ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

চায়ের দোকান থেকে বের হওয়ার সময় হামলা, দুই যুবক মোটরসাইকেলে পালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি

নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পিএম
পাঠক: ১২৩ জন
প্রিন্ট

নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা
লুৎফুজ্জামান আলিফ ফকির। ছবি: সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে  লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তেলুঞ্জিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

নিহত আলীফ ফকির নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনুই গ্রামের মহব্বত আলী ফকিরের ছেলে। তিনি দুর্গাপুর পৌরসভার তেলুঞ্জিয়া এলাকায় পরিবার ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ‘রূপসী বাংলা’ টেলিভিশনের নেত্রকোণা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে আলীফ ফকির তেলুঞ্জিয়া এলাকার রবিন সাংমার দোকানে নিজের মুঠোফোন রেখে গিয়েছিলেন। পরে সেটি নিতে দোকানে গেলে দুই যুবক তাঁকে অনুসরণ করেন। এর কিছুক্ষণের মধ্যেই তাঁকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়া হয়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।

দোকানমালিক রবিন রাংসা জানান, ঘটনার আগে দুই ব্যক্তি তাঁর দোকানে এসে সিগারেট কেনেন। তাঁদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। পরে আলীফ ফকির নিজের মুঠোফোন নিতে দোকানে এলে ওই দুই ব্যক্তি তাঁর পিছু নেন। এরপর তিনি তিনটি গুলির শব্দ শুনতে পান। ভয়ে দোকান থেকে বাড়ির ভেতরে চলে যান বলে জানান তিনি।

নিহতের স্ত্রী আনন্দিতা সরকার জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। স্বামীকে গুলি করে হত্যার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির আঘাত পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।

তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং হামলাকারীদের পরিচয় কী—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে  লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তেলুঞ্জিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

নিহত আলীফ ফকির নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনুই গ্রামের মহব্বত আলী ফকিরের ছেলে। তিনি দুর্গাপুর পৌরসভার তেলুঞ্জিয়া এলাকায় পরিবার ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ‘রূপসী বাংলা’ টেলিভিশনের নেত্রকোণা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে আলীফ ফকির তেলুঞ্জিয়া এলাকার রবিন সাংমার দোকানে নিজের মুঠোফোন রেখে গিয়েছিলেন। পরে সেটি নিতে দোকানে গেলে দুই যুবক তাঁকে অনুসরণ করেন। এর কিছুক্ষণের মধ্যেই তাঁকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়া হয়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।

দোকানমালিক রবিন রাংসা জানান, ঘটনার আগে দুই ব্যক্তি তাঁর দোকানে এসে সিগারেট কেনেন। তাঁদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। পরে আলীফ ফকির নিজের মুঠোফোন নিতে দোকানে এলে ওই দুই ব্যক্তি তাঁর পিছু নেন। এরপর তিনি তিনটি গুলির শব্দ শুনতে পান। ভয়ে দোকান থেকে বাড়ির ভেতরে চলে যান বলে জানান তিনি।

নিহতের স্ত্রী আনন্দিতা সরকার জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। স্বামীকে গুলি করে হত্যার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির আঘাত পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।

তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং হামলাকারীদের পরিচয় কী—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত
নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা
0:00 / 0:00
1x