সমালোচনা করুন। আমাদের উন্নয়নের জন্য আপনারা সমালোচনা করবেন। তবে অনুগ্রহ করে আমাদের সহকর্মীদের প্রতি যেন অন্যায় বা বিরূপ আচরণ করা না হয়।” সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।প্রবাসীদের ঘরবাড়ি ও সম্পদের নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেন জনপ্রশাসন সচিব। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশে তিনি বলেন, প্রবাসীরা কষ্ট করে ও প্রচণ্ড পরিশ্রম করে অর্থ উপার্জন করেন। তাদের কষ্টার্জিত সম্পদ যেন কোনোভাবেই বেহাত না হয় এবং তাদের ঘরবাড়ি ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম প্রমুখ।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x