ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Country Ads 1
Country Ads 2

নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে  লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তেলুঞ্জিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।নিহত আলীফ ফকির নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনুই গ্রামের মহব্বত আলী ফকিরের ছেলে। তিনি দুর্গাপুর পৌরসভার তেলুঞ্জিয়া এলাকায় পরিবার ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ‘রূপসী বাংলা’ টেলিভিশনের নেত্রকোণা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে আলীফ ফকির তেলুঞ্জিয়া এলাকার রবিন সাংমার দোকানে নিজের মুঠোফোন রেখে গিয়েছিলেন। পরে সেটি নিতে দোকানে গেলে দুই যুবক তাঁকে অনুসরণ করেন। এর কিছুক্ষণের মধ্যেই তাঁকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়া হয়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।দোকানমালিক রবিন রাংসা জানান, ঘটনার আগে দুই ব্যক্তি তাঁর দোকানে এসে সিগারেট কেনেন। তাঁদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। পরে আলীফ ফকির নিজের মুঠোফোন নিতে দোকানে এলে ওই দুই ব্যক্তি তাঁর পিছু নেন। এরপর তিনি তিনটি গুলির শব্দ শুনতে পান। ভয়ে দোকান থেকে বাড়ির ভেতরে চলে যান বলে জানান তিনি।নিহতের স্ত্রী আনন্দিতা সরকার জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। স্বামীকে গুলি করে হত্যার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির আঘাত পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং হামলাকারীদের পরিচয় কী—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা
Country Ads 3
Country Ads 8